Sunday, 20 September 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ প্রজন্মের চোখ

রাজনীতির ভাষা বনাম জনগণের ভাষা

মো. ইমন হোসেন

Muldhara পোস্ট করেছেন Muldhara
March 15, 2026
মধ্যে প্রজন্মের চোখ
0
রাজনীতির ভাষা বনাম জনগণের ভাষা

রাজনীতির ভাষা বনাম জনগণের ভাষা

0
শেয়ার
35
দেখেছেন
Share on FacebookShare on Twitter

রাজধানীর কারওয়ান বাজারে গত সপ্তাহে এক রিকশাচালক এবং এক রাজনৈতিক কর্মীর কথোপকথন কানে ভেসে এলো। রাজনৈতিক কর্মীটি বেশ উদ্দীপনা নিয়ে বলছিলেন, ‘ভাই, এবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আর সকল সংস্কার বাস্তবায়ন না হলে প্রকৃত রাষ্ট্র সংস্কার হবে না।’ রিকশাচালক কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, ‘বাবা রে, আপনাদের ঐসব প্যাঁচানো কথাবার্তা তো বুঝি না! শুধু এইটা বলেন, এরপর যে নির্বাচন হবে, সেখানে নিজের ভোটটা নিজে দিতে পারব তো? আর একটা কথা, রোজায় চাল-ডালের দামটাও তো কমলো না!’

এই যে দুই প্রান্তের দুই মানুষের আলাপ, এটাই আজকের বাংলাদেশের রাজনীতির প্রকৃত ব্যবচ্ছেদ। একদিকে নীতিনির্ধারণী উচ্চবর্গীয় ‘রাজনীতির ভাষা’ অন্যদিকে ডাল-ভাতের নিশ্চয়তা খোঁজা সাধারণ ‘জনগণের ভাষা’। এ দুই ভাষার দূরত্ব ঘোচানোটাই এখন বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বিমূর্ত কোনো তত্ত্বে আটকে নেই। বাজারে গিয়ে যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষটি পকেটের সীমিত আয় আর ব্যাগের ওজনের হিসাব মেলাতে পারে না, তার কাছে ‘ব্যালেন্স অব পাওয়ার’ বা ক্ষমতার ভারসাম্য একটি বিমূর্ত দর্শন ছাড়া আর কিছুই নয়

ইতিহাস সাক্ষী, যখনই রাজনীতির ভাষা এবং জনগণের ভাষা আলাদা পথ ধরে হেঁটেছে, তখনই রাষ্ট্রে এক ধরনের মনস্তাত্ত্বিক ফাটল বা অস্থিরতা তৈরি হয়েছে। রাজনীতিবিদরা প্রায়শই ভবিষ্যতের সোনালী স্বপ্ন দেখান, কিন্তু জনগণের ভাষা সব সময় বর্তমানের জীবন্ত ও দৈনন্দিন সংকট নিয়েই কথা বলে।

যখন নির্বাচন পরবর্তী রাজনৈতিক মহলে, রাজনৈতিক ভাষায় আলাপ হয়, ডেমোক্রেটিক রিকনসলিডেশন, ইনস্টিটিউশনাল ডিকে, ম্যান্ডেট, লিগ্যাল-রেশনাল অথরিটি, ক্যারিশমেটিক লিডারশিপ, ছায়া সরকার ইত্যাদি এই রকম ভারি ভারি শব্দের ঝনঝনানি বেজে ওঠে। অথচ জনগণের ভাষা সব সময় সরল, সুস্পষ্ট এবং জীবনঘনিষ্ঠ।

উচ্চপর্যায়ের ‘স্বাস্থ্যনীতি’ সংস্কারের চেয়েও প্রান্তিক মানুষের কাছে বড় সত্য হলো, সরকারি হাসপাতালে গিয়ে একটি বেড পাওয়ার জন্য দালালের দ্বারস্থ না হওয়া কিংবা জীবনরক্ষাকারী ওষুধের জন্য সিন্ডিকেটের কাছে জিম্মি না থাকা

সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বিমূর্ত কোনো তত্ত্বে আটকে নেই। বাজারে গিয়ে যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষটি পকেটের সীমিত আয় আর ব্যাগের ওজনের হিসাব মেলাতে পারে না, তার কাছে ‘ব্যালেন্স অব পাওয়ার’ বা ক্ষমতার ভারসাম্য একটি বিমূর্ত দর্শন ছাড়া আর কিছুই নয়। রমজান মাসে, সাধারণ একজন শ্রমজীবী মানুষ যখন দেখেন যে, বাজারে পিয়াজ কিংবা চিনির কৃত্রিম সংকট তৈরি করে রাতারাতি দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন তারা সরকারের ‘পলিসি রিফর্ম’-এর চেয়ে ‘বাজার তদারকি, অর্থাৎ সিন্ডিকেট নির্মূলে কঠোর পদক্ষেপ দেখতে চায়। তাদের কাছে সংস্কারের প্রকৃত মাপকাঠি হলো, সারা মাস হাড়ভাঙা খাটুনির পর মাস শেষে পরিবারের মুখে ডাল-ভাতের নিশ্চয়তা দেওয়া এবং আয়ের সাথে ব্যয়ের একটি সম্মানজনক ভারসাম্য থাকা। ​যখন সরকারি পরিসংখ্যানে মুদ্রাস্ফীতি কমার দাবি করা হয়, অথচ বাজারে গিয়ে সাধারণ মানুষ ঘাম ঝরায়, তখনই রাজনীতির ভাষা তার বিশ্বাসযোগ্যতা হারায়। এই ‘ক্রেডিবিলিটি গ্যাপ’, তথা আস্থার সংকটই বর্তমানে সরকারের জন্য সবচেয়ে বড় কাঁটা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

রাষ্ট্রের উচ্চমহল যখন আইনি কাঠামো পুনর্গঠনে ব্যস্ত, সাধারণ মানুষের কাছে ‘বিচারের প্রকৃত স্বাদ’ হলো, মধ্যরাতে বিপদে পড়ে থানায় গিয়ে ওসির ধমক না খাওয়া। বড় বড় ট্রাইব্যুনাল গঠনের চেয়েও তাদের কাছে বেশি জরুরি হলো, বিনা পয়সায় এবং কোনো রাজনৈতিক ‘বড় ভাই’-এর সুপারিশ ছাড়া একটি জিডি করতে পারা। তাদের কাছে আইনি সুরক্ষা মানে হলো আইনের হাত প্রভাবশালীর পকেটে না থাকা।

একজন সাধারণ ভুক্তভোগী যখন পাসপোর্ট অফিসে গিয়ে দালালের খপ্পরে না পড়ে, নির্দিষ্ট সময়ে নিজের পাসপোর্টটি হাতে পান, কিংবা রাষ্ট্র যখন ‘মৌলিক অধিকার’ নিয়ে তাত্ত্বিক বয়ান দেয়, একজন সাধারণ কৃষক বা মধ্যবিত্তের কাছে তার বাস্তব অনুবাদ হলো, ভূমি অফিসে গিয়ে বাড়তি টাকা (স্পিড মানি) না দিয়ে নিজের জমির পর্চা বা মিউটেশন সম্পন্ন করতে পারা। প্রতিটি টেবিলে হয়রানির অবসানই হলো তার কাছে প্রকৃত ‘জুলাই স্পিরিট’।

উচ্চপর্যায়ের ‘স্বাস্থ্যনীতি’ সংস্কারের চেয়েও প্রান্তিক মানুষের কাছে বড় সত্য হলো, সরকারি হাসপাতালে গিয়ে একটি বেড পাওয়ার জন্য দালালের দ্বারস্থ না হওয়া কিংবা জীবনরক্ষাকারী ওষুধের জন্য সিন্ডিকেটের কাছে জিম্মি না থাকা।

পাশাপাশি, জুলাই বিপ্লবের অন্যতম প্রধান কারিগর তরুণ প্রজন্মের কাছে সংস্কারের প্রকৃত অর্থ হলো ‘কর্মসংস্থানের নিশ্চয়তা’। একজন মেধাবী তরুণ যখন দেখেন যে, তার যোগ্যতার চেয়ে রাজনৈতিক তকমা কিংবা অর্থের প্রভাব বড় হয়ে দাঁড়িয়েছে, তখন তার মধ্যে রাষ্ট্র নিয়ে বিতৃষ্ণা জন্মায়। পিএসসি বা ব্যাংকের নিয়োগ পরীক্ষায় যখন সামান্যতম অস্বচ্ছতার খবর বের হবে, তখন সেই তরুণের কাছে ‘নির্বাচনী ইশতেহার’ কেবল একটি কাগজের দলিল বলে মনে হবে। বেসরকারি খাতে বিনিয়োগের পরিবেশ তৈরি এবং উদ্যোক্তা হওয়ার পথে আমলাতান্ত্রিক জটিলতা ও চড়া সুদের ঋণের বাধা দূর করাও তরুণদের অন্যতম চাওয়া।

তাই নতুন সরকারকে বুঝতে হবে, যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রশাসনিক সংস্কারগুলো মানুষের দৈনন্দিন হয়রানি ও বঞ্চনা কমাতে ব্যর্থ হয়, তাহলে বড় মাপের রাজনৈতিক পরিবর্তনগুলো সাধারণ মানুষের হৃদয়ে কোনো স্থায়ী আসন পাবে না। এজন্য সরকারের উচিত, সাধারণ মানুষের কাছে, যেটি সংস্কারের প্রথম মাপকাঠি, সেই চাল-ডালের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা। রমজানসহ সারা বছর নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। সরকারি দপ্তরে ডিজিটাল স্বচ্ছতা নিশ্চিত করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নির্মূল করা অপরিহার্য। সরকারি ও বেসরকারি কর্মসংস্থান সৃষ্টিতে স্বচ্ছতা নিশ্চিত করা, বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা রোধ করা এবং সর্বোপরি স্বাস্থ্য খাতের যে স্বাস্থ্য ভালো নেই, তা প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।জনগণের এই ভাষা তারেক রহমানের সরকারের কান পর্যন্ত পৌঁছাবে কি?

লেখক : তরুণ কলামিস্ট ও শিক্ষার্থী,  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ই-মেইল : [email protected]

(এই লেখা লেখকের একান্ত ব্যক্তিগত অভিমত; এ সংক্রান্ত কোনো দায় দৈনিক মূলধারা বহন করবে না)
ট্যাগস: উপসম্পাদকীয়জনগণজনগণের ভাষাতারেক রহমানদৈনিক মূলধারাপ্রজন্মের চোখবাংলাদেশের রাজনীতিরাজনীতির ভাষা
আগের নিউজ

নদীকৃত্য দিবসে হোক বদ্বীপ রক্ষার প্রতিজ্ঞা

পরের নিউজ

ভোক্তা অধিকার কি আদৌ নিশ্চিত হবে?

Muldhara

Muldhara

পরের নিউজ
ভোক্তা অধিকার কি আদৌ নিশ্চিত হবে?

ভোক্তা অধিকার কি আদৌ নিশ্চিত হবে?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
প্রতিহিংসার এই রাজনীতি আর কত কাল?

শিশুর পেট কি মাদক বহনের জায়গা?

September 9, 2026
যন্ত্র-নির্দেশিত যুগ : আমরা প্রস্তুত তো?

পুলিশের ওপর হামলা, বিপদ রাষ্ট্রের

September 8, 2026
মাইন্ডরিডার ফাউন্ডেশন : মনের যত্ন সবার আগে

মাইন্ডরিডার ফাউন্ডেশন : মনের যত্ন সবার আগে

September 6, 2026

সাম্প্রতিক খবর

উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
প্রতিহিংসার এই রাজনীতি আর কত কাল?

শিশুর পেট কি মাদক বহনের জায়গা?

September 9, 2026
যন্ত্র-নির্দেশিত যুগ : আমরা প্রস্তুত তো?

পুলিশের ওপর হামলা, বিপদ রাষ্ট্রের

September 8, 2026
মাইন্ডরিডার ফাউন্ডেশন : মনের যত্ন সবার আগে

মাইন্ডরিডার ফাউন্ডেশন : মনের যত্ন সবার আগে

September 6, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত