Saturday, 17 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত

‘৩০০ ফিট সড়ক’ কি নজরদারির বাইরে?

আশরাফুল আলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 14, 2025
মধ্যে মতামত
0
‘৩০০ ফিট সড়ক’ কি নজরদারির বাইরে?

রাজধানীর ৩০০ ফিট সড়কটি হয়ে উঠছে আতঙ্কের কারণ।

0
শেয়ার
17
দেখেছেন
Share on FacebookShare on Twitter

সড়ক দুর্ঘটনা এ দেশে নিয়মিত দৃশ্য। হররোজ দেশের বিভিন্ন প্রান্তে সড়কে হতাহত স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে। বিশেষ করে, বলতে হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফিট সড়কের কথা। রাত-দিন হাজারো যানবাহনের শব্দে মুখরিত এই সড়ক যেন দুর্ঘটনার ‘হটস্পট’ হয়ে উঠছে। প্রায় প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটছে, আর তাতে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ; অনেকে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের অভিযোগের অন্ত নেই, কিন্তু কে শোনে কার কথা!

অভিযোগ আছে, এই সড়কে একশ্রেণির উঠতি বয়সি তরুণ ‘বাইক কম্পিটিশনে’ মেতে ওঠে। গভীর রাতে রীতিমতো প্রতিযোগিতার আসর বসে—কে কত জোরে বাইক বা প্রাইভেট কার ছোটাতে পারে। এ কী অসুস্থ প্রতিযোগিতা! শুধু তা-ই নয়, এতে আবার থাকে পুরস্কারের ব্যবস্থা! নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি হাঁকিয়ে প্রথম বা দ্বিতীয় হতে পারলেই থাকে বিশেষ গিফট বা ট্রিট। অসুস্থ সংস্কৃতির চূড়ান্ত নমুনা বটে।

পত্রপত্রিকার খবরে স্থানীয়দের পক্ষ থেকে নানা অভিযোগ শুনতে পাওয়া যায় এসব নিয়ে। তাদের দাবি, এই সড়কে গাড়ি চালানোর সময় একশ্রেণির চালকের যেন হুঁশ থাকে না! তাদের গাড়ির স্পিড এতটাই বেশি থাকে যে, বেপরোয়া গতির মুখে হর্ন, ব্রেক কিছুই কাজ করে না! কেউ তো আবার এক ধাপ এগিয়ে ব্যবহার করে উচ্চশব্দের হাউড্রোলিক হর্ন। এসবই ৩০০ ফিট সড়কের চিরচেনা দৃশ্য হয়ে উঠছে। আর এসব যেন নজরদারির বাইরে!

৩০০ ফিট সড়কটি সোজা ও প্রশস্ত হওয়ায় চালকরা দুরন্ত গতিতে ছুটে চলার প্রয়াস পায়। এখানে নেই কার্যকর স্পিড ব্রেকার কিংবা মনিটরিং ক্যামেরার মতো যুতসই কোনো ব্যবস্থা। পুরো সড়ক জুড়ে ট্রাফিক পুলিশের সদস্যরাও থাকেন হাতে গোনা। সড়কটি পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নেই; জেব্রা ক্রসিং-ও খুবই সীমিত। এর বিপরীতে বরং রয়েছে অনিয়ন্ত্রিত ইউ-টার্ন ও ক্রসিং, যার ফলে বাধ্য হয়ে পথচারীকে দৌড়ে সড়ক পার হতে হয়। এতে করে দ্রুতগতির যানবাহন হঠাৎ করে সামনে এসে পড়া গাড়ি বা পথচারীর সঙ্গে সংঘর্ষ ঘটায়। এ সড়কে ‘হিট অ্যান্ড রান’ কেস ক্রমশ বাড়ছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদের মতে, ৩০০ ফিট সড়কটি মূলত একটি হাই-স্পিড আঞ্চলিক হাইওয়ে, কিন্তু বর্তমানে এটি মিক্সড ট্রাফিক জোনে পরিণত হয়েছে। এ ধরনের সড়কে স্পিড কন্ট্রোল, ফুটপাত, ওভারব্রিজ ও ইউ-টার্ন পরিকল্পনা না থাকায় দুর্ঘটনা ঘটাই স্বাভাবিক। সুতরাং প্রশ্ন থেকে যায়, এভাবে কতকাল চলবে? এ থেকে কি উত্তরণের কোনোই পথ নেই? এসব নিয়ে স্থানীয়রা আক্ষেপ করে অভিযোগ তুললেও তা যেন সংশ্লিষ্টদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছায় না—এ কেমন কথা?

মনে রাখা দরকার, ৩০০ ফিট সড়ক আমাদের একটি মেগা প্রজেক্ট, যা নিয়ে গর্ববোধ করতেই হয়। এটা শুধু সড়ক বা রাস্তা নয়, বরং হাজারো মানুষের দৈনন্দিন কর্মজীবন, শিক্ষা, চিকিত্সা ও পরিবহনের প্রধান ধমনি। অথচ সেই সড়কটি হয়ে উঠছে আতঙ্কের কারণ। মানুষ জীবন হাতে নিয়ে এ পথে চলাচল করছে সময়ের প্রয়োজনে। সঠিক পরিকল্পনা ও কর্তৃপক্ষের সুমতি এবং দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমেই কেবল এ সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হতে পারে। চলতি শীত মৌসুমে কুয়াশাচ্ছন্ন বিরূপ পরিবেশের কথা মাথায় রেখে বিষয়টি আমলে না নিলে ৩০০ ফিট সড়ক যে প্রতিদিনই রক্তে লাল হতে থাকবে, সে কথা বলাই বাহুল্য।

লেখক : তরুণ সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট
ট্যাগস: ৩০০ ফিট সড়কদুর্ঘটনার ‘হটস্পট’দৈনিক মূলধারানিরাপদ সড়ক চাইসড়ক দুর্ঘটনাসড়কে নজরদারি
আগের নিউজ

‘স্কিলস অ্যান্ড ইনোভেশন’ কম্পিটিশন হলো ঢাকায়

পরের নিউজ

শীতে নিঃসঙ্গ-বয়স্ক-প্রবীণদের যত্ন নিন

Muldhara

Muldhara

পরের নিউজ
শীতে নিঃসঙ্গ-বয়স্ক-প্রবীণদের যত্ন নিন

শীতে নিঃসঙ্গ-বয়স্ক-প্রবীণদের যত্ন নিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত