Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

‘পরিবর্তন’ কেবল বুদ্ধিমানরাই দেখতে পান!

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
February 2, 2025
মধ্যে সম্পাদকীয়
0
‘পরিবর্তন’ কেবল বুদ্ধিমানরাই দেখতে পান!

উচ্চ করি শির—দৈনিক মূলধারা

0
শেয়ার
42
দেখেছেন
Share on FacebookShare on Twitter

রাজনীতিতে গ্রাচো মার্কসের একটা বিখ্যাত উক্তি আছে— ‘রাজনীতি হলো সমস্যার অনুসন্ধান করা, সকল জায়গায় এর খোঁজ করা এবং এর ভুল নির্ণয় করার শিল্প।’ এই উক্তি আমাদের শেখায় যে, রাজনীতির মূল কাজ হলো সমস্যার সমাধান; দোষারোপ করে সময় নষ্ট করা নয়; কিন্তু অতীতের দিকে তাকালে দেখা যায়, তৃতীয় বিশ্বের দেশসমূহে প্রতিহিংসার সর্প সর্বদা হিস হিস করতে থাকে। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, ‘প্রতিহিংসা পোষণ করে রাখলে তা আপনার আত্মাকে বিষাক্ত করে তুলবে।’ মানবহৃদয়ের সবচাইতে নোংরা ও ক্ষতিকর কাজ হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অমঙ্গল কামনা, পারস্পরিক শত্রুতা। এইগুলোর উপস্থিতি হৃদয়কে কলুষিত করে এবং সর্বোপরি অন্যান্য নেক আমল নষ্ট করে দেয়। হাদিসে বলা আছে-‘হিংসা, বিদ্বেষ মানুষের সকল নেক কর্ম ও ধর্ম ধ্বংস করে দেয়।’ জুবাইর ইবনুল আউআম (রা.) বলেন, ‘রসুলুল্লাহ (স.) বলিয়াছেন, পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ব্যাধি তোমাদের মধ্যেও সঞ্চারিত হইয়াছে : হিংসা ও বিদ্বেষ।’ অর্থাৎ, হিংসা ও বিদ্বেষ একটি জাতিকে ধ্বংস করে দেয়।

উন্নয়নশীল বিশ্বের কোনো কোনো দেশে যারা যখন ক্ষমতায় আসীন হন, তারা অতীতের শাসকদের ভুলত্রুটির ফিরিস্তি নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে, সে সকল দেশের প্রকৃত সমস্যাগুলোর প্রতি মনোযোগ ও দৃষ্টি আড়াল হয়ে যায়! তৃতীয় বিশ্বের দেশগুলোতে কয়েক দশক পরপর বড় ধরনের ক্ষমতার পালাবদল ঘটে। সেই পালাবদল অধিকাংশ সময়ই কোনো সাধারণ পালাবদল নয়। যারা তখন ক্ষমতার উত্তাপে উষ্ণ থাকেন, তারা এই ধরনের পালাবদলকে ভূষিত করেন ‘ব্যাপক ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন’ হিসেবে। তবে ত্রিকালদর্শী জ্ঞানীর নিকট প্রশ্ন জাগে-পালাবদল হলেই কি সত্যিই ‘পরিবর্তন’ হয়? ‘পরিবর্তন হয়েছে’ বলার পরও যদি অতীতের মতোই প্রায় সকল ধরনের প্রতিহিংসা চরিতার্থ করা হয়, একই ঢঙে ও সুরে সমালোচনা করা হয়, তাহলে পরিবর্তনটা আসলে হইল কোথায়? একইভাবে মামলা, ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতার অপপ্রয়োগ কিংবা অপব্যবহার, অসহিষ্ণুতার মাত্রা যদি অতীতের মতোই তীব্র ও তীক্ষ্ণ হয়, তাহলে সেখানে পরিবর্তনটা কোথায় রইল? একটি লিডারশিপ যখন ব্যর্থ হয়, তখন বিপুলসংখ্যক সাধারণ মানুষ, যারা ক্ষমতার অংশীদার ছিলেন না, তাদের অনেকেই দুর্ভোগ-নির্যাতনের শিকার হতে থাকেন; তখন ‘পরিবর্তন’ কথাটার কী অর্থ দাঁড়ায়? দেখা যায়, এই ধরনের পালাবদলে শহর হতে গ্রাম পর্যন্ত সর্বত্রই মিথ্যা মামলার মচ্ছব চলতে থাকে। আর চলতে থাকে ‘ভেঙে দাও’, ‘গুঁড়িয়ে দাও’, ‘ধ্বংস করো’, ‘আগুন জ্বালো’র মতো পূর্বতন জ্বালাময়ী ভাষণ কিংবা স্লোগান। এটাই যদি চলতে থাকে, তাহলে তো ভাষারও কোনো পরিবর্তনই হলো না! অতীতের মতোই প্রচার-প্রচারণায় লাগামহীন গলাবাজি করলেই যদি ‘পরিবর্তন’ হয়ে যায়, তখন তৃতীয় বিশ্বের এই সকল দেশে পালাবদলের পর ক্ষেত্রবিশেষে অ্যানার্কি হ্রাসের পরিবর্তে বহুক্ষেত্রে বেড়ে যায়।

সুতরাং, উন্নয়নশীল বিশ্বে যারা পালাবদলের পর কথায় কথায় ‘পরিবর্তন’-‘পরিবর্তন’ বলছেন, তাদের বলা উচিত— পরিবর্তনটি আসলে কোথায়? স্পষ্ট করা উচিত— ‘আমরা এই এই ক্ষেত্রে আলাদা।’ সেই যে একটি প্রাচীন গল্প আছে : এক রাজা রাজ্যের সবচাইতে হাতযশসম্পন্ন চতুর তাঁতির কাছে সূক্ষ্ম বস্ত্র তৈরি করতে দিলেন, তাঁতি ভুলে গেলেন বস্ত্র তৈরি করতে এবং রাজাকে একটি অদৃশ্য বস্ত্র দিয়ে বললেন, ‘কেবল বুদ্ধিমানেরাই এই বস্ত্র দেখতে পাবে, বোকারা দেখতে পাবে না।’ রাজা সেই অদৃশ্য বস্ত্র সানন্দে পরিধান করলে এক কবির ভাষায়— ‘রাজাকে বস্ত্রহীন দেখিয়াও ‘সবাই হাততালি দিচ্ছে।/ সবাই চেঁচিয়ে বলছে; শাবাস, শাবাস! কারও মনে সংস্কার, কারও ভয়:/ কেউ-বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে:/ কেউ-বা পরান্নভোজী, কেউ/ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক:/ কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে,/ অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়।/ গল্পটা সবাই জানে।…’

এই গল্পের মতো তৃতীয় বিশ্বের ‘পরিবর্তন’ও সম্ভবত বুদ্ধিমানরাই কেবল চোখে দেখছেন। কে হায় বোকা হতে চাইবে!

ট্যাগস: গণ-অভ্যুত্থানগণতন্ত্র ও সুশাসনপরিবর্তনবাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
আগের নিউজ

ইবি: প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত

পরের নিউজ

কর্মজীবী মায়েদের চ্যালেঞ্জ ও তার সমাধান

Muldhara

Muldhara

পরের নিউজ
কর্মজীবী মায়েদের চ্যালেঞ্জ ও তার সমাধান

কর্মজীবী মায়েদের চ্যালেঞ্জ ও তার সমাধান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত