Tuesday, 20 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

সুকীর্তিই হোক আমাদের লক্ষ্য

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
July 20, 2025
মধ্যে সম্পাদকীয়
0
সুকীর্তিই হোক আমাদের লক্ষ্য

উচ্চ করি শির—দৈনিক মূলধারা

0
শেয়ার
19
দেখেছেন
Share on FacebookShare on Twitter

মহান সৃষ্টিকর্তা কী অপূর্ব রূপে এই ধরণীকে অলঙ্কৃত করেছেন, তা আমরা কতোটা ভাবি! বনানী, পুষ্প, পাখি, পশু, নদী ও নীলাকাশ—প্রতিটি স্তরে যেন এক অপার সুষমা বিরাজমান। এই দৃশ্য দেখে মানুষের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, বিস্ময় ও আত্মবোধ— আমরা কত ক্ষুদ্র! কত অসহায়! এবং এই ক্ষুদ্রত্বই যেন আমাদের সত্যিকার মহত্ত্বের দিকে ঠেলে দেয়। মহাকবি গ্যেটে বলেছিলেন, ‘মানুষ বাইরে দেখতে পায় তাই, যা তার হৃদয়ের অন্তঃস্থলে বিদ্যমান।’ সুতরাং যার হৃদয় কল্যাণে পূর্ণ, বাইরের জগতও তার নিকট এক সুশোভিত উদ্যান বলে প্রতিভাত হয়।

মানুষ চায় তার চিহ্ন রেখে যেতে— মহাকালের গভীরে। এক বাঙালি মনীষী বলেছিলেন, ‘জন্মেছিস যখন দাগ রেখে যা।’ এই দাগ বা চিহ্নই হলো ‘সুকীর্তি’। তবে তা খুব সহজ নয়। বিশেষ করে, ইতিবাচক ভাবমূর্তির ভেতর দিয়ে সমাজ-রাষ্ট্রে মহীয়ান হওয়া খুব সহজ নয়! আমরা জগতের চারিদিকে দেখছি কত ধরনের যুদ্ধ বিগ্রহ, হানাহানি, বিভিন্ন অস্ত্রের চোখ রাঙানি। কিন্তু আমরা কেউ কি চিরকাল বেঁচে থাকতে পারব? মুশকিল হলো— যারা বিপুল ক্ষমতাশালী হয়ে যান— তাদের মনোজগৎ যেন অন্যরকম হয়ে যায়। ক্ষমতার অতিউষ্ণ প্রতাপে অনেকেই মনে করেন, তারা যেন অমর! কিন্তু তারা যদি প্রতিক্ষণ স্মরণে রাখতেন—রাতে ঘুমোতে যাচ্ছি, সেই ঘুমই শেষ ঘুম হতে পারে; যেই খাবারটা খাচ্ছি— সেই খাবারটাই শেষ খাবার হতে পারে। আমরা যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাদের নাগাল পাবেই; যদি আমরা কোনো শক্ত ও সুদৃঢ় দুর্গে অবস্থান করি, তবুও মৃত্যুর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারব না। মহান আল্লাহ তায়ালা আমাদের মৃত্যুর সময়ও ঠিক করে দিয়েছেন।

মুশকিল হলো, ক্ষমতাবানরা ভুলে যান ধর্মের কথা, জগতের পরম সত্যকথা। তারা যদি এই সত্য সর্বদা মনে রাখতেন, তাহলে পৃথিবীর ইতিহাসও আজ অন্যরকম হতে পারত। হাজার হাজার বছর ধরে অসভ্য অবস্থা থেকে মানুষ যতই সভ্য হয়ে উঠুক না কেন— ‘মানুষ মানুষের জন্য’— এই সত্যটি সবচাইতে বেশি উপেক্ষিত থেকেছে।

ইতিহাস বলে দেয়, অধিকাংশ মানুষই অমরত্বের বাসনায় নিজস্ব লাভ, ক্ষমতা ও প্রতিপত্তির পেছনে ধাবিত হয়ে পড়ে। অথচ সুকীর্তির মূলে রয়েছে আত্মত্যাগ, জনকল্যাণ ও সতত অহিংসা। একবার এক শিষ্য গুরুদেবকে প্রশ্ন করল— ‘হে প্রভু, অমর হওয়ার উপায় কী?’ গুরু বললেন— ‘তুমি যদি মানুষের হৃদয়ে স্থান করতে চাও, তাহলে মানুষের উপকার করো। তা-ই অমরত্ব।’ এই ব্যাপারে একটি ছোট্ট নৈতিক কাহিনি স্মরণ করা যেতে পারে। এক ব্যক্তি প্রতিদিন নদীর ধারে দাঁড়িয়ে একেকটি মৃতপ্রায় মাছকে জলে ফিরিয়ে দিত। এই ঘটনা দেখে আরেকজন বলল, ‘তুমি তো আর হাজার হাজার প্রাণ রক্ষা করতে পারবে না— এটুকু করে কী হবে?’ সে তখন জবাব দিল— ‘এই একটা প্রাণ তো বাঁচল!’ এটাই হলো সুকীর্তির বীজ—প্রত্যেকটি ক্ষুদ্র কর্ম— যদি তা ন্যায়ের পক্ষে হয়, তার অন্তরালে থাকে এক মহান তাৎপর্য।

বস্তুত, সুকীর্তির মধ্যেই রয়েছে অমরতা। আর সেই কারণে খ্রিস্টীয় পণ্ডিত থমাস ক্যাম্পবেল বলেছিলেন, ‘আমরা যাদের হৃদয়ে বেঁচে থাকি, প্রকৃতপক্ষে তা-ই অমরত্ব; এটা মৃত্যু নয়।’ সুতরাং, আমরা যদি চাই এই পৃথিবীকে আরও সুন্দর, আরও সহিষ্ণু, আরও মানবিক করতে, তাহলে সুকীর্তিকে আমাদের জীবনের চরম ব্রত করতেই হবে— এর কোনো বিকল্প নেই।

আমরা যা কিছু করি না কেন—তাতে যেন থাকে মানুষের কল্যাণ। কারণ, মহাকাল শুধুই মনে রাখে—করেছিল কল্যাণ, আর কে চালিয়েছিল অমানবিকতার কৃপাণ। অতএব, সুকীর্তিই হোক আমাদের লক্ষ্য। তা হবে নীরব অমরত্বের এক অনির্বাণ শিখা— যা মহাকালের গর্ভে অহর্নিশ জ্বলতেই থাকে।

ট্যাগস: অমরতাঅহিংসাআত্মত্যাগক্ষুদ্র কর্মমহত্ত্বমহাকালের গর্ভমহান আত্মত্যাগমানুষ মানুষের জন্যসুকীর্তি
আগের নিউজ

চাঁদাবাজি : নতুন সরকারের পুরোনো চ্যালেঞ্জ

পরের নিউজ

‘জয় বাংলা’ স্লোগান, বহিস্কার ১০ শিক্ষার্থী

Muldhara

Muldhara

পরের নিউজ
‘জয় বাংলা’ স্লোগান, বহিস্কার ১০ শিক্ষার্থী

‘জয় বাংলা’ স্লোগান, বহিস্কার ১০ শিক্ষার্থী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত