বসুন্ধরা আবাসিক এলাকা এবং এতদঞ্চলে কর্মরত ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত ‘বসুন্ধরা ইঞ্জিনিয়ার্স ইউনিট’ (বিইইউ)-এর ১২ সদস্যের আংশিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচল এলাকার মাস্টারশেফ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার নাজমুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নিয়ামুল হক নিলয়।
কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রুমেন মিয়া, অর্থ সম্পাদক আহমেদ শাহীন, সদস্যবিষয়ক সম্পাদক মো. আকতারুজ্জামান, কমিউনিটি উন্নয়ন সম্পাদক মো. সিহাব উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সাবিত হুমাম, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মো. আশরাফুল আলম এবং নিরাপত্তা ও কল্যাণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম। এ নিয়ে মোট ১২ সদস্যের একটি আংশিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘আমরা শুধু একটি কমিটি বা একটি গ্রুপ তৈরি করতে চাই না; আমরা এমন একটি ইঞ্জিনিয়ার কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে একজন ইঞ্জিনিয়ার নিজের উন্নতির পাশাপাশি অন্য ইঞ্জিনিয়ারদের জন্যও মূল্য তৈরি করতে পারবেন এবং সবাই একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারবেন।’
বিইইউ সংশ্লিষ্টরা বলছেন, বসুন্ধরা ও আশপাশের এলাকায় কর্মরত ইঞ্জিনিয়ারদের মধ্যে পারস্পরিক পরিচয়, যোগাযোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে একটি সুসংগঠিত ও কার্যকর ইঞ্জিনিয়ার কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য রয়েছে সংগঠনটির।

নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা জানান, বিইইউ শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপ হিসেবে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং ধীরে ধীরে একটি সংগঠিত, সক্রিয় ও কার্যকর ইঞ্জিনিয়ার কমিউনিটি হিসেবে গড়ে উঠতে চায়। এ লক্ষ্যে সদস্যদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং বিভিন্ন পেশাগত, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সংগঠনটির দীর্ঘমেয়াদি লক্ষ্য সম্পর্কে সংশ্লিষ্টরা আরো জানান, প্রথম পর্যায়ে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও সক্রিয় ইঞ্জিনিয়ার কমিউনিটি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। পরবর্তীতে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো, নিয়মনীতি ও ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলে ভবিষ্যতে নিবন্ধনের মাধ্যমে বিইইউকে একটি আনুষ্ঠানিক ও স্বতন্ত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন রয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘আমরা শুধু একটি কমিটি বা একটি গ্রুপ তৈরি করতে চাই না; আমরা এমন একটি ইঞ্জিনিয়ার কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে একজন ইঞ্জিনিয়ার নিজের উন্নতির পাশাপাশি অন্য ইঞ্জিনিয়ারদের জন্যও মূল্য তৈরি করতে পারবেন এবং সবাই একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারবেন।’
নতুন নির্বাহী কমিটির মাধ্যমে ইঞ্জিনিয়ারদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং কমিউনিটির কল্যাণমূলক কার্যক্রমকে অধিকতর গুরুত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যতে বিইইউ-এর কার্যক্রম আরও বিস্তৃত, সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।












