Tuesday, 20 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ সারাদেশ

ভিডিও কলে বিয়ে, অর্থ-গয়নাগাটি নিয়ে গৃহবধুর চম্পট

আব্দুল কাইয়ুম তমাল

Muldhara পোস্ট করেছেন Muldhara
August 7, 2025
মধ্যে সারাদেশ
0
ভিডিও কলে বিয়ে, অর্থ-গয়নাগাটি নিয়ে গৃহবধুর চম্পট

ছবি : পাবনায় প্রবাসীর ভিডিও কলে বিয়ে-গহনা ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও হওয়া রোকেয়া।

0
শেয়ার
26
দেখেছেন
Share on FacebookShare on Twitter

প্রবাসে অবস্থানরত এক বাংলাদেশি যুবকের সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে বিয়ে হওয়ার পর স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় পালিয়েছেন স্ত্রী রোকেয়া খাতুন (২২)। ১২-১৩ লক্ষ টাকার মালামাল নিয়ে গৃহবধুর উধাও হওয়ার এই ঘটনায় পাবনার আটঘরিয়া উপজেলায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের প্রবাসী শিহাব উদ্দিন রাঙা (৩৫) ও একই উপজেলার সঞ্জয়পুর গ্রামের রিপন মিয়ার মেয়ে রোকেয়া খাতুনের মধ্যে প্রায় দুই বছর আগে ভিডিও কলে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রোকেয়া স্বামীর বাড়িতে না থেকে বাবার বাড়িতেই অবস্থান করতেন।

রাঙার পরিবার জানায়, বিয়ের পর থেকে রোকেয়ার ভরণপোষণ, বাবার জন্য রিকশা-ভ্যান কেনা, মাসিক হাতখরচ এবং গহনা উপহারসহ প্রায় ১২-১৩ লক্ষ টাকার ব্যয় বহন করেন রাঙা। আটঘরিয়া বাজারের নীলা জুয়েলার্সের মালিক নারায়ণ চন্দ্র কর্মকার জানান, রাঙার নির্দেশে রোকেয়ার জন্য সোনার চেইন, নাকফুল, রিং ও রুপার গহনা তৈরি করে দেওয়া হয়, যার মূল্য রাঙা বিদেশ থেকে পরিশোধ করেন।

পরিবারের দাবি অনুযায়ী, এর আগেও ২০২৪ সালের ১৩ নভেম্বর রোকেয়া একইভাবে পালিয়ে গিয়েছিলেন। তখন ১ লক্ষ টাকা খরচ করে তাকে ঢাকা থেকে উদ্ধার করে আনা হয়। বর্তমানে আবারও তিনি একইভাবে উধাও হয়েছেন। রোকেয়ার স্বামী রাঙা ও তার পরিবারের সদস্যরা ছেলের পরিবার থেকে দেওয়া গহনাদি ও অন্যান্য উপহার ফেরত চাইলে তারা বিরূপ আচরণ করে এবং গালিগালাজ করে বলে অভিযোগ রয়েছে।

রাঙার ভাই রবিউল ইসলাম জানান, ‘ভাই ফোন করে বললো, রোকেয়া ফোন ধরছে না। গিয়ে দেখি সে পালিয়েছে। প্রথমবার মামাতো ভাই জ্যাকি গিয়ে খুঁজে পায়। পুলিশ দিয়ে আনলেও ৫-৬ দিন পর আবার পালিয়ে যায়।’

রোকেয়ার স্বামীর বোন রেবেকা সুলতানা বলেন, ‘আমার ভাই আমাকে গহনা ফেরত আনতে পাঠায়। আমি গেলে তারা বলে, কোনো প্রমাণ আছে? আমরা বলি, সব কিছুর প্রমাণ আমাদের আছে। তবুও কিছু ফেরত দেয়নি।’

স্বামীর পরিবারের অভিযোগ, রোকেয়া এর আগে ফেসবুকে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন যেখানে তিনি লেখেন— ‘আমি প্রবাসী বাংলাদেশিকে বিয়ে করতে চাই, আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন।’ এই বিজ্ঞাপন থেকেই রাঙার সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে ইমুতে প্রেম, তারপর ভিডিও কলে বিয়ে।

রোকেয়ার বাবা রিপন মিয়া বলেন, ‘রাঙা ভিডিও কলে আমার মেয়েকে বিয়ে করেছে। সে দেশে আসেনা। এখন আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই। সে আমার জীবন থেকে মরে গেছে। সে কোথায় আছে জানি না। যেসব জিনিসপত্র পাঠিয়েছে, সেগুলো খরচ হয়ে গেছে, ফেরত দিতে পারবো না।’

তবে প্রথমবার পালিয়ে যাওয়ার সময় রিপন মিয়া নিজেই আটঘরিয়া থানায় অভিযোগ করেন— রোকেয়া ৩ লক্ষ টাকা নগদ ও দেড় লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।

রোকেয়ার দাদা আজিজুল হক বলেন, ‘বিয়ে দিয়েছে কিন্তু তিন বছরেও দেশে আসেনি। পাঁচবার পালানোর চেষ্টা করেছিল, আমি ঠেকাইছি। এবার আমি চাটমোহরের হাটে গিয়েছিলাম, এসে দেখি চলে গেছে।’

বর্তমানে ধারণা করা হচ্ছে, রোকেয়া আবারও সেই আগের প্রেমিকের সঙ্গেই পালিয়ে গিয়েছেন, যদিও তার নাম-ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোকেয়ার পরিবারের পক্ষ থেকে এবার থানায় কোনো অভিযোগ করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস: গৃহবধু উধাওদৈনিক মূলধারাপাবনাপ্রবাসীর স্ত্রী উধাওপ্রেমিকের সঙ্গে উধাওভিডিও কলে বিয়ে
আগের নিউজ

পাবনায় নকল দুধ তৈরি, অর্থ-কারাদণ্ড

পরের নিউজ

চোলাই মদসহ বোয়ালখালীর গ্যাস বাবুল গ্রেপ্তার

Muldhara

Muldhara

পরের নিউজ
চোলাই মদসহ বোয়ালখালীর গ্যাস বাবুল গ্রেপ্তার

চোলাই মদসহ বোয়ালখালীর গ্যাস বাবুল গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত