Tuesday, 6 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ বিশেষ প্রতিবেদন

নতুন বছর, নতুন আশা, নতুন সরকার

আজহার মাহমুদ

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 27, 2025
মধ্যে বিশেষ প্রতিবেদন
0
নতুন বছর, নতুন আশা, নতুন সরকার

তারুণ্যের চাওয়া এবং প্রত্যাশাগুলো যেন প্রাপ্তি দিয়ে পূরণ হয়।

0
শেয়ার
14
দেখেছেন
Share on FacebookShare on Twitter

দেখতে দেখতে চলে গেলো ২০২৫ সাল। দিনগুলো যেন রকেট গতিতে যাচ্ছে। এখনও চব্বিশের জুলাই আন্দোলনের শব্দ কানে বাজে, এখনও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ চোখে ভাসে। অথচ দিন গত হতে হতে ২০২৬ সালে এসে পৌঁছালাম আমরা। আরেকটি ফুটবল বিশ্বকাপ, আরেকটি নতুন সরকার নির্বাচনের ভোট, আরেকটি ক্রিকেট বিশ্বকাপ, সবকিছুই যেন পাচ্ছি এ বছর।

বিদায়ী বছরের আলোচনা করতে গেলে— প্রাপ্তি-অপ্রাপ্তি, হাসি-কান্না সবই আসে হিসেবের খাতায়। নানান আলোচনা সমালোচনার মাধ্যমে ২০২৫ সাল বিদায় নিয়েছে। তবে যা গিয়েছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করার সুযোগ নাই। কারণ নতুন বছর মানে নতুন করে সব শুরু করা। নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে আসল কাজ। নতুন বছরে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই আমাদের কাজ করা উচিত।

একজন তরুণ হিসেবে আমার কাছে নতুন বছর মানেই নতুন কিছু। তাই আমার প্রত্যাশার পাল্লাটাও একটু ভারী। আমরা যখন নতুন কিছু নিতে যাই, তখন সবসময় ভালোটাই চাই। আমরা সবসময় পুরাতন জিনিসটার চাইতে আরো আপডেট এবং ভালো জিনিসটাই খুঁজি এবং সেটাই নিই। ঠিক সেভাবে ২০২৫ সালের সব ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে আমরা পেতে চাই আরো সুন্দর এবং সাজানো গোছানো একটি বছর। বছরটির শুরুতেই প্রয়োজন পরিকল্পনা। আমরা জানি পরিকল্পনা ছাড়া কিছুই সঠিকভাবে সফল করা যায় না। তাই নতুন বছরটা শুরু করতে হবে সুন্দর পরিকল্পনা দিয়ে। আর এই পরিকল্পনায় থাকতে হবে সঠিক সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্তের কথা এ কারণেই বলছি, নতুন বছরের শুরুতেই আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অর্থাৎ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। সেদিনই বাংলাদেশের মানুষ পাবে নতুন এক সরকার। তাই নতুন বছর নতুন সরকার বেছে নেওয়ার সঠিক সিদ্ধান্ত আমাদের তরুণদের নিতে হবে। এতে দেশ ও জাতি নতুনভাবে এগিয়ে যাবে।

নতুন বছর নির্বাচনে যে দলই সরকার গঠন করে না কেন, তরুণদের নিয়ে সোনার বাংলা সাজাতে হবে সরকারকে। দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই তরুণদের সঙ্গে নিয়ে এগুতে হবে। সেইসাথে বেকার তরুণ যুবকদের ভাগ্য পরিবর্তন করতে হবে নতুন বছরেই। আমি বিশ্বাস করি- এবারের নতুন বছরটি বাংলাদেশের মানুষের কাছে নতুন স্বপ্নের সিঁড়ি। সেই সিঁডি বেয়ে এগুতে হবে আমাদের  সকলের।

শুধু তা-ই নয়, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, একটা দেশের মূল চালিকাশক্তি এবং ভবিষ্যৎ হচ্ছে তরুণরাই। জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিলো এই তরুণরাই। দেশকে অবারিত দুর্নীতি আর জুলুমের বিস্তার থেকে এই তরুণরাই রক্ষা করেছে। সুতরাং তরুণদের সঙ্গে নিয়েই দেশ গঠন করতে হবে।

নতুন বছর, নতুন সরকার এসে অনেক কাজ করবে সেই প্রত্যাশা আমরা রাখি। তরুণদের প্রয়োজনীয় বিষয়ের একটা হচ্ছে বেকারত্ব দূর করা, সেটা নিয়ে ইতোমধ্যে উপরে আলোচনা করেছি। এছাড়া আমাদের দেশে আজ খেলার মাঠের বড় সঙ্কট। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ খেলতে পছন্দ করে। অবসর সময়ে খারাপ কাজ থেকে বিরত থাকার অন্যতম উপায় খেলাধুলা। অথচ একের পর এক মাঠের জায়গা বেদখল হয়ে গড়ে উঠছে দালানকোটা। এটা একটা দেশের ভবিষ্যতের জন্য হুমকি বলে মনে করি আমি। তাই তরুণদের জন্য প্রতিটি এলাকায় একটি করে উন্মুক্ত খেলার মাঠের ব্যবস্থা করে দিতে হবে আগামীর সরকারকে। আমাদের মনে রাখতে হবে মাদকের আগ্রাসন থেকে বাঁচতে চাইলে খেলার মাঠের বিকল্প নেই। আমরা যদি আশপাশে লক্ষ করি, তাহলে দেখতে পাব তারাই ভালো আছে যারা খেলাধুলা করে। আসুন আমরা এবার ভোট দেওয়ার আগে নেতার কাছ থেকে ওয়াদা নিই, আমাদের তরুণদের দাবি কারা পূরণ করবে। যারা কথা দিবে, যারা ওয়াদা করবে আমরা তাদেরকেই ভোট দিব। খেলাধুলার মাঠ, বেকারদের চাকরি তরুণদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রতিটি আসনে আসনে তরুণরা তাদের জনপ্রতিনিধিদের এসব বিষয়ে শক্তভাবে উপস্থাপন করতে পারলে আগামীর বাংলাদেশ হবে বেকারমুক্ত। পাশাপাশি খেলাধুলার মাঠের অভাবে কোনো তরুণ আর নষ্ট হবে না, মাদকের সংস্পর্শে যাবে না।

তাছাড়া আমাদের দেশে বর্তমানে মাদকের ছড়াছড়ি। না চাইতেই মাদক এখন হাতের কাছে চলে আসে। যেকেউ চাইলেই এখন মাদক সংগ্রহ করতে পারে। ইয়াবা থেকে শুরু করে গাঁজা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য এখন হাতের নাগালে। আইনশৃঙ্খলা বাহিনী মাদকের এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সমাজে ভালো মানুষের মুখোশ পরে আড়ালে মাদকের ব্যবসা করাটাই এখন অনেকের আদর্শ, যা আমরা খালি চোখে দেখি না। তবে যারা দেখি তারাও বলতে পারি না ভয়ে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো দক্ষ হওয়া উচিত বলে আমি মনে করি। তা না হলে অদূর ভবিষ্যতে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাবে। আগামীর সরকার এসে মাদকের আগ্রাসন রুখতে কঠোর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস রাখি।

এছাড়াও আমাদের দেশে সড়ক দূর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গি হয়ে উঠেছে। প্রতিদিন যেন সড়ক দুর্ঘটনার প্রতিযোগিতা হয়, বিগত ১৬/১৭ বছর এটি ক্রমশই বেড়েছে। অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে শুধুমাত্র সড়কেই। তাই নতুন বছরে, নতুন সরকারের কাছে অন্যতম প্রত্যাশা হচ্ছে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করা। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে আগামীর সরকারের কঠিন পদক্ষেপ নিতে হবে। নতুন বছরটি যেন সড়কে মৃত্যুর মিছিল কমে যায় সেই প্রত্যাশা রাখছি।

পরিশেষে বলতে চাই, তারুণ্যের চাওয়া এবং প্রত্যাশাগুলো যেন প্রাপ্তি দিয়ে পূরণ হয়। তবেই দেশ এবং দেশের মানুষ উপকৃত হবে। নতুন বছর আমরা তরুণরাও যেন- একটি সুন্দর মনের জনপ্রতিনিধিকে ভোট দিই এবং একটা সঠিক দলকে ক্ষমতায় নিয়ে আসি সেই চাওয়াটাই রইলো। পাশাপাশি যে দলই ক্ষমতায় আসুক, তরুণদের এসব চাওয়াকে পূরণ করার অঙ্গিকার নিয়ে সরকার গঠন করবে আমার বিশ্বাস।

ট্যাগস: ২০২৬ সালদৈনিক মূলধারানতুন আশানতুন বছরনতুন সরকার
আগের নিউজ

বন কমছে, সামনে যে বিপদ!

পরের নিউজ

সরব রাজনীতি ও একটি নীরব বিড়াল

Muldhara

Muldhara

পরের নিউজ
সরব রাজনীতি ও একটি নীরব বিড়াল

সরব রাজনীতি ও একটি নীরব বিড়াল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026

সাম্প্রতিক খবর

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত