Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ প্রজন্মের চোখ

জাপানিজদের আসল শক্তি কোথায়?

ড. মো. রওশন আলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
November 14, 2025
মধ্যে প্রজন্মের চোখ
0
জাপানিজদের আসল শক্তি কোথায়?

আমরা কি জাপানিজদের মতো হতে পারি না? গ্রাফিকস : সোহেল আশরাফ

0
শেয়ার
10
দেখেছেন
Share on FacebookShare on Twitter

একটি জাতির নৈতিক ভিত্তি দুর্বল হলে, সেই জাতির ভাঙন অনিবার্য; কিন্তু যাদের নৈতিকতা দৃঢ়, যাদের সততা ও দায়িত্ববোধ সমাজ জুড়ে প্রতিষ্ঠিত, তাদের পরাজিত করা যায় না। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত হলো জাপান। অর্থনৈতিক শক্তিতেই শুধু নয়, বরং নৈতিকতার শক্তিতেও—সততা, শৃঙ্খলা, বিনয় ও পরস্পরের প্রতি শ্রদ্ধা—এই চার স্তম্ভেই দাঁড়িয়ে আছে দেশটির সমাজব্যবস্থা।

জাপানের মানুষ মাথা নোয়ায়, কিন্তু তা দুর্বলতার প্রতীক নয়, বরং তা তাদের পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। শিশুকাল থেকে শুরু করে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং কর্মজীবনব্যাপী তারা শেখে শিষ্টাচার, দায়িত্ববোধ ও সততার পাঠ। সমাজের প্রতিটি শ্রেণির মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে পারাকে জীবনের সার্থকতা বলে মনে করে। বিনয় সেখানে সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

আমি দীর্ঘ সময় জাপানে ছিলাম। আমার উচ্চশিক্ষার সব ব্যয় বহন করেছিল জাপান সরকার। কিউশু বিশ্ববিদ্যালয়ে গবেষণাকালীন আমি প্রত্যক্ষ করেছি, কীভাবে সততা ও আন্তরিকতা জাপানিদের জীবনের কেন্দ্রে অবস্থান করছে।

একবার ফুকুওকা শহরে অফিসের ফোন বুথের পাশে ভুলবশত মানিব্যাগ রেখে চলে আসি। ঘণ্টাদুয়েক পরে মনে পড়লে ফিরে গিয়ে দেখি, মানিব্যাগটি ঠিক আগের জায়গাতেই রয়েছে, ভেতরের একটি ইয়েনও কেউ স্পর্শ করেনি। এটি জাপানি সততার এক ক্ষুদ্র, কিন্তু গভীর উদাহরণ।

আরেকবার ট্রেনে যাত্রাকালে একটা মানিব্যাগ চোখে পড়লে পাশের আসনে বসা এক বৃদ্ধা মহিলার মানিব্যাগ মনে করে আমি সেটি তুলে দিতে চাইলে তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে সেটি তার নয় বলে আমাকে জানিয়ে ধন্যবাদ দেন এবং স্টেশনে নেমে সেটি স্টেশন অফিসে জমা দিতে বলেন। পরে জেনেছি, জাপানে কেউ যদি রাস্তায় টাকা, মানিব্যাগ বা মূল্যবান বস্তু পায়, তারা সাধারণত পুলিশ স্টেশনে জমা দেয়। সরকারি পরিসংখ্যান বলছে, টোকিও শহরে প্রতি বছর প্রায় ৩০ লাখ হারানো জিনিস পুলিশের কাছে জমা পড়ে, যার ৭৫ শতাংশেরও বেশি প্রকৃত মালিকের কাছে ফিরে যায়। এটা কেবল আইন নয়, এটা তাদের বিবেকের দায়।

জাপানে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক অবস্থানও অনুকরণীয়। সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধি দুর্নীতির অভিযোগে ধরা পড়লে তিনি আদালতের রায় আসার আগেই পদত্যাগ করেন; কখনো কখনো আত্মহত্যা করেন লজ্জা ও দায়িত্ববোধের জায়গা থেকে। সরকারি অফিসে উপহার গ্রহণ, বিশেষ সুবিধা নেওয়া, তথা ‘ঘুষ’—এই ধারণাগুলো সে সমাজে বিলুপ্ত প্রায়। জাপানের সাধারণ কর্মচারী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত—সবাই জানেন, সততা শুধু ব্যক্তিগত গুণ নয়, বরং রাষ্ট্রের মেরুদণ্ড।

গবেষণাগারে কাজ করার সময়ও আমি জাপানিজদের মানবিকতা অনুভব করেছি। আমি ছিলাম এক বিদেশি ছাত্র, তবু সহপাঠী ও অধ্যাপকদের সহযোগিতা আমাকে কখনো একাকিত্ব অনুভব করতে দেয়নি। তাদের কাজের প্রতি নিষ্ঠা, সময়নিষ্ঠা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা আমার জীবনে স্থায়ী প্রভাব ফেলেছে।

এই অভিজ্ঞতাগুলো আজ আমাকে বাংলাদেশের বাস্তবতার কথা ভাবায়। আমাদের সমাজেও একসময় সততা, শ্রদ্ধাবোধ, ভালোবাসা ছিল। অথচ এখন আমরা দেখি, হানাহানি, অপমান, দুর্নীতি, ক্ষমতার লোভ এবং একে অন্যের প্রতি অসম্মান। যেন সমাজের মেরুদণ্ডটাই ভেঙে পড়েছে! দিনকে দিন আমরা ভুলে যাচ্ছি, একটি জাতিকে জাগিয়ে তুলতে হলে প্রয়োজন নৈতিক দৃঢ়তা। ক্ষমতা নয়, সততাই একটি জাতির প্রকৃত শক্তি।

প্রায়ই নিজেকে প্রশ্ন করি, আমাদের সন্তানদের আমরা কী শিক্ষা দিচ্ছি? যদি তারা এটা দেখে বেড়ে ওঠে যে, সমাজে মিথ্যা, ঘুষ, অন্যায় আর অনৈতিকতার জয়জয়কার, তাহলে তারাও সেই চক্রে আটকে পড়বে। অথচ পরিবর্তনের শুরুটা আমাদের হাতেই। পরিবার থেকে বিদ্যালয়, বিদ্যালয় থেকে রাষ্ট্র—প্রত্যেক স্তরে আমরা যদি তাদের সততা, শিষ্টাচার ও নৈতিকতার শিক্ষা দিতে পারি, তাহলে আমরাও একদিন সত্, সভ্য, ন্যায়নিষ্ঠ বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাব।

জাপানের একটি বহুল প্রচলিত প্রবাদ হলো, ‘সততা এমন আলো, যা নিজে জ্বলে এবং অন্যকেও জ্বালায়’। আমাদের সমাজেও সেই আলো জ্বলে উঠুক—কামনা এটাই।

লেখক : ভাইস প্রেসিডেন্ট, ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রি, প্রাইম মেডিসিন, ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস, ইউএসএ
ট্যাগস: জাপানিজজাপানের সমাজব্যবস্থাদায়িত্ববোধদৈনিক মূলধারানৈতিকতার শক্তিমানবিকতাশৃঙ্খলাশ্রদ্ধাসততা
আগের নিউজ

বেকারত্বের মহাসংকট, অন্ধকারে তরুণ প্রজন্ম

পরের নিউজ

এইচআইভি আতঙ্কে দেশ, সচেতনতা জরুরি

Muldhara

Muldhara

পরের নিউজ
এইচআইভি আতঙ্কে দেশ, সচেতনতা জরুরি

এইচআইভি আতঙ্কে দেশ, সচেতনতা জরুরি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত