নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল নামে এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্সের চালকের বাড়ি সিলেটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় এনা পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।













