ভাঙ্গা থেকে ফরিদপুর যাওয়ার মহাসড়কটি দীর্ঘ পাঁচ বছর ধরে খুবই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বিগত ১০ বছরে এই সড়কে কোনো রকম সংস্কার-কাজ হয়নি। যাতায়াতের সময় চরম দুর্ভোগের শিকার হয় প্রতিদিন হাজার হাজার মানুষ। বাসযোগে ৩০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে লাগে প্রায় দুই ঘণ্টা সময়! ভাঙ্গা উপজেলা থেকে জনগণ জেলা শহরে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছতে ব্যর্থ হয়। ইমারজেন্সি রোগীদের সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া যায় না। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে সড়কটির দুর্দশা ঘোচাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
-
ভাঙ্গা, ফরিদপুর থেকে













