Friday, 9 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

ভ্যাকসিনের সংকটে ঝুঁকিতে জনজীবন

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
May 6, 2026
মধ্যে সম্পাদকীয়
0
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

উচ্চ করি শির—দৈনিক মূলধারা

0
শেয়ার
34
দেখেছেন
Share on FacebookShare on Twitter

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বরিশাল বিভাগে জলাতঙ্ক প্রতিষেধক (এআরভি) ও সাপের কামড়ের বিষনাশক (অ্যান্টিভেনম) ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। গত পাঁচ-ছয় মাস ধরে এই দুটি ভ্যাকসিনের সরবরাহ বন্ধ রয়েছে। বিশেষ করে জলাতঙ্কের ঝুঁকি বাড়লেও বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে কোথাও এই প্রতিরোধক ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না—এটি অত্যন্ত উদ্বেগজনক। 

কারণ, এর ফলে কুকুর-বিড়ালের কামড়ে আহত রোগীদের টিকা পেতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হচ্ছে। টিকাদান কেন্দ্রের সামনে মানুষের দীর্ঘ অপেক্ষা শেষ হচ্ছে না। এতে গ্রামাঞ্চলের রোগীদের দুর্ভোগ আরও বাড়ছে। এই পরিস্থিতিতে আগামী এক মাসের জন্য বরিশাল বিভাগে জরুরি ভিত্তিতে ৯ হাজার ৭৪০ ভায়াল ভ্যাকসিন চেয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, যা দিয়ে ৪৮ হাজার ৭০০ জনকে সেবা দেওয়া সম্ভব।

এই সংকটের মূল কারণ কেন্দ্রীয় পর্যায়ে ভ্যাকসিনের ঘাটতি, ঔষধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা এবং চাহিদাপত্র অনুমোদনে দীর্ঘসূত্রতা। স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, মে বা জুন মাসে সরবরাহ পাওয়া যাবে; কিন্তু এই দীর্ঘ অপেক্ষার দায় কে নেবে?

চিকিৎসকদের মতে, কুকুর, বিড়াল বা শিয়ালের কামড় বা আঁচড়ের পর অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক। গুরুতর ক্ষেত্রে এর সঙ্গে র্যাবিস ইমিউনোগ্লোবুলিনও দিতে হয়। কিন্তু এসবের কোনো সরবরাহ নেই। অন্যদিকে সাপে কাটা রোগীর চিকিৎসায় প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ‘গোল্ডেন আওয়ার’ নামে পরিচিত। এই সময়ের মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ না করা গেলে মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায়। বাংলাদেশে সাধারণত চার ধরনের বিষধর সাপ রয়েছে। এর মধ্যে গোখরা সাপের বিষ দ্রুত স্নায়ুতন্ত্রে আঘাত করে, ফলে এক ঘণ্টার মধ্যেই রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে যেতে পারে। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উপজেলা পর্যায়ে সাপে কাটা ও জলাতঙ্কের জরুরি চিকিৎসা নিশ্চিত না করলে মৃত্যুহার কমানো সম্ভব নয়। এটি শুধু চিকিৎসা সংকট নয়, বরং নীতিগত ও প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন।

আমরা জানি, জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যার লক্ষণ প্রকাশ পেলে মৃত্যু প্রায় অনিবার্য। তাই এই ভ্যাকসিন সরবরাহে অবহেলা করা মোটেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি বাবুগঞ্জ উপজেলার সায়েম বা হানিফ শরীফের মৃত্যু প্রমাণ করে, উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম না থাকা মানে রোগীকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে পৌঁছানোর আগেই পথেই এ ধরনের রোগীদের প্রাণ হারানো এখন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তবে শুধু বরিশাল নয়, সারাদেশেই এই দুই ধরনের ভ্যাকসিনের সংকট রয়েছে। এই সংকটের মূল কারণ কেন্দ্রীয় পর্যায়ে ভ্যাকসিনের ঘাটতি, ঔষধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা এবং চাহিদাপত্র অনুমোদনে দীর্ঘসূত্রতা। স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, মে বা জুন মাসে সরবরাহ পাওয়া যাবে; কিন্তু এই দীর্ঘ অপেক্ষার দায় কে নেবে? প্রতিটি দিন যখন জীবনের ঝুঁকি বাড়াচ্ছে, তখন মাসের পর মাস সরবরাহ বন্ধ থাকা কি মেনে নেওয়া যায়?

এদিকে আর কিছুদিন পরই বর্ষাকাল আসছে। এই সময়ে প্রাকৃতিক কারণেই গ্রামাঞ্চলে সাপের উপদ্রব অনেক বেড়ে যায়। জলাশয় ভরে গেলে সাপ লোকালয়ে চলে আসে, ফলে কৃষক ও সাধারণ মানুষের ঝুঁকি বাড়ে। তাই এখনই যদি অ্যান্টিভেনম ও জলাতঙ্কের ভ্যাকসিন জেলা থেকে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে মজুদ না করা হয়, তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তাই দেরি না করে কেন্দ্রীয় ঔষধাগার থেকে আকাশপথে বা দ্রুততম উপায়ে বরিশালসহ দেশের সব দুর্গম এলাকায় এআরভি ও অ্যান্টিভেনম ভ্যাকসিন পৌঁছে দিতে হবে। শুধু ভ্যাকসিন পাঠালেই চলবে না, উপজেলা পর্যায়ে সেগুলো সংরক্ষণের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও কোল্ড-চেইন নিশ্চিত করতে হবে। বর্ষায় সাপের কামড় থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, অন্ধকারে আলো ব্যবহার করা এবং কার্বলিক অ্যাসিড ব্যবহার বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। পাশাপাশি ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে সরাসরি হাসপাতালে যাওয়ার পরামর্শ পত্রিকা, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা জরুরি।

ট্যাগস: অ্যান্টিভেনম সংকটএআরভি সংকটভ্যাকসিনের সংকটমূলধারা এডিটোরিয়াল
আগের নিউজ

ত্যাগে অনড় ছাত্রদল নেতার সংগ্রামী জীবন

পরের নিউজ

দয়া না অধিকার: আইনগত সহায়তার বাস্তবতা

Muldhara

Muldhara

পরের নিউজ
দয়া না অধিকার: আইনগত সহায়তার বাস্তবতা

দয়া না অধিকার: আইনগত সহায়তার বাস্তবতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026

সাম্প্রতিক খবর

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত