Thursday, 1 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

মৎস্যশক্তি বদলে দিচ্ছে দেশের অর্থনীতি

মো. সামছুল আলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
August 16, 2026
মধ্যে অর্থনীতি
0
মৎস্যশক্তি বদলে দিচ্ছে দেশের অর্থনীতি

‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

0
শেয়ার
10
দেখেছেন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের অর্থনীতি, খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে মাছের ভূমিকা গভীর ও অবিচ্ছেদ্য। আমিষ ও পুষ্টির উেসর পাশাপাশি মাছ বাংলাদেশের লাখো মানুষের জীবিকা, গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং বাঙালির হাজার বছরের লোকসংস্কৃতির অংশ এই মাছ। এই বাস্তবতাকে সামনে রেখে ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে পালিত হচ্ছে ‘জাতীয় মত্স্য পক্ষ ২০২৬’। এবারের প্রতিপাদ্য—‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। সময়োপযোগী এই প্রতিপাদ্য মত্স্য খাতে বাংলাদেশের অর্জনকে যেমন তুলে ধরে, তেমনি টেকসই ভবিষ্যতের কথাও মনে করিয়ে দেয়।

মত্স্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট মাছের উত্পাদন এখন ৫১.১১ লাখ মেট্রিক টন। মানুষের দৈনিক মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ ৬৭.৮০ গ্রাম, যা খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় মাছের গুরুত্ব স্পষ্ট করে। ১৪ লাখ নারীসহ ২ কোটির বেশি মানুষ, অর্থাত্ দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মত্স্য খাতের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। গবেষক, জেলে, মত্স্যচাষি, পোনা উত্পাদক, খাদ্য ও ওষুধ সরবরাহকারী, পরিবহনকারী, ব্যবসায়ী ও প্রক্রিয়াজাতকারী—সব মিলিয়ে এ খাতকে ঘিরে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক বলয়।

জাতীয় অর্থনীতিতেও মত্স্য খাতের অবদান উল্লেখযোগ্য। দেশের জিডিপিতে এ খাতের অবদান ২.৫৮ শতাংশ, কৃষিজ জিডিপিতে ২২.০৩ শতাংশ এবং মত্স্য খাতে জিডিপি প্রবৃদ্ধি ১.৪১ শতাংশ। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান গৌরবজনক। ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম, অভ্যন্তরীণ জলাশয়ে মাছ উত্পাদনে দ্বিতীয়, অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উত্পাদনে পঞ্চম অবস্থানে রয়েছে। সামুদ্রিক ও উপকূলীয় জালাশয়ে ক্রাস্টাশিয়া আহরণেও বাংলাদেশের অবস্থান অষ্টম। নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুর এবং বিস্তৃত সামুদ্রিক জলসীমাকে কাজে লাগিয়ে বাংলাদেশ যে বিশ্ব মত্স্য খাতে শক্ত অবস্থান তৈরি করেছে, এসব অর্জন তারই প্রমাণ।


প্রযুক্তির সঙ্গে মত্স্য খাতের সমন্বয়ও এখন সময়ের দাবি। সরকারি ৩১টি মত্স্য খামারে যান্ত্রিকীকরণ, আইওটি-ভিত্তিক ওয়াটার কোয়ালিটি মনিটরিং, জিন ব্যাংক ও ২০টি খামারে ক্রায়োপ্রিজারভেশন প্রযুক্তি, অ্যাকুয়াপনিক্সের মাধ্যমে পোনা উত্পাদন এবং সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। সরকারি মত্স্য খামারে সৌরবিদ্যুত্ ব্যবস্থার মাধ্যমে ০.৬৪ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ও সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ দেখাচ্ছে, বাংলাদেশের মত্স্য খাত ধীরে ধীরে প্রচলিত চাষব্যবস্থা থেকে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে

তবে উত্পাদনের এই সাফল্য ধরে রাখতে হলে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আরো গুরুত্ব দিতে হবে। দেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে ৮২৭টি অভয়াশ্রম স্থাপনের প্রক্রিয়া চলছে। ২০২৫-২৬ অর্থবছরে ৪৫৫টি অভয়াশ্রমের ব্যবস্থাপনা ও মেরামতে ১৮১.৬০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, প্রদর্শনী খামার ও নতুন অভয়াশ্রম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম মাছের উত্পাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র‍্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং মত্স্য খাতের সাফল্যের অন্যতম প্রতীক। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ইলিশ আহরণের পরিমাণ ছিল ৫ লাখ মেট্রিক টন, যা মোট মাছ উত্পাদনের প্রায় ১০ শতাংশ। ইলিশ সম্পদ সংরক্ষণে ৪৩২ কিলোমিটার দৈর্ঘ্যের ছয়টি অভয়াশ্রম ব্যবস্থাপনা করা হয়েছে। মা-ইলিশ ও জাটকা সংরক্ষণে ২০২৫-২৬ অর্থবছরে ৪০ হাজার জেলে পরিবারকে খাদ্যসহায়তা এবং ৯ লাখ ৮৭ হাজার ১৪১ জেলে পরিবারকে ভিজিএফ সহায়তা দেওয়া হয়েছে। প্রকৃত জেলেদের জীবন-জীবিকা সুরক্ষিত না করে দীর্ঘমেয়াদি সংরক্ষণ সফল করা কঠিন। তাই নিষেধাজ্ঞার সময়ে সহায়তা কার্যক্রমের পাশাপাশি প্রকৃত উপকারভোগী নির্বাচন, স্বচ্ছতা, নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

মত্স্য খাতের আরেকটি বড় সম্ভাবনার ক্ষেত্র সুনীল অর্থনীতি। প্রতিবছর ৫৮ দিন সব ধরনের সামুদ্রিক মত্স্য আহরণে নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। সামুদ্রিক জরিপের মাধ্যমে নতুন প্রজাতি শনাক্ত এবং সামুদ্রিক সম্পদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্যোগও নেওয়া হয়েছে। জিওএফ জরিপে বাংলাদেশের জন্য নতুন ৬৫টি সামুদ্রিক প্রজাতি শনাক্ত এবং সম্ভাব্য নতুন পাঁচটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। কুয়াকাটা ও সলিমপুর এমপিএ ঘোষণার মাধ্যমে বঙ্গোপসাগরের ১০.৫৪ শতাংশ এলাকা সংরক্ষিত এলাকার আওতায় এসেছে। পাশাপাশি মেরিন স্পেশাল প্ল্যান প্রণয়ন করে মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করা হয়েছে। সরকারি উদ্যোগে সামুদ্রিক ভেটকি মাছের সফল প্রজনন ও বাণিজ্যিকভাবে পোনা উত্পাদনও সম্ভব হয়েছে। এসব উদ্যোগ সামুদ্রিক মত্স্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

রপ্তানি আয়ের ক্ষেত্রেও মত্স্য খাতের অবদান ধারাবাহিক। ২০২৪-২৫ অর্থবছরে ৬,১৪৪.৯১ কোটি টাকা মূল্যের ৯০,৬১৯.৪২ মেট্রিক টন মত্স্য ও মত্স্যজাত পণ্য রপ্তানি হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মত্স্যপণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে। তবে বৈশ্বিক বাজারে আরো প্রতিযোগিতামূলক হতে হলে কাঁচা বা প্রচলিত পণ্যের পাশাপাশি মূল্যসংযোজিত পণ্য উত্পাদন বাড়াতে হবে। চিংড়ি উত্পাদনে ক্লাস্টার পদ্ধতি, মান নিয়ন্ত্রণে HACCP পদ্ধতি, বিশ্বমানের মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি এবং ট্রেসেবিলিটি সিস্টেম বাস্তবায়ন আন্তর্জাতিক বাজারে আস্থা বাড়াতে পারে।

বিশেষ করে, চিংড়ি খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। ২০২৪-২৫ অর্থবছরে দেশে চিংড়ি উত্পাদিত হয়েছে প্রায় ২.৯৯ লাখ মেট্রিক টন। এসপিএফ বাগদা চিংড়ির পিএল উত্পাদনও উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। উপকূলীয় অঞ্চলে স্যাটেলাইট ম্যাপিং, হাইড্রোলজিক্যাল সার্ভে এবং চিংড়ি খামারসংলগ্ন ৩৪টি খাল পুনঃখননের উদ্যোগ উত্পাদন ব্যবস্থাকে আরো আধুনিক ও টেকসই করতে পারে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পরিবেশ-সহনশীলি চিংড়ি চাষ উপকূলীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে।

প্রযুক্তির সঙ্গে মত্স্য খাতের সমন্বয়ও এখন সময়ের দাবি। সরকারি ৩১টি মত্স্য খামারে যান্ত্রিকীকরণ, আইওটি-ভিত্তিক ওয়াটার কোয়ালিটি মনিটরিং, জিন ব্যাংক ও ২০টি খামারে ক্রায়োপ্রিজারভেশন প্রযুক্তি, অ্যাকুয়াপনিক্সের মাধ্যমে পোনা উত্পাদন এবং সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। সরকারি মত্স্য খামারে সৌরবিদ্যুত্ ব্যবস্থার মাধ্যমে ০.৬৪ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ও সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ দেখাচ্ছে, বাংলাদেশের মত্স্য খাত ধীরে ধীরে প্রচলিত চাষব্যবস্থা থেকে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে।

তবে সাফল্যের পাশাপাশি চ্যালেঞ্জও রয়েছে। উন্নতমানের পোনা, মানসম্মত মাছের খাদ্য, উত্পাদন ব্যয়, রোগবালাই, বাজারব্যবস্থা এবং চাষিদের ঝুঁকি ব্যবস্থাপনা এখনো গুরুত্বপূর্ণ বিষয়। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও জলাশয়ের পরিবেশগত পরিবর্তন মাছের উত্পাদনকে প্রভাবিত করতে পারে। তাই মত্স্যচাষিদের সহজ শর্তে ঋণ, বিমা, মানসম্মত উপকরণ এবং ন্যায্য বাজারদর নিশ্চিত করা জরুরি। উত্পাদন বাড়ানোর পাশাপাশি চাষির ন্যায্য মুনাফা নিশ্চিত করাও মত্স্যনীতির অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

একই সঙ্গে মত্স্যসম্পদ সংরক্ষণ ও উত্পাদনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। অভয়াশ্রম, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা, সামুদ্রিক আহরণ বন্ধ এবং জলজ জীববৈচিত্র‍্য সংরক্ষণের উদ্যোগগুলো আরো কার্যকর করতে হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি প্রকৃত জেলে ও চাষিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। কারণ তাদের জীবন-জীবিকা সুরক্ষিত না হলে সংরক্ষণ কার্যক্রম জনসম্পৃক্ত ও দীর্ঘস্থায়ী করা কঠিন।

সর্বোপরি বলা যায়,  বাংলাদেশের মত্স্য খাত এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে উত্পাদনের সাফল্য, আন্তর্জাতিক অবস্থান, কর্মসংস্থান ও রপ্তানি। অন্যদিকে জলবায়ু পরিবর্তন, বাজারব্যবস্থা, পরিবেশগত স্থায়িত্ব ও চাষিদের ঝুঁকি—দুই বাস্তবতাকেই সমান গুরুত্ব দিতে হবে। আগামী দিনের লক্ষ্য শুধু মাছের উত্পাদন বাড়ানো নয়—লক্ষ্য হতে হবে নিরাপদ, মানসম্মত, পরিবেশবান্ধব ও লাভজনক মাছ উত্পাদন।

‘জাতীয় মত্স্য পক্ষ ২০২৬’ তাই শুধু উত্সবের আয়োজন নয়; এটি মত্স্যসম্পদের সম্ভাবনাকে আরো কার্যকরভাবে কাজে লাগানোর অঙ্গীকারের সময়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উদ্যোক্তা, মত্স্যচাষি, মত্স্যজীবী, ব্যবসায়ী ও ভোক্তার সমন্বিত উদ্যোগে এ খাতকে আরো শক্তিশালী করা সম্ভব। গবেষণা ও উদ্ভাবনকে মাঠপর্যায়ের উত্পাদনের সঙ্গে যুক্ত করা, প্রযুক্তির ব্যবহার বাড়ানো, বাজারব্যবস্থা আধুনিক করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে পারলে মত্স্য খাত শুধু খাদ্যনিরাপত্তা ও স্বনির্ভরতার ভিত্তি নয়, টেকসই অর্থনৈতিক উন্নয়নেরও অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।

মত্স্যসম্পদ আমাদের খাদ্যনিরাপত্তার উত্স, গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় ক্ষেত্র। মত্স্য খাতে দেশের বর্তমান অর্জন ও সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনাকে টেকসই ভবিষ্যতের ভিত্তিতে রূপান্তর করতে পারলেই ‘রুপালি মেস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য প্রকৃত অর্থে সার্থক হবে।

ট্যাগস: অর্থনৈতিক স্থিতিশীলতাজাতীয় মত্স্য পক্ষ ২০২৬দৈনিক মূলধারামত্স্য পক্ষ
আগের নিউজ

রায়পুরা থানাকে পুলিশ ভ্যান দিলেন এমপি বকুল

পরের নিউজ

কর ফাঁকি বন্ধ না হলে রাজস্ব বৃদ্ধি সম্ভব নয়

Muldhara

Muldhara

পরের নিউজ
কর ফাঁকি বন্ধ না হলে রাজস্ব বৃদ্ধি সম্ভব নয়

কর ফাঁকি বন্ধ না হলে রাজস্ব বৃদ্ধি সম্ভব নয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
প্রতিহিংসার এই রাজনীতি আর কত কাল?

শিশুর পেট কি মাদক বহনের জায়গা?

September 9, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
প্রতিহিংসার এই রাজনীতি আর কত কাল?

শিশুর পেট কি মাদক বহনের জায়গা?

September 9, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত