Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ প্রজন্মের চোখ

এইচআইভি আতঙ্কে দেশ, সচেতনতা জরুরি

আব্দুল কাদের জীবন

Muldhara পোস্ট করেছেন Muldhara
November 14, 2025
মধ্যে প্রজন্মের চোখ
0
এইচআইভি আতঙ্কে দেশ, সচেতনতা জরুরি

এইচআইভি আতঙ্কে দেশ, সচেতনতা জরুরি।

0
শেয়ার
16
দেখেছেন
Share on FacebookShare on Twitter

সম্প্রতি দেশে এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর সংখ্যায় উদ্বেগজনক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এটা কেবল জনস্বাস্থ্যের জন্য নয়, বরং আমাদের সামাজিক কাঠামোর জন্যও এক গভীর বিপদসংকেত। বিগত চার বছরের রেকর্ড ভেঙে এইডস রোগীর সংখ্যা এবার দ্বিগুণ; কোনো কোনো জেলায় কয়েক গুণ পর্যন্ত। এই নীরব মহামারি যেন সমাজকে গ্রাস করতে চাইছে গোগ্রাসে!

দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে এইডস বেশি ছড়াচ্ছে বলে জানা যায়। যশোর জেলায় চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৪০ জনেরও বেশি এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ১২ জন। আক্রান্ত শিক্ষার্থীদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে, যা তারুণ্যের ভবিষ্যেক ফেলে দিচ্ছে প্রশ্নের মুখে।

একইভাবে, রাজশাহীতে গত চার বছরের রেকর্ড ভেঙে চলতি বছরের ১০ মাসে নতুন ২৮ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জনই সমকামী সম্পর্কের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। এই প্রবণতা সমাজের জন্য নিঃসন্দেহে এক নতুন বিপজ্জনক বার্তা। সমকামিতার মাধ্যমে ক্রমবর্ধমান এই সংক্রমণ সমাজের চিরাচরিত মূল্যবোধকে বিতর্কিত করছে। এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে।

সিরাজগঞ্জের অবস্থা আরো ভয়াবহ। এ জেলায় চলতি বছর ২৫৫ জনের শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে, যাদের মধ্যে ১৮৭ জন মাদকসেবী এবং ৩৫ জন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। ২০২০ সালে যেখানে এই সংখ্যা ছিল মাত্র চার জন। পরিস্থিতি কতটা নাজুক, অনিয়ন্ত্রিত, তা সহজেই অনুমেয়।

এদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, গেল চার বছরে প্রায় ৪ হাজার মানুষের রক্ত পরীক্ষা করে এইচআইভি শনাক্ত হয়েছে ২৪৯ জনের শরীরে। বলা বাহুল্য, এই রোগ যেন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে।

এইচআইভি ভাইরাস মূলত অরক্ষিত যৌনমিলন, সমকামিতা এবং ইনজেকশনের মাধ্যমে মাদকসেবনের ফলে ছড়িয়ে পড়ছে। পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে আসা মাদক ইনজেকশন দিয়ে সেবন করার মাধ্যমে এইচআইভির সংক্রমণ ঘটছে। সংক্রমণের আরেক গুরুত্বপূর্ণ পথ হলো রক্ত সঞ্চালন (ব্লাড ট্রান্সফিউশন)। এছাড়া, আক্রান্ত মায়ের দুধ পান করার মাধ্যমে শিশুর শরীরেও এই ভাইরাস ছড়াচ্ছে।

উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য অংশই স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী। এ নিয়ে স্বভাবতই অভিভাবকদের চিন্তার শেষ নেই। তরুণ-তরুণীদের মধ্যে এইচআইভি নিয়ে প্রয়োজনীয় সচেতনতার অভাব এবং উঠতি বয়সে কৌতূহলবশত ঝুঁকিপূর্ণ যৌনাচার বা মাদকসেবনের মতো কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এই অসচেতনতাই তাদের নীরব শিকার বানাচ্ছে।

এই ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি এবং সামাজিক বিপর্যয় এড়াতে কালক্ষেপণ না করে জরুরি ও সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। এই লক্ষ্যে অবিলম্বে জাতীয় পর্যায়ে ব্যাপক জনসচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠ্যক্রমের অংশ হিসেবে এ বিষয়ে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি, যাতে তরুণ-তরুণীরা নিরাপদ জীবনধারা, ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার এবং সুরক্ষা সম্পর্কে স্বচ্ছ ধারণা পায়। একই সঙ্গে, মাদক নিয়ন্ত্রণে সত্বর কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জীবন রক্ষাকারী রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে নিরাপদ করার বিষয়ে জোর দিতে হবে। সামাজিক স্তরে অবাধ যৌনাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ অভিভাবকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কেবল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই মরণব্যধি প্রতিরোধ করা সম্ভব। আসুন, সচেতন হই। নিজে বাঁচি, অন্যকে বাঁচাই।

লেখক : শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়
ট্যাগস: এইচআইভি ভাইরাসএইডসদৈনিক মূলধারানীরব মহামারি এইডসমরণব্যাধি এইডস
আগের নিউজ

জাপানিজদের আসল শক্তি কোথায়?

পরের নিউজ

রাজনীতি, শুল্কনীতি ও বাণিজ্য কূটনীতি

Muldhara

Muldhara

পরের নিউজ
রাজনীতি, শুল্কনীতি ও বাণিজ্য কূটনীতি

রাজনীতি, শুল্কনীতি ও বাণিজ্য কূটনীতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত