Tuesday, 6 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

ডিজিটাল সুবিধা যেন ডিজিটাল ফাঁদ না হয়

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 27, 2025
মধ্যে সম্পাদকীয়
0
ডিজিটাল সুবিধা যেন ডিজিটাল ফাঁদ না হয়

মূলধারা এডিটোরিয়াল

0
শেয়ার
18
দেখেছেন
Share on FacebookShare on Twitter

ডিজিটাল প্রযুক্তি বর্তমানে আধুনিক রাষ্ট্রের এক অনিবার্য অবলম্বন। নাগরিক সেবা সহজ করা, সময় ও ব্যয় সাশ্রয় করা, দুর্নীতির সুযোগ কমানো— এই সকল যুক্তির ওপর দাঁড়িয়েই বিশ্বব্যাপী ডিজিটাল গভর্ন্যান্সের বিস্তার ঘটেছে। বাংলাদেশও এই পথ অনুসরণ করেছে। ই-গভর্ন্যান্স, মাইগভ প্ল্যাটফরম, ই-অ্যাপোস্টিল— এই সকল উদ্যোগ নিঃসন্দেহে একটি আধুনিক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থার দিকেই ইঙ্গিত করে; কিন্তু দুঃখজনকভাবে, সম্প্রতি ই-অ্যাপোস্টিল সেবার আদলে ভুয়া ওয়েবসাইট নির্মাণ করে অন্তত এক হাজার একশ নাগরিকের সংবেদনশীল ব্যক্তিগত নথি ফাঁস হয়েছে। এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন সাইবার অপরাধ নয়— এটা রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তাকাঠামোর এক গভীর দুর্বলতাও বটে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিয়ের সনদ, শিক্ষাসনদ, ব্যাবসায়িক চুক্তিপত্র— এই সকল নথি কোনো সাধারণ তথ্য নয়। এটা ব্যক্তির পরিচয়, মর্যাদা ও নিরাপত্তার ভিত্তি। একবার এই তথ্য ফাঁস হলে তা আর ‘পাসওয়ার্ড’-এর মতো পরিবর্তনযোগ্য থাকে না— আজীবনের জন্যই সেটা ঝুঁকির মধ্যে পড়ে যায়।

সরকারি বক্তব্যে একে ‘স্যাবোটাজ’ বলা হচ্ছে। সন্দেহ নেই, পরিকল্পিতভাবে সরকারি সেবার ছদ্মবেশে ভুয়া ওয়েবসাইট তৈরি করা একটি গুরুতর অপরাধ; কিন্তু প্রশ্ন হলো —এই অপরাধ ঘটার সুযোগ কেন তৈরি হলো? কেন সরকারি সেবার মতো দেখতে এমন ছয়টি ভুয়া ডোমেইন দীর্ঘ সময় সক্রিয় থাকতে পারল? একজন সাধারণ নাগরিক ডট বিডি ও ডট নিউজ ডোমেইনের পার্থক্য না-ই বুঝতে পারে; কিন্তু রাষ্ট্রীয় ওয়েবসাইটের আদলে ভুয়া সাইট যারা তৈরি করে, তাদের আটকানোর দায়িত্ব তো রাষ্ট্রেরই। কারণ, নকল ওয়েবসাইট রাষ্ট্রীয় সাইটের আদলে হওয়ার কারণে অপরাধীরা সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস তৈরির সুযোগ পায়।

মনে রাখতে হবে, ডিজিটাল গভর্ন্যান্স মানে কেবল সেবা অনলাইনে লইয়া যাওয়া নয়— এর অপরিহার্য শর্ত হলো নিরাপত্তা, সচেতনতা ও জবাবদিহি। উন্নত রাষ্ট্রসমূহে সরকারি ডিজিটাল সেবার সাথে শক্তিশালী অথেন্টিকেশন ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভুয়া সাইট শনাক্তকরণ এবং নাগরিকদের জন্য স্পষ্ট ও ধারাবাহিক সচেতনতামূলক প্রচারণা যুক্ত থাকে। আমাদের দেশে সেই প্রস্তুতির ঘাটতি স্পষ্ট। সাধারণ মানুষ এখনো জানে না— সরকারি সেবায় কোন ঠিকানা নিরাপদ, কোনটি সন্দেহজনক। মধ্যস্থতাকারী বা দোকানের ওপর নির্ভরশীলতা এই দুর্বলতাকে আরও বাড়িয়ে দেয়।

এখানে আরেকটি গুরুতর দিক লক্ষণীয়। ভুয়া ওয়েবসাইটে ধারাবাহিক নম্বর পরিবর্তন করলেই অন্য নাগরিকের নথি দেখা যাচ্ছে— যা সাইবার নিরাপত্তার ভাষায় ‘ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স’। এই ত্রুটি কোনো জটিল রাষ্ট্রীয় ষড়যন্ত্র নয়— এটা মৌলিক নিরাপত্তা নকশার ব্যর্থতা। যদি এলোমেলো ও ইউনিক আইডেন্টিফায়ার ব্যবহৃত হতো, যদি ন্যূনতম পরিচয় যাচাই ব্যবস্থা থাকত— তাহলে এই বিপর্যয় অনেকাংশে প্রতিরোধযোগ্য হতো। দুঃখজনকভাবে, এটাই প্রথম ঘটনা নহে। ‘সুরক্ষা’ প্ল্যাটফরমে সংরক্ষিত কোটি কোটি নাগরিকের তথ্য ডার্ক ওয়েবে বিক্রির অভিযোগ এখনো মানুষের স্মৃতিতে তাজা।

ডিজিটাল রূপান্তরের এই পর্যায়ে রাষ্ট্রকে তিনটি বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। প্রথমত, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্য সুরক্ষা আইন ও তার কঠোর প্রয়োগ। দ্বিতীয়ত, সরকারি ডিজিটাল সেবার নকশা ও নিরাপত্তাব্যবস্থার স্বাধীন ও নিয়মিত অডিট। তৃতীয়ত, নাগরিক সচেতনতা— সরকারি সেবা মানে কেবল একটি ওয়েবসাইট নয়, বরং নির্ভরযোগ্য একটি চিহ্ন, যা সহজে যাচাইযোগ্য হবে।

বস্তুত, ডিজিটাল রাষ্ট্রের মূল আস্থার জায়গাটি হলো— নাগরিক তার তথ্য দেবে, আর রাষ্ট্র সেই তথ্য আগলাইয়া রাখবে। রাষ্ট্র যদি নাগরিকের তথ্য রক্ষা করতে না পারে, তাহলে ডিজিটাল রাষ্ট্রের প্রতি আস্থা তৈরি হবে কী করে? বিশেষত, নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি বহু গুণ বেশি। বিবাহর সনদ, পরিচয়পত্র বা ঠিকানাসংক্রান্ত তথ্য অপব্যবহার হলে সামাজিক, মানসিক ও শারীরিক নিরাপত্তা পর্যন্ত বিপন্ন হতে পারে। রাষ্ট্রের দায়িত্ব কেবল অপরাধ ঘটার পর তদন্ত করে চিঠি পাঠানো নয়— দায়িত্ব হলো, এমন ব্যবস্থা গড়া, যেখানে অপরাধ ঘটানোই কঠিন হয়ে পড়ে।

ট্যাগস: ই-অ্যাপোস্টিলডিজিটাল ফাঁদডিজিটাল সুবিধাতথ্য সুরক্ষাদৈনিক মূলধারাভুয়া ওয়েবসাইট
আগের নিউজ

দায় চাপানোর সংস্কৃতি আর কতদিন?

পরের নিউজ

বন কমছে, সামনে যে বিপদ!

Muldhara

Muldhara

পরের নিউজ
বন কমছে, সামনে যে বিপদ!

বন কমছে, সামনে যে বিপদ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026

সাম্প্রতিক খবর

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত