এই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’র প্রবেশপত্র বিতরণ শেষ হয়েছে গত ২১ তারিখ। সমস্ত বিদ্যালয়ে অনলাইনে এটি পাঠানো হয়েছে। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রবেশপত্রকে হাতিয়ার বানিয়ে উদ্ধার করছে নিজেদের স্বার্থ। বৃত্তি পরীক্ষার জন্য নামমাত্র কোচিং বাণিজ্য শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। যেসব শিক্ষার্থী কোচিংয়ে ভর্তি হয়নি এবং কোচিং ক্লাস করেনি তাদের অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মতির বিরুদ্ধে গিয়ে তুলছেন ‘কোচিং ফি’। হুমকি দেওয়া হচ্ছে প্রবেশপত্র না দেওয়ার। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পর্যবেক্ষণ ও পদক্ষেপ অতি শীঘ্রই প্রয়োজন।
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে













