Saturday, 14 November 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ প্রজন্মের চোখ

নীল স্ক্রিনে বন্দি প্রজন্ম, মুক্তির পথ কী

শিমলা পাল

Muldhara পোস্ট করেছেন Muldhara
April 25, 2026
মধ্যে প্রজন্মের চোখ
0
নীল স্ক্রিনে বন্দি প্রজন্ম, মুক্তির পথ কী

স্ক্রিনের ফাঁদে বন্দি আগামী প্রজন্ম

0
শেয়ার
64
দেখেছেন
Share on FacebookShare on Twitter

বিকেলের সোনাঝরা রোদ এখন আর কোনো কিশোরকে মাঠে টানে না; বরং ঘরের কোণে নীল আলোর এক মায়াবী স্ক্রিন তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এক সময় মায়েরা রূপকথার গল্প শুনিয়ে শিশুকে ঘুম পাড়াতেন, আর এখন সেই জায়গা দখল করেছে স্ক্রিনের কৃত্রিম কোলাহল। আমরা সন্তানদের হাতে বিশ্বজগত তুলে দেওয়ার নাম করে আসলে তাদের এক যান্ত্রিক খাঁচায় পুরে ফেলেছি।

আমাদের আগামী প্রজন্ম নিঃশব্দে এমন এক রঙিন খাঁচায় বন্দি হয়ে পড়ছে, যেখানে রক্ত-মাংসের মানুষের চেয়ে যান্ত্রিক পিক্সেলের আবেদন অনেক বেশি গভীর ও সংক্রামক। ভবিষ্যতের কর্ণধাররা এখন এক গভীর গোলকধাঁধায় বন্দি, যেখান থেকে বের হওয়ার পথ দিন দিন অন্ধকার হয়ে আসছে। তারা প্রযুক্তির উৎকর্ষে বড় হচ্ছে ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ হওয়ার জন্য প্রয়োজনীয় মানবিক উষ্ণতা ও মাটির ঘ্রাণ কি পাচ্ছে?

প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে—এ কথা সত্য; কিন্তু একই সঙ্গে এটি আমাদের সন্তানদের কাছ থেকে কেড়ে নিচ্ছে তাদের অমলিন শৈশব। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ কিংবা টেলিভিশনের অনিবার্য উপস্থিতি আজকের প্রজন্মকে এমন এক জগতে আবদ্ধ করেছে, যেখানে বাস্তবতার চেয়ে ভার্চুয়াল জীবনই বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। মনোবিজ্ঞানীরা একে বলছেন ‘ডিজিটাল ড্রাগ’। আমরা যখন একটি শিশুকে কান্না থামানোর জন্য বা দ্রুত খাবার খাওয়ানোর জন্য হাতে ফোন তুলে দিচ্ছি, তখন অজান্তেই তার কচি মস্তিষ্কে ডোপামিনের এক কৃত্রিম জোয়ার তৈরি করছি।

শৈশব মানেই ধুলোবালির ঘ্রাণ; শৈশব মানেই মুক্ত আকাশের নিচে ঘুড়ি ওড়ানো আর অবারিত স্বপ্ন দেখা। আসুন, তাদের হাতের মোবাইল সরিয়ে দিয়ে হাতে আবার রঙের তুলি কিংবা রূপকথার বই তুলে দিই। নীল আলোর মায়া কাটিয়ে তাদের ফিরিয়ে আনি সবুজ প্রকৃতির স্নিগ্ধতায়

এই নীল আলোর মায়া অনেক ক্ষেত্রে মাদকের চেয়েও ভয়াবহ হয়ে উঠছে। একসময় শিশুরা গাছ থেকে ফুল পাড়া কিংবা আকাশ দেখার মাঝে যে আনন্দ খুঁজে পেত, আজকের শিশু তা পায় একটার পর একটা ছোট ভিডিও সোয়াইপ করে। এই নিরন্তর উত্তেজনা তাদের মস্তিষ্কের স্বাভাবিক গঠন ব্যাহত করছে; ফলে তাদের ধৈর্য কমছে এবং কোনো বিষয়ে গভীরভাবে মনোযোগ দেওয়ার ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তারা এখন আর দীর্ঘ গল্প শুনতে চায় না; বরং কয়েক সেকেন্ডের উত্তেজনায় বুঁদ হয়ে থাকতে চায়।

একসময় বিকেলের খেলাধুলা, বই পড়া বা পারিবারিক গল্পগুজব ছিল শিশুদের বেড়ে ওঠার অবিচ্ছেদ্য অংশ। এখন সেই জায়গা দখল করে নিয়েছে অনলাইন গেম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ভিডিও কনটেন্ট। মানুষ সামাজিক জীব—একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলা, অন্যের কষ্টে সমব্যথী হওয়া কিংবা খেলার মাঠে হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানো—এসবই মানুষ শেখে সমাজ ও পরিবেশ থেকে। কিন্তু স্ক্রিনে বন্দি প্রজন্ম এখন শিখছে ইমোজির ভাষা। তাদের আবেগ এখন লাইক, কমেন্ট এবং ভার্চুয়াল প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল। হাজার হাজার অনলাইন বন্ধু থাকলেও দিনশেষে তারা প্রচণ্ড একাকী। এই একাকীত্ব থেকেই জন্ম নিচ্ছে নিভৃত বিষণ্ণতা ও তীব্র অস্থিরতা। স্ক্রিনের ওপারের কৃত্রিম জগত তাদের শেখাচ্ছে—সবকিছু যেন এক ক্লিকেই পাওয়া যায়; অথচ বাস্তব জীবন অতটা সহজ নয়। জীবনের রূঢ় বাস্তবতার সঙ্গে যখন তাদের এই ভার্চুয়াল প্রত্যাশার সংঘাত ঘটে, তখনই তারা মানসিকভাবে ভেঙে পড়ে।

শারীরিক স্বাস্থ্যের দিকটিও সমান উদ্বেগজনক। বাংলাদেশের শিশুরা প্রতিদিন গড়ে প্রায় তিন ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি। দিনের পর দিন রোদে না যাওয়া, ঘাসের ওপর না হাঁটা এবং ঘাম ঝরানো খেলাধুলা না করার ফলে শিশুদের শারীরিক বিকাশ থমকে যাচ্ছে। স্থূলতা, চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা এবং মেরুদণ্ডের ব্যথার মতো বার্ধক্যজনিত সমস্যা এখন শৈশবেই হানা দিচ্ছে। এর চেয়েও বড় শঙ্কা হলো সাইবার বুলিং এবং ইন্টারনেটের অন্ধকার গলি। একটি অপরিণত মস্তিষ্ক যখন ইন্টারনেটের বিশাল সমুদ্রে কোনো ফিল্টার ছাড়াই ঘুরে বেড়ায়, তখন সে এমন অনেক কিছুর সম্মুখীন হয়, যা তার নৈতিক ও মানসিক মেরুদণ্ডকে কুরে কুরে খায়।

তবে এই পরিস্থিতির জন্য আমরা অভিভাবকেরা কি দায় এড়াতে পারি? অনেক সময় নিজেদের ব্যস্ততা সামলাতে বা সামান্য অবকাশ পেতে আমরাই সন্তানদের হাতে ডিভাইস তুলে দিয়েছি। সন্তান যখন দেখে, তার বাবা-মা খাবার টেবিলে বসেও স্ক্রিন স্ক্রল করছেন, তখন সেও সেটাকেই আদর্শ হিসেবে গ্রহণ করে।

আমরা তাদের হাতে ‘বই’ তুলে দেওয়ার বদলে ‘অ্যাপ’ তুলে দিয়েছি; তাদের সঙ্গে রূপকথার গল্প করার বদলে ‘কার্টুন’ চালিয়ে দিয়েছি। এই সহজ সমাধানই মূলত তাদের দীর্ঘমেয়াদি সংকটের দিকে ঠেলে দিয়েছে। আমরা ভুলে গেছি—সন্তানের শৈশব কোনো চার্জিং কেবলে আটকে থাকার জন্য নয়; বরং খোলা আকাশের নিচে ডানা মেলার জন্য।

তবে প্রযুক্তিকে পুরোপুরি দোষারোপ করাও ঠিক নয়। সঠিকভাবে ব্যবহৃত হলে প্রযুক্তি হতে পারে শিক্ষার এক শক্তিশালী মাধ্যম। অনলাইন ক্লাস, তথ্যভিত্তিক ভিডিও কিংবা শিক্ষামূলক অ্যাপ শিশুদের জ্ঞান বাড়াতে সহায়ক হতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ও সচেতনতা।

এখনই সময় এই অদৃশ্য খাঁচা থেকে আমাদের সন্তানদের মুক্ত করার। আমাদের ফিরতে হবে শিকড়ে। পড়ার টেবিলের পাশে ছোট একটি বাগান করা, বিকেলে অন্তত আধঘণ্টার জন্য তাকে নিয়ে পার্কে যাওয়া কিংবা রাতে শোয়ার আগে স্মার্টফোন দূরে রেখে একটি শিক্ষামূলক গল্প শোনানো—এই ছোট ছোট পরিবর্তনগুলোই পারে তাকে স্ক্রিনের মায়া থেকে ফেরাতে। প্রযুক্তিকে বর্জন করা নয়; বরং তাকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে শেখানোই হোক আমাদের অঙ্গীকার।

আমাদের মনে রাখতে হবে, আজকের শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ। তারা যদি স্ক্রিনের চার দেয়ালের ভেতর নিজেদের কল্পনাশক্তি হারিয়ে ফেলে, তবে আমরা এক মেধাহীন ও আবেগহীন প্রজন্ম পাব। শৈশব মানেই ধুলোবালির ঘ্রাণ; শৈশব মানেই মুক্ত আকাশের নিচে ঘুড়ি ওড়ানো আর অবারিত স্বপ্ন দেখা। আসুন, তাদের হাতের মোবাইল সরিয়ে দিয়ে হাতে আবার রঙের তুলি কিংবা রূপকথার বই তুলে দিই। নীল আলোর মায়া কাটিয়ে তাদের ফিরিয়ে আনি সবুজ প্রকৃতির স্নিগ্ধতায়। আমাদের সন্তানদের শৈশব ফিরে পাক তার স্বাভাবিক ছন্দ; তাদের চোখের তারায় ফুটে উঠুক সত্যিকারের রোদ্দুর। আগামী প্রজন্মকে এই মরণফাঁদ থেকে বাঁচানো আমাদের কেবল দায়িত্ব নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। আজ যদি আমরা তাদের এই ডিজিটাল খাঁচা থেকে মুক্ত না করি, তবে আগামীর ভোরগুলো হবে যান্ত্রিক, আবেগহীন এবং হৃদয়হীন; যেখানে মানুষ থাকবে, কিন্তু মানুষের সেই চিরায়ত প্রাণস্পন্দন হয়তো হারিয়ে যাবে নীল পর্দার অন্তহীন অন্ধকারে।

  • শিমলা পাল একজন তরুণ কলামিস্ট ও লেখক; তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইনে অধ্যয়নরত।
    ইমেইল : simlapaul02@gmail.com
ট্যাগস: ডিজিটাল ফাঁদদৈনিক মূলধারামোবাইল আসক্তিস্ক্রিন আসক্তি
আগের নিউজ

বই দিবসের আলো, পাঠের অন্ধকার

পরের নিউজ

ন্যায়বিচারের দোরগোড়ায় লিগ্যাল এইড

Muldhara

Muldhara

পরের নিউজ
ন্যায়বিচারের দোরগোড়ায় লিগ্যাল এইড

ন্যায়বিচারের দোরগোড়ায় লিগ্যাল এইড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
নবাবি স্মৃতির খোঁজ, ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ

নবাবি স্মৃতির খোঁজ, ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ

November 13, 2026
হাত থাকবে কর্মে, অন্তর থাকবে যিকিরে

হাত থাকবে কর্মে, অন্তর থাকবে যিকিরে

November 7, 2026
নফসের কাছে হারলে সফলতা কোথায়?

নফসের কাছে হারলে সফলতা কোথায়?

November 7, 2026
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026

সাম্প্রতিক খবর

নবাবি স্মৃতির খোঁজ, ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ

নবাবি স্মৃতির খোঁজ, ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ

November 13, 2026
হাত থাকবে কর্মে, অন্তর থাকবে যিকিরে

হাত থাকবে কর্মে, অন্তর থাকবে যিকিরে

November 7, 2026
নফসের কাছে হারলে সফলতা কোথায়?

নফসের কাছে হারলে সফলতা কোথায়?

November 7, 2026
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত