শীতকালে কুয়াশা অতিমাত্রায় ঘন হলে আশপাশের দৃশ্য অস্পষ্ট হয়ে যায়, এমনকি কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা যায় না। এতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফলে চালকেরা দূরের পথ দেখতে পান না, সড়কচিহ্ন বা সংকেত বুঝতে ব্যর্থ হন এবং বিপরীত দিক থেকে আসা যানবাহনের গতি ও দিক নির্ণয় করতে পারেন না। এর ফলে শেষ মুহূর্তে হঠাৎ কোনো স্থির বা ধীরগতির যানবাহন সামনে পড়ে গেলে সংঘর্ষের আশঙ্কা বহুগুণে বেড়ে যায়।
এছাড়া শীতের কারণে অনেক সময় যানবাহনের ব্যাটারির কার্যকারিতা হ্রাস পায় এবং হেডলাইট ও হর্ন দুর্বল হয়ে পড়ে, যা দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। ঘন কুয়াশার সময় গাড়ির গতি কম রাখতে হবে, লো-বিম ও ফগ লাইট ব্যবহার করতে হবে এবং সর্বদা সচেতন থাকা জরুরি।
-
ইডেন মহিলা কলেজ থেকে













