Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ প্রজন্মের চোখ

মূল্যবৃদ্ধির ফাঁদে উৎসবের হাঁসফাঁস

শারমিন রিমা খাতুন

Muldhara পোস্ট করেছেন Muldhara
March 19, 2026
মধ্যে প্রজন্মের চোখ
0
মূল্যবৃদ্ধির ফাঁদে উৎসবের হাঁসফাঁস

বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত জরুরি।

0
শেয়ার
16
দেখেছেন
Share on FacebookShare on Twitter

কাঁচাবাজারের অস্থিরতা যেন এখন নিত্যদিনের বাস্তবতা। বছরজুড়েই কোনো না কোনো অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে; তবে ধর্মীয় উৎসবকে ঘিরে এই মূল্যবৃদ্ধি আরও প্রকট হয়ে ওঠে। বিশেষ করে ঈদ সামনে এলে কাঁচাবাজারে যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যায়, তা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে দুর্বিষহ করে তোলে। এবারও তার ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে না।

ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই সময়ে মানুষ স্বাভাবিকভাবেই পরিবারের জন্য একটু ভালো খাবার, অতিথি আপ্যায়ন ও আনন্দঘন আয়োজন করতে চায়। কিন্তু বাস্তবতা হলো—ঈদ যতই ঘনিয়ে আসে, বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ততই বাড়তে থাকে। সবজি, মাছ, মাংস, ডিম, মসলা—প্রায় সবকিছুর দাম হঠাৎ করেই বেড়ে যায়, যেমনটি বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, চিনিসহ বিভিন্ন পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে; অথচ এ বিষয়ে সরকারের দৃশ্যমান কার্যকর উদ্যোগ খুব একটা চোখে পড়ে না। এমনকি ঈদ আসার আগেই ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২২০–২৫০ টাকা এবং সোনালি মুরগি ৩২০–৩৫০ টাকায় পৌঁছেছে, যা অনেক ক্ষেত্রেই একজন দিনমজুরের একদিনের আয়ের সমান কিংবা তারও বেশি। এ যেন খেটে খাওয়া মানুষের ওপর এক নীরব অত্যাচার।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। সীমিত আয়ের মানুষের জন্য প্রতিদিনের বাজার করা এখন একপ্রকার সংগ্রামে পরিণত হয়েছে। ঈদের মতো আনন্দঘন সময়েও যখন মানুষ নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তখন উৎসবের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়

অন্যদিকে, বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম কমানো বা অন্তত স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হয়, যা ‘রমজান ইফেক্ট’ নামে পরিচিত। সৌদি আরব, কাতার ও ইন্দোনেশিয়ার মতো দেশে সরকার ভর্তুকি, শুল্ক ছাড় ও বিশেষ প্রণোদনার মাধ্যমে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখে।

উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়া সরকার চলতি বছর রমজানে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রায় ১৩ ট্রিলিয়ন রুপিয়া বরাদ্দ দিয়েছে, যার আওতায় পরিবহন ব্যয় হ্রাস এবং শুল্ক ছাড় অন্তর্ভুক্ত রয়েছে। একইভাবে সৌদি আরব, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা ও ঈদকে সামনে রেখে পণ্যের দাম কমানো কিংবা স্থিতিশীল রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু বাংলাদেশে চিত্রটি ভিন্ন; এখানে উৎসব এলেই মূল্যবৃদ্ধির চাপ যেন আরও তীব্র হয়ে ওঠে, যা উৎসবের আনন্দকে উপভোগ্য না করে বরং কষ্টদায়ক করে তোলে।

বাজারে গেলে ক্রেতারা প্রায়ই একই ধরনের অজুহাত শুনে থাকেন—সরবরাহ সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি, পাইকারি বাজারে দাম বেশি ইত্যাদি। কিন্তু প্রশ্ন থেকেই যায়—এই মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ কী? বাস্তবে দেখা যায়, অনেক ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের মজুদদারি, সিন্ডিকেট কার্যক্রম এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতাই এ পরিস্থিতির জন্য দায়ী। বিশেষজ্ঞদের মতে, কার্যকর বাজার তদারকির অভাব থাকলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। যখন ব্যবসায়ীরা বুঝতে পারেন যে চাহিদা বাড়ছে অথচ নিয়ন্ত্রণ শিথিল, তখন তারা ইচ্ছামতো দাম বাড়ানোর সুযোগ পান। এর সম্পূর্ণ চাপ এসে পড়ে সাধারণ ভোক্তার ওপর।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। সীমিত আয়ের মানুষের জন্য প্রতিদিনের বাজার করা এখন একপ্রকার সংগ্রামে পরিণত হয়েছে। ঈদের মতো আনন্দঘন সময়েও যখন মানুষ নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তখন উৎসবের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়।

এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত জরুরি। নিয়মিত বাজার তদারকি, মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার সুযোগ কমে এবং ভোক্তারা ন্যায্য দামে পণ্য ক্রয় করতে পারেন।

সবকিছু বিবেচনায় বলা যায়, ঈদকে কেন্দ্র করে কাঁচাবাজারে লাগামহীন মূল্যবৃদ্ধি কেবল সাময়িক সমস্যা নয়; বরং এটি আমাদের বাজার ব্যবস্থাপনার গভীর দুর্বলতার বহিঃপ্রকাশ। এ পরিস্থিতি অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে এবং উৎসবের আনন্দ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। তাই এখনই প্রয়োজন শক্তিশালী তদারকি, স্বচ্ছ বাজারব্যবস্থা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ। সরকার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগেই কেবল এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব—যাতে ঈদের আনন্দ সত্যিকার অর্থে সবার জন্য সমানভাবে উপভোগ্য হয়ে ওঠে।

লেখক : তরুণ কলামিস্ট ও শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (২০২৪-২৫), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ইমেইল : [email protected]
ট্যাগস: উপসম্পাদকীয়কাঁচাবাজারদৈনিক মূলধারানিত্যপণ্যের দামপ্রজন্মের চোখবাজার ব্যবস্থাপনার দুর্বলতামজুদদারিমূল্যবৃদ্ধিশারমিন রিমা খাতুনসিন্ডিকেট
আগের নিউজ

কার্ড থেকে সালামি : বদলে যাওয়া ঈদ

পরের নিউজ

ঘরে ফেরার পথ শেষ পথ না হোক

Muldhara

Muldhara

পরের নিউজ
ঘরে ফেরার পথ শেষ পথ না হোক

ঘরে ফেরার পথ শেষ পথ না হোক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত