Thursday, 1 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

বিষাক্ত গ্যাসে প্রাণহানি—জবাব দেবে কে?

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
August 16, 2026
মধ্যে সম্পাদকীয়
0
প্রতিহিংসার এই রাজনীতি আর কত কাল?

উচ্চ করি শির

0
শেয়ার
25
দেখেছেন
Share on FacebookShare on Twitter

জাহাজভাঙা শিল্প অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো শিল্পের অর্থনৈতিক মূল্য শ্রমিকের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। শ্রমিকের মৃত্যু আমাদের দেশে প্রায়ই সংবাদপত্রের শিরোনাম হয়। কিছু তদন্ত কমিটি গঠিত হয়, ক্ষতিপূরণের আশ্বাস আসে, তারপর জীবন আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু শ্রমিকের পরিবারের কাছে জীবন আর স্বাভাবিক হয় না। সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু তাই কেবল একটি দুর্ঘটনা নয়। এটি শিল্প নিরাপত্তা ব্যবস্থার একটি ভয়াবহ ব্যর্থতার প্রশ্ন।

সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হলো, এই কারখানার নিরাপত্তার ঘাটতি দুর্ঘটনার আগেই সরকারি পরিদর্শনে ধরা পড়েছিল। গত ৯ ফেব্রুয়ারি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সেখানে নিরাপত্তা ও শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে বিভিন্ন অনিয়ম পায়। শ্রমিকদের নিরাপদ কর্মপদ্ধতি সম্পর্কে যথেষ্ট সচেতন না করা, ঝুঁকি মূল্যায়নের প্রতিবেদন না দেওয়া এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করানোর অভিযোগও ছিল। একাধিক নোটিশ এবং কারণ দর্শানোর পরও যথাযথ জবাব না পাওয়ায় জুলাইয়ে শ্রম আদালতে মামলা করা হয়। সেই মামলার এক মাসের মধ্যেই মৃত্যু ঘটল ৯ জন শ্রমিকের।


এই ঘটনার আরেকটি দিক আরও নির্মম। শ্রমিকদের অভিযোগ অনুযায়ী, আক্রান্ত কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও তখন কারখানায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক কিংবা অক্সিজেন সিলিন্ডার ছিল না। ফায়ার সার্ভিস খবর পায় সকাল ১০টা ৫০ মিনিটে, অথচ শ্রমিকেরা আক্রান্ত হতে শুরু করেন সকাল ৯টার দিকে। জরুরি চিকিৎসা ও উদ্ধারব্যবস্থা যদি দুর্ঘটনার পর প্রস্তুত করা হয়, তাহলে তাকে জরুরি ব্যবস্থা বলা যায় না

এখানে প্রশ্নটি অত্যন্ত সরল—একটি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হলো, মামলা করা হলো, কিন্তু তার কর্মপরিবেশ নিরাপদ হয়েছে কি না, তা নিশ্চিত করা হলো না কেন? দুর্ঘটনার প্রকৃতিও ভয়াবহ। ‘এমটি রাসি’ নামের ৩০ হাজার ৭৭০ টন ওজনের জাহাজটি আগে এলএনজি পরিবহন করত। জাহাজটির একটি অংশ কাটার সময় হাইড্রোজেন সালফাইডসহ বিষাক্ত গ্যাসের উপস্থিতির কথা প্রাথমিক তদন্তে উঠে এসেছে। একজন শ্রমিক অচেতন হয়ে পড়ার পর তাকে উদ্ধার করতে গিয়ে একের পর এক শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। এমন পরিস্থিতিতে উদ্ধারকারীদের সুরক্ষার জন্য প্রশিক্ষিত রেসকিউ টিম, উপযুক্ত শ্বাসযন্ত্র এবং নির্ধারিত জরুরি পদ্ধতি থাকা অপরিহার্য। ফায়ার সার্ভিসের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এলএনজি পরিবহনকারী জাহাজ কাটার আগে যথাযথভাবে গ্যাসমুক্ত করা প্রয়োজন। বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারাও কার্গো ট্যাংকের বাইরে ছোট ছোট চেম্বারে বিভিন্ন বিষাক্ত গ্যাস থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন। অতএব, জাহাজ কাটার আগে শুধু একটি নির্দিষ্ট ট্যাংক পরীক্ষা করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতিটি আবদ্ধ স্থানের গ্যাস পরীক্ষা, বায়ু চলাচল নিশ্চিতকরণ এবং নিরাপদ ঘোষণা করার লিখিত প্রক্রিয়া থাকা প্রয়োজন।

এই ঘটনার আরেকটি দিক আরও নির্মম। শ্রমিকদের অভিযোগ অনুযায়ী, আক্রান্ত কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও তখন কারখানায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক কিংবা অক্সিজেন সিলিন্ডার ছিল না। ফায়ার সার্ভিস খবর পায় সকাল ১০টা ৫০ মিনিটে, অথচ শ্রমিকেরা আক্রান্ত হতে শুরু করেন সকাল ৯টার দিকে। জরুরি চিকিৎসা ও উদ্ধারব্যবস্থা যদি দুর্ঘটনার পর প্রস্তুত করা হয়, তাহলে তাকে জরুরি ব্যবস্থা বলা যায় না। এখন তদন্ত কমিটির কাজ কেবল দুর্ঘটনার কারণ নির্ধারণে সীমাবদ্ধ রাখা চলবে না। কোন কর্মকর্তা কোন নিরাপত্তা অনুমোদন দিয়েছিলেন, গ্যাস পরীক্ষা হয়েছিল কি না, কে কাজের স্থানকে নিরাপদ ঘোষণা করেছিলেন, পূর্বের পরিদর্শনে চিহ্নিত ঘাটতি সংশোধন করা হয়েছিল কি না, জরুরি চিকিৎসা ও উদ্ধারব্যবস্থা কেন প্রস্তুত ছিল না—এসব প্রশ্নের উত্তরও প্রকাশ্যে আসতে হবে। এই দুর্ঘটনার পর সব জাহাজভাঙা ইয়ার্ডে ঝুঁকি মূল্যায়নও নতুন করে করা দরকার। এ ধরনের কারখানার নিরাপত্তাব্যবস্থা পূর্ণাঙ্গভাবে যাচাই, বাধ্যতামূলক গ্যাস পরীক্ষা ও গ্যাসমুক্তকরণের প্রত্যয়ন, প্রশিক্ষিত উদ্ধারদল এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা প্রয়োজন।

নয়টি পরিবার এখন নয়টি শূন্যতার সামনে দাঁড়িয়ে আছে। ক্ষতিপূরণ সেই শূন্যতা পূরণ করতে পারবে না। কিন্তু আইনানুগ ও ন্যায্য ক্ষতিপূরণ, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যৎ দুর্ঘটনা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা অন্তত প্রমাণ করতে পারে যে, এই নয়টি মৃত্যু সম্পূর্ণ অর্থহীন হয়ে যায়নি।

ট্যাগস: গ্যাসে প্রাণহানিবিষাক্ত গ্যাসে প্রাণহানিমূলধারা এডিটোরিয়ালশ্রমিকের জীবনের মূল্যহাইড্রোজেন সালফাইড
আগের নিউজ

থেমে গেছে শিল্পের চাকা, বাড়ছে শঙ্কা

পরের নিউজ

শিক্ষিতের শহরমুখী স্রোত—কীসের সংকেত?

Muldhara

Muldhara

পরের নিউজ
শিক্ষিতের শহরমুখী স্রোত—কীসের সংকেত?

শিক্ষিতের শহরমুখী স্রোত—কীসের সংকেত?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
প্রতিহিংসার এই রাজনীতি আর কত কাল?

শিশুর পেট কি মাদক বহনের জায়গা?

September 9, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
প্রতিহিংসার এই রাজনীতি আর কত কাল?

শিশুর পেট কি মাদক বহনের জায়গা?

September 9, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত