Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত পাঠকের অভিমত

যত্রতত্র পোস্টার লাগানো বন্ধ হোক

নবাব শাহজাদা

Muldhara পোস্ট করেছেন Muldhara
January 1, 2025
মধ্যে পাঠকের অভিমত
0
যত্রতত্র পোস্টার লাগানো বন্ধ হোক

পোস্টার লাগানোর এই কাজ কেবল শহরের সৌন্দর্যকেই ক্ষতিগ্রস্ত করছে না; বরং আমাদের মানসিক ও পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলছে।

0
শেয়ার
12
দেখেছেন
Share on FacebookShare on Twitter

এক সময়কার ইতিহাস আর ঐতিহ্যের শহর ঢাকা আজ যেন তার চিরচেনা সৌন্দর্য হারাতে বসেছে। আধুনিক শহরায়নের এই যুগে ঢাকার রাস্তাঘাট, ভবনের দেওয়াল এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে পোস্টার আর বিজ্ঞাপনের অগণিত কাগজ। ফ্ল্যাট বিক্রি, প্রাইভেট পড়ানোর বিজ্ঞাপন, রাজনৈতিক প্রচারণা, এমনকি সামাজিক অনুষ্ঠানের পোস্টার—সব মিলিয়ে শহরের সৌন্দর্য হারিয়ে গেছে। পোস্টার লাগানোর এই কাজ কেবল শহরের সৌন্দর্যকেই ক্ষতিগ্রস্ত করছে না; বরং আমাদের মানসিক ও পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলছে।

দেওয়ালে পোস্টার লাগানোর অন্যতম প্রধান কারণ হলো সহজলভ্য বিজ্ঞাপন মাধ্যম। ব্যক্তিগত থেকে শুরু করে করপোরেট, এমনকি রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রেও এটি জনপ্রিয় মাধ্যম। কিন্তু এর ফলে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। দেওয়ালে লাগানো পোস্টারগুলো ময়লা, ধুলা ও আবর্জনার আবরণ তৈরি করে, যা শহরের পরিচ্ছন্নতাকে নষ্ট করে, ইতিহাস ও ঐতিহ্যের ক্ষতি করে। পুরোনো স্থাপনাগুলোতে পোস্টার লাগানোর ফলে তাদের রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ছে।

লেখক নবাব শাহজাদা

আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। পোস্টার ছিঁড়ে মাটিতে পড়ে গেলে সেগুলো থেকে পরিবেশ দূষণ হয়। কারণ রঙিন কাগজে ব্যবহূত রাসায়নিক পদার্থ মাটির জন্য অনেক ক্ষতিকর। এছাড়া দেওয়ালের পোস্টার লাগানো মানসিক বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। দেওয়ালে এলোমেলো পোস্টার মানুষের চোখে বিরক্তিকর লাগে, যা শহরের বাসিন্দাদের মানসিক প্রশান্তি কমিয়ে দেয়।

বাংলাদেশে বিভিন্ন আইনে দেওয়ালে পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে। তবে, সঠিক নজরদারির অভাবে এই আইন কার্যকর হয় না। বরং রাজনৈতিক বা সামাজিক সংগঠনগুলোও এই সমস্যাকে আরো বাড়িয়ে তোলে। তাই শহরের দেওয়ালগুলোকে পোস্টারমুক্ত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এবং প্রচার-প্রচারণার ক্ষেত্রে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে। বিজ্ঞাপন বা প্রচারণার জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে হবে।

ফেসবুক, ইউটিউব, কিংবা ডিজিটাল বিলবোর্ড হতে পারে পোস্টারের বিকল্প। শহরের বিভিন্ন স্থানে নির্দিষ্ট বিজ্ঞাপন বোর্ড স্থাপন করা যেতে পারে, যেখানে সবাই পোস্টার লাগাতে পারবে। স্কুল, কলেজ ও অফিসগুলোতে সচেতনতা কর্মসূচি চালু করে মানুষকে বোঝানো যেতে পারে দেওয়ালে পোস্টার লাগানোর ক্ষতিকর দিকগুলো।

যারা দেওয়ালে পোস্টার লাগাবে, তাদের বিরুদ্ধে জরিমানা বা শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দেওয়াল পরিষ্কার রাখার জন্য নিয়মিত উদ্যোগ নিতে হবে। একটি শহর তার স্থাপত্য, সৌন্দর্য ও সংস্কৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে পরিচিতি পায়। ঢাকার মতো শহরের দেওয়ালগুলো আমাদের ঐতিহ্যের প্রতীক। এগুলো নষ্ট করা মানে কেবল শহরের সৌন্দর্য নষ্ট করা নয়, বরং এগুলো আমাদের নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের ইঙ্গিত দেয়। তাই আমাদের শহরকে আমাদেরই সাজাতে হবে। এটি পরিচ্ছন্ন রাখা এবং এর ঐতিহ্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা প্রতিজ্ঞা করি যে, আমরা দেওয়ালে পোস্টার লাগাব না এবং অন্যদেরও এই বিষয়ে সচেতন করব। পরিচ্ছন্ন, সুন্দর ও পোস্টারমুক্ত নগর গড়ে উঠুক আমাদের হাত ধরেই।

লেখক : শিক্ষার্থী, ঢাকা কলেজ

ট্যাগস: নেতাপাতি নেতাপোস্টারপ্রতিহিংসার রাজনীতিযত্রতত্র পোস্টাররাজনীতির খেলা
আগের নিউজ

ইউনিয়ন পরিষদ : কিছু কথা

পরের নিউজ

বৈদেশিক মুদ্রা বাজার অস্থিতিশীল প্রসঙ্গে

Muldhara

Muldhara

পরের নিউজ
বৈদেশিক মুদ্রা বাজার অস্থিতিশীল প্রসঙ্গে

বৈদেশিক মুদ্রা বাজার অস্থিতিশীল প্রসঙ্গে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত