Tuesday, 20 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

কাজে মহুরগতি উন্নয়নের অন্তরায়

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
March 8, 2026
মধ্যে সম্পাদকীয়
0
সুকীর্তিই হোক আমাদের লক্ষ্য

উচ্চ করি শির—দৈনিক মূলধারা

0
শেয়ার
18
দেখেছেন
Share on FacebookShare on Twitter

উন্নয়নশীল দেশসমুহে দেশ পরিচালনার সর্বস্তরে কাজের মন্থরগতি একপ্রকার ব্যাধিতে পরিণত হইয়াছে । সরকারি প্রশাসনিক কাজে কোন প্রক্রিয়া অনুসরণ করিতে হইবে কিংবা কোন প্রকল্পের মেয়াদ কত দিন হইবে, তাহার সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকা সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে তাহার প্রতিফলন দেখা যায় না বলিলেই চলে ৷ বরং কাজে দেখা যায় একপ্রকারের মন্ত্রতা বা স্থবিরতা ৷ ইহা কেবল সময়ের অপচয় ঘটায় না, বরং জনমনে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করে। ফলে অনেক সময় দায়িত্বশীল ব্যক্তিগণ সাধারণ মানুষের নিকট ঘৃণিত ও লাঞ্ছিত হন । দুর্ভাগ্যের বিষয় এই যে, একজন দায়িত্বশীলের পরিবর্তে যখন অন্য কেহ স্থলাভিষিক্ত হন, তিনিও ‘দেখিতেছি’ বা ‘দেখিব’ বলিয়া কালক্ষেপণ করেন । প্রবাদ আছে, ‘শুভস্য শীঘ্ঘম অশুভস্য কালহরণম’ । অর্থ : ভালো কাজ এখনই করা উচিত এবং খারাপ কাজ যথাসম্ভব পিছাইয়া দেওয়া বা এড়াইয়া যাওয়া উচিত । কিন্তু এই সকল দেশের প্রশাসনিক ব্যবস্থায় এই নীতি যেন সম্পূর্ণ উপেক্ষিত ।

আমলাতন্ত্রের জটিলতা ও লালফিতার দৌরাত্ম্য, এই কথাটিও নূতন নহে । অনেক সময় বলা হইয়া থাকে যে, আমলাতন্ত্রের জন্মই হইয়াছে কাজের গতি ধীর করিবার জন্য । একটি সাধারণ ফাইল বা আদেশ এক টেবিল হইতে অন্য টেবিলে যাইতে যে দীর্ঘ পথ অভিক্রম করে, তাহাতে জনস্বার্থ ধুলিসাৎ হয় । ইহাই হইল ‘লালফিতার দৌরাত্ম্য’। এই হাতবদলের খেলায় ফাইল বন্দি হইয়া থাকে মাসের পর মাস। কাজের গতি বৃদ্ধির লক্ষ্য মন্ত্রণালয়ে ‘রেড টেলিফোন’ বসানো হয়। কিন্তু তাহাতেও কি কোনো ফলোদয় হইয়াছে? এমনকি খোদ আমেরিকাও সরকারি কাজের মন্তরতা লইয়া উদ্বিগ্ন। তবে তাহারা এই জড়তা কাটাইতে সরকারের আকার ক্ষুদ্র করিবার পথ বাছিয়া লইয়াছে।

সরকারের আকার ও অহেতুক হস্তক্ষেপ লইয়া তৃতীয় বিশ্বের দেশের নীতিনির্ধারকদের ভাবিয়া দেখা প্রয়োজন । এই সকল দেশের চিত্রটি আসলে উলটা ৷ এইখানে সরকার কেবল বড়ই নহে, বরং উত্তরোত্তর ‘বিগেস্ট’ বা বিশালতর হইতেছে। তেলের বাজার হইতে শুরু করিয়া বৃক্ষরোপণ, মৎস্য চাষ ইত্যাদি সকল কিছুতেই যেন সরকারকে নাক গলাইতে হইবে ৷ সকল কিছুতে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করিবার এই অদ্ভূত প্রবণতায় কি কাজের গতি ভ্রাস পাইতেছে না? যেইখানে বেসরকারি খাতকে উৎসাহ প্রদান করিয়া নীতিগত সহায়তার মাধ্যমে অনেক কাজ আদায় করিয়া লওয়া সম্ভব, সেইখানে মন্ত্রী-আমলাগণ তুচ্ছাতিতুচ্ছ কাজে সময় ব্যয় করিবেন কেন? অনেক সময় কম গুরুত্বপূর্ণ বা ছোটখাটো কাজে ব্যতিব্যস্ত থাকিয়া তাহারা প্রকৃত নীতিনির্ধারণী কাজে সময় দিতে পারেন না। এই সকল দেশের সরকারের এই সর্বব্যাপী হস্তক্ষেপও কাজের গতিশীলতাকে স্তব্ধ করিয়া দেয় ।

প্রকৃতপক্ষে ইহার পশ্চাতে জবাবদিহির অভাব ও তদন্তের প্রহসনও জড়িত ৷ আমেরিকায় যেইখানে হোয়াইট হাউজের ন্যায় কেন্দ্র হইতে মূল তদারকি হয়, সেইখানে এই সকল দেশে প্রতিটি ক্ষুদ্র বিষয়েও মন্ত্রণালয়ের মুখাপেক্ষী হইতে হয় । কোনো ঘটনার তদন্তভার প্রদান করা হইলে তাহা হিমঘরে প্রেরণের শামিল হইয়া দীড়ায় । তদন্তের ফলাফল প্রায়ণ আলোর মুখ দেখে না, আর দেখিলেও তাহার বাস্তবায়ন তেমন একটা হয় না। একটি সাধারণ ফাইল অনুমোদন পাইতে যেইখানে এক সপ্তাহ হইতে শুরু করিয়া পনেরো দিন বা তাহার অধিক সময় লাগে, সেইখানে উন্নয়নের স্বপ্ন দেখা বা তাহাতে বিপ্লব সৃষ্টি করা কি অনেকটা ‘আকাশকুসুম’ কল্পনার বিষয় নহে?

পরিশেষে বলা যায়, যদি উন্নয়নশীল দেশগুলি প্রকৃত অর্থেই উন্নত রাষ্ট্র গড়িতে চাহে, তবে প্রশাসনের এই স্থবিরতা ভাঙিতেই হইবে। সরকারকে হইতে হইবে গতিশীল ও জনবান্ধব । অপ্রয়োজনীয় হস্তক্ষেপ পরিহার করিয়া বেসরকারি খাতকে অনুপ্রাণিত করিতে হইবে । আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করিয়া স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত না করিলে উন্নয়ন কেবল কাগজ-‘কলমেই সীমাবদ্ধ থাকিবে । ‘সময়ের এক ফৌড়, অসময়ের দশ ফৌড়’, এই সত্যটি উপলব্ধি করিয়া উন্নয়নশীল দেশের প্রশাসনকে গতিশীল করা সবচাইতে জরুরি কাজ হইয়া দাঁড়াইয়াছে।

ট্যাগস: আমলাতন্ত্রের জটিলতাকাজে কালক্ষেপণকাজে মহুরগতিদৈনিক মূলধারালালফিতার দৌরাত্ম্যসম্পাদকের কলম
আগের নিউজ

মার্চের জাগরণ : শ্রীমঙ্গলে অগ্নিসংগ্রাম

পরের নিউজ

নারীদের সুরক্ষায় আইন আছে, প্রয়োগ নেই

Muldhara

Muldhara

পরের নিউজ
নারীদের সুরক্ষায় আইন আছে, প্রয়োগ নেই

নারীদের সুরক্ষায় আইন আছে, প্রয়োগ নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত