Thursday, 22 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

মহিমান্বিত শবেবরাত—মুক্তির রজনি

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
February 14, 2025
মধ্যে সম্পাদকীয়
0
হাতের লেখা কেন ভাল করবেন?

উচ্চ করি শির—দৈনিক মূলধারা

0
শেয়ার
10
দেখেছেন
Share on FacebookShare on Twitter

আজ পবিত্র শবেবরাত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত্রি, আর বরাত অর্থ মুক্তি; অর্থাৎ শবেবরাত অর্থ মুক্তির রজনি। আরবিতে একে বলা হয় ‘লাইলাতুল বারাআত’। এর অর্থও একই—অর্থাৎ ‘মুক্তির রাত্রি’। হিজরি সালের অষ্টম মাস শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রিকে শবেবরাত বলা হয়। পবিত্র কুরআন শরিফে লাইলাতুল কদরের কথা সুস্পষ্ট বলা হয়েছে। এমনকি সুরাতুল কদর নামে এ সম্পর্কিত একটি স্বতন্ত্র সুরাও রয়েছে; কিন্তু আল কুরআনে লাইলাতুল বারাআতের কথা বলা হয়নি। এর প্রসঙ্গটি এসেছে আসলে হাদিস শরিফে। হাদিসের পরিভাষায় এর নাম ‘লাইলাতুন নিসফি মিন শাবান’, তথা ‘মধ্য-শাবানের রজনি’। এ রাত্রির তাৎপর্য সম্পর্কে হাদিসে বলা হলেও তাকে উপেক্ষা করার কোনো কারণ নেই। মূলত মহিমান্বিত রাত্রিসমূহের অন্যতম হলো ‘লাইলাতুল বারাআত’।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন, দোয়া কবুল করেন এবং অনুগ্রহ প্রদান করেন। এজন্য বিশেষ এই রাতটি মুসলিম বিশ্বে ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করা হয়। এ রাত সম্পর্কে একটি সহিহ হাদিস পাওয়া যায় সুনানে ইবনে মাজাহ্-এর ইকামাতুস্ সালাত অধ্যায়ে। হজরত আবু মুসা আশয়ারি (রা.) হতে বর্ণিত, রসুলুল্লাহ (স.) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মধ্য-শাবানের রাতে সমস্ত সৃষ্টির দিকে বিশেষ নজর প্রদান করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। কোনো কোনো হাদিসে ব্যভিচারিণী ও নিরপরাধ ব্যক্তিকে হত্যাকারীর কথাও বলা হয়েছে, যারা ক্ষমার অযোগ্য। অন্যদিকে হজরত আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবি করিম (স.) এই রাতে মদিনার কবরস্থান ‘জান্নাতুল বাকি’তে এসে মৃতদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করতেন। তিনি আরো বলেন, নবি (স.) তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া-বকরির পশমের পরিমাণের চেয়েও অধিকসংখ্যক গুনাহগারকে আল্লাহ্-তায়ালা ক্ষমা করে দেন (তিরমিজি শরিফ: ৭৩৯)।

এতে বোঝা গেল, শবেবরাতের রাতে আল্লাহর নিকট মাগফিরাত কামনা করাটাই বড় আমল। এ জন্য এ রাতে আমাদের উচিত, বেশি বেশি নফল নামাজ আদায়, ইস্তিগফার, তাসবিহ-তাহলিল, কুরআন তেলাওয়াত, জিকির-আজকার, কবর জিয়ারত ইত্যাদির মাধ্যমে মহান আল্লাহর ক্ষমা লাভ ও অন্যের জন্য অনুরূপ দোয়া করার চেষ্টা করা। এজন্য নির্দিষ্ট সূরা বা নিয়ম-পদ্ধতিতে নামাজ আদায় কিংবা জিকির-আজকার প্রযোজ্য নয়। আবার শুধু বিশেষ রাতে নয়, আমাদের উচিত, বছরের প্রতিটি রাতের শেষাংশের বরকতময় সময়ে তাহাজ্জুদসহ অন্যান্য ইবাদত-বন্দেগি করার জন্য উদ্গ্রীব হওয়া। এছাড়া শবেবরাতের সাথে ভাগ্য পরিবর্তনের কোনো সম্পর্ক নাই।

এখানে উল্লেখ্য যে, শবেবরাতের ইবাদত ও আমল নিয়ে আমাদের সমাজে কিছু প্রচলিত ভুলবিভ্রান্তি রয়েছে। ইসলাম মধ্যপন্থাকে শ্রেয় মনে করে। এজন্য কোনো ব্যাপারে বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ির কোনো অবকাশ নেই। এ রাতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা আবশ্যক; যেমন-রাত জেগে করতে গিয়ে যেন ফজরের নামাজ তরক না হয়। এছাড়া পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী—সবার জন্য বেশি বেশি দোয়া করা উত্তম। অন্যদিকে অগ্রহণযোগ্য ও বিদআতি কাজকর্ম থেকে বিরত থাকা প্রয়োজন; যেমন-পটকা ফোটানো, তারাবাতি জ্বালানো, আতশবাজি করা ও আলোকসজ্জাসহ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা ইত্যাদি। এ ধরনের কাজ ইসলামের মূল আদর্শের পরিপন্থি। এ রাত্রি উপলক্ষ্যে হালুয়া-রুটিসহ বিশেষ খাবারদাবার রান্না করাও অপরিহার্য নয়। আবার এ উপলক্ষ্যে মসজিদে বা পাড়ায়-পাড়ায় হইচই বা শোরগোল করাও অনুচিত। দলবদ্ধভাবে কবর জিয়ারতের কথাও কোথাও বলা হয়নি। যেহেতু আজ পবিত্র শবেবরাতের পাশাপাশি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসও পালন করা হবে, তাই এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদা সতর্ক থাকতে হবে। যাতে এ ধরনের কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে কেউ অশ্লীলতা বা উচ্ছৃঙ্খলতার পরিচয় দিতে না পারে।  

ট্যাগস: আমলমহিমান্বিত শবেবরাতমুক্তির রজনিমুক্তির রাত্রিশবেবরাতের রাত
আগের নিউজ

পদ্মার চরে হিমালয়ান শকুন উদ্ধার

পরের নিউজ

ইবিতে মনোমুগ্ধকর বরাত সন্ধ্যা অনুষ্ঠিত

Muldhara

Muldhara

পরের নিউজ
ইবিতে মনোমুগ্ধকর বরাত সন্ধ্যা অনুষ্ঠিত

ইবিতে মনোমুগ্ধকর বরাত সন্ধ্যা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত