Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

ডেঙ্গু: জরুরি ভিত্তিতে ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 3, 2024
মধ্যে সম্পাদকীয়
0
ডেঙ্গু: জরুরি ভিত্তিতে ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক

দৈনিক মূলধারা—উচ্চ করি শির

0
শেয়ার
7
দেখেছেন
Share on FacebookShare on Twitter

ডেঙ্গু বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের জন্য এক জটিল স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে এর প্রকোপ বৃদ্ধি পেলেও বর্তমানে শীতকালেও এ রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রতি বছর অগণিত মানুষ প্রাণ হারাচ্ছে। এতো জনবহুল দেশে ডেঙ্গুর বিরুদ্ধে টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এই সমস্যা দিনদিন ভয়াবহ রূপ ধারণ করতেই থাকবে। এক্ষেত্রে ডেঙ্গু ভ্যাকসিনই হতে পারে এই রোগ প্রতিরোধের কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান।

বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ ২০০০ সাল হতে শুরু হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর প্রকোপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় তিন লক্ষাধিক, যা এর ভয়াবহতা এবং আমাদের প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করে তোলে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে যথাযথ পরিকল্পনার অভাব, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং সচেতনতার অভাব এর মূল কারণ। তদুপরি, ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর কোনো ভ্যাকসিন না থাকায় এই রোগের প্রকোপ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।

বিশ্ব জুড়ে ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। ইতিমধ্যে দুটি ভ্যাকসিন, ডেংভ্যাকসিয়া এবং কিউডেঙ্গা আংশিকভাবে কার্যকর প্রমাণিতও হয়েছে। ডেংভ্যাকসিয়া টিকা প্রাথমিকভাবে ফ্রান্সে তৈরি হলেও এর বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি কেবল ৯ হতে ১৬ বছর বয়সি ডেঙ্গুতে আগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কার্যকর। আগে ডেঙ্গুতে আক্রান্ত না হলে এ টিকা প্রয়োগে মারাত্মক জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, জাপানের তৈরি কিউডেঙ্গা ভ্যাকসিন তুলনামূলকভাবে অধিক কার্যকর। এটা ছয় হতে ৪৫ বছর বয়সি যে কোনো ব্যক্তিকে প্রদান করা যেতে পারে।

কিউডেঙ্গা ডেঙ্গুর চারটি সেরোটাইপের বিরুদ্ধেই কার্যকর হওয়ার প্রমাণ রেখেছে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে অতি নগণ্য। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে—যেখানে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহার পৃথিবীর মধ্যে সর্বাধিক, ডেঙ্গু ভ্যাকসিনের গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কিউডেঙ্গা ভ্যাকসিনটি বেশ কার্যকর বলে উল্লেখ করেছেন। ইন্দোনেশিয়া ও ব্রাজিলের মতো ডেঙ্গু-প্রবণ দেশগুলোতে এটি ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে এবং সাফল্য অর্জন করছে। বাংলাদেশের ক্ষেত্রে এই ভ্যাকসিনটি দ্রুত কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করতে পারে। যারা ডেঙ্গুর প্রতি অধিকতর ঝুঁকিপূর্ণ—বিশেষত শিশু-কিশোরগণ, তাদের সুরক্ষায় এই ভ্যাকসিন ব্যবহার করা অতি প্রয়োজনীয়।

বাংলাদেশ ইতিমধ্যেই ডেঙ্গু ভ্যাকসিন উন্নয়নে নিজস্ব গবেষণা কার্যক্রমে অগ্রসর হয়েছে বলে আমরা অবগত আছি। আইসিডিডিআর,বির সহযোগিতায় টেট্রাভেলেন্ট নামক একটি টিকার গবেষণা কার্যক্রম সফলতার দিকে অগ্রসর হচ্ছে। এটা সফল হলে দেশে স্বল্পব্যয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে। তবে এর বাণিজ্যিক উৎপাদনের জন্য এখনো সময় প্রয়োজন। আর তাই বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু ভ্যাকসিন আনার উদ্যোগ গ্রহণ করে তার কার্যকারিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ—ভ্যাকসিন সহজপ্রাপ্য হলে এবং এ থেকে টেকসই ফলাফল পেলেও এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। সবাইকে এই কথা মাথায় রাখতে হবে, হতে হবে সতর্ক ও সজাগ। সিটি করপোরেশন, পৌরসভা, স্থানীয় সরকার এবং সাধারণ জনগণকেও এতে সম্পৃক্ত করতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, জনসচেতনতা বৃদ্ধি করা এবং নিয়মিত মশা নির্মূল কার্যক্রম পরিচালিত করতে হবে। এডিস মশার বিস্তার রোধে সরকার এবং জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতেই হবে। তা হলেই কেবল আমরা ডেঙ্গুর এই ভয়াবহতা হতে মুক্তি পাব। বলা যায়, বাংলাদেশকে ডেঙ্গুমুক্ত করতে ভ্যাকসিন, জনসচেতনতা এবং মশা নির্মূলের সম্মিলিত প্রচেষ্টা অতীব প্রয়োজন।

ট্যাগস: ডেঙ্গুডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিনডেঙ্গু ভ্যাকসিনডেংভ্যাকসিয়া এবং কিউডেঙ্গা
আগের নিউজ

ভারত সরকার কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে: ছাত্রদল

পরের নিউজ

‘নিজামী সাহেবকে দেওয়া ফাঁসির রশিতে ফ্যাসিস্ট হাসিনাকেও ফাঁসি দেওয়া হবে’

Muldhara

Muldhara

পরের নিউজ
‘নিজামী সাহেবকে দেওয়া ফাঁসির রশিতে ফ্যাসিস্ট হাসিনাকেও ফাঁসি দেওয়া হবে’

‘নিজামী সাহেবকে দেওয়া ফাঁসির রশিতে ফ্যাসিস্ট হাসিনাকেও ফাঁসি দেওয়া হবে’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত