Saturday, 19 September 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
September 19, 2026
মধ্যে সম্পাদকীয়
0
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

উচ্চ করি শির—দৈনিক মূলধারা

0
শেয়ার
1
দেখেছেন
Share on FacebookShare on Twitter

দুই শত বছর পূর্বে জার্মান রসায়নবিদ ফ্রেডেরিক আকুম লন্ডনের খাদ্যে ভেজালের ভয়াবহতা দেখিয়ে ‘Death in the Pot’ নামে একটি গ্রন্থ লিখেছিলেন। তাঁর সেই সতর্কবার্তার পর উন্নত বিশ্ব ধীরে ধীরে খাদ্য ও কৃষি উপকরণের মান নিয়ন্ত্রণে কঠোর আইন, বৈজ্ঞানিক পরীক্ষা এবং বাজার তদারকির ব্যবস্থা গড়ে তুলেছে। অথচ দুঃখজনকভাবে আমরা যেন সেই পুরোনো সমস্যাটিকেই নতুন মোড়কে ফিরিয়ে আনছি! ভেজালের জগতে আমাদের কৃতিত্বের সত্যিই কোনো সীমারেখা নেই। দুধে পানি, মসলায় ইটের গুঁড়া, মাছে রং—এমনকি কথাবার্তা, আচরণ ও সম্পর্কেও ভেজালের অভিযোগ ওঠে নিত্যদিন; আর এবার ভেজাল ঢুকে পড়েছে কৃষকের জমির জন্য নির্ধারিত সারের বস্তায়। অনুর্বর মাটিকে উর্বর করার রসদ, তথা খোদ ফসল ফলানোর উপকরণের সঙ্গে ভেজাল মেশানোর এই প্রবণতা কৃষকের ঘাম, দেশের খাদ্যনিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতির সঙ্গে ছিনিমিনি খেলা বই আর কিছুই নয়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানার সন্ধান মিলছে। কোথাও ডলোমাইট চুন, সিরামিক মাটি, সিমেন্ট ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে সার তৈরি করা হচ্ছে, কোথাও আবার অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক নামিদামি প্রতিষ্ঠানের মোড়কে বাজারজাত করা হচ্ছে। প্রশাসনের অভিযানে এমন কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল সার-কীটনাশক, কাঁচামাল ও সরঞ্জাম জব্দের পাশাপাশি জরিমানা, কারাদণ্ড, পণ্য ধ্বংস ও কারখানা সিলগালার ঘটনাও ঘটেছে। শুধু কারখানায় অভিযান চালিয়ে নয়, বাজারে বিক্রি হওয়া পণ্যের পরীক্ষাতেও ভেজালের প্রমাণ মিলছে। সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে বাজার থেকে ১৬টি প্যাকেটজাত কৃষিপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে কৃষি বিভাগ সাতটি কোম্পানির সারে ভেজাল পাওয়ার কথা জানায় এবং সংশ্লিষ্ট পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়।

এ যেন কল্পনারও বাইরে! একজন কৃষক সারা বছরের পরিশ্রম, ঋণ বা ধারকর্জ এবং সঞ্চয়ের অর্থ ব্যয় করে জমিতে সার প্রয়োগ করে পরবর্তী সময়ে দেখলেন যে, সেই সারের ভেতর প্রয়োজনীয় উপাদানের পরিবর্তে রয়েছে চুন, মাটি কিংবা অন্য কোনো অনুপযুক্ত পদার্থ—কৃষকের এই ক্ষতি কীভাবে পূরণ হবে? কারণ, ভেজাল সারের ক্ষতি কেবল আর্থিক হিসাবে পরিমাপযোগ্য নয়। কৃষক একদিকে আসল পণ্যের মূল্য দিয়ে নকল বা নিম্নমানের পণ্য কিনছেন, অন্যদিকে ফসলের কাঙ্ক্ষিত ফলন না হলে পুনরায় সার বা কীটনাশক কিনতে হচ্ছে। অর্থাৎ, এর ফলে উৎপাদন ব্যয় বাড়ছে, কমছে কৃষকের আয়। আবার কীটনাশক অকার্যকর হলে পোকামাকড় দমন হওয়ার পরিবর্তে উল্টো ফসল নষ্ট হওয়ার ঝুঁকিও বাড়ে। কৃষকের এই অনাকাঙ্ক্ষিত ক্ষতি পোষাবে কে?

উন্নত বিশ্বে আমরা কী দেখি? সেখানে কৃষি উপকরণের মান নিয়ন্ত্রণকে অত্যন্ত কঠোরভাবে দেখা হয়। নিবন্ধনহীন, ভেজাল বা ভুল লেবেলযুক্ত কীটনাশকের বিরুদ্ধে পণ্য জব্দ, বাজার থেকে প্রত্যাহার এবং দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থার বিধান করেছে তারা। নির্ধারিত মান পূরণ না করা সার বাজার থেকে প্রত্যাহার বা রিকল করার ব্যবস্থা পর্যন্ত রয়েছে। অর্থাৎ, সেখানে কৃষকের হাতে পৌঁছানোর পূর্বেই পণ্যের মান, উপাদান ও উৎস শনাক্তকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। আমাদেরও কি সেই পথে হাঁটা উচিত নয়?

যুদ্ধবিগ্রহ, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক নানা সংকটে যখন খাদ্যনিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময়ে কৃষির অন্যতম প্রয়োজনীয় উপকরণে ভেজাল মেশানোর প্রবণতাকে কোনোভাবেই ‘সাধারণ ব্যবসায়িক অনিয়ম’ হিসেবে দেখার সুযোগ নেই। অতএব, সরকারকে এখনই কঠোর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিযান চলুক, কিন্তু অভিযানের পাশাপাশি স্থায়ী নজরদারি ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে উঠুক; অপরাধীর শাস্তি হোক এবং সর্বোপরি ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। কৃষকের ঘাম ও দেশের খাদ্যভাণ্ডার নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের প্রতি রাষ্ট্রের এই পরিষ্কার বার্তা দিতে হবে যে, সারে ভেজাল কোনোভাবেই বরদাশত করা হবে না।

ট্যাগস: কীটনাশকে ভেজালভেজাল কীটনাশকভেজাল সারমূলধারা এডিটোরিয়ালসারে ভেজাল
আগের নিউজ

শিশুর পেট কি মাদক বহনের জায়গা?

Muldhara

Muldhara

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
প্রতিহিংসার এই রাজনীতি আর কত কাল?

শিশুর পেট কি মাদক বহনের জায়গা?

September 9, 2026
যন্ত্র-নির্দেশিত যুগ : আমরা প্রস্তুত তো?

পুলিশের ওপর হামলা, বিপদ রাষ্ট্রের

September 8, 2026
মাইন্ডরিডার ফাউন্ডেশন : মনের যত্ন সবার আগে

মাইন্ডরিডার ফাউন্ডেশন : মনের যত্ন সবার আগে

September 6, 2026

সাম্প্রতিক খবর

উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
প্রতিহিংসার এই রাজনীতি আর কত কাল?

শিশুর পেট কি মাদক বহনের জায়গা?

September 9, 2026
যন্ত্র-নির্দেশিত যুগ : আমরা প্রস্তুত তো?

পুলিশের ওপর হামলা, বিপদ রাষ্ট্রের

September 8, 2026
মাইন্ডরিডার ফাউন্ডেশন : মনের যত্ন সবার আগে

মাইন্ডরিডার ফাউন্ডেশন : মনের যত্ন সবার আগে

September 6, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত