Tuesday, 20 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ প্রজন্মের চোখ

বেকারত্ব নয়, কর্মসংস্থান চাই

মাহবুবুর রহমান সুজন

Muldhara পোস্ট করেছেন Muldhara
May 30, 2025
মধ্যে প্রজন্মের চোখ
0
বেকারত্ব নয়, কর্মসংস্থান চাই

বন্ধ হওয়া কলকারখানা আবার চালুর ব্যবস্থা করতে হবে। গ্রাফিকস : সোহেল আশরাফ

0
শেয়ার
6
দেখেছেন
Share on FacebookShare on Twitter

খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাকে মানুষের মৌলিক চাহিদা বলা হয়। এই পাঁচটি বস্তু একটার সঙ্গে অন্যটির পরিপূরক। কিন্তু বর্তমানে যুগের পরিবর্তনে উপরিউক্ত পাঁচ চাহিদার সঙ্গে কর্মসংস্থান শব্দটি আরো অধিকতর গুরুত্বপূর্ণ। মৌলিক চাহিদা পূরণ করতে গেলে প্রয়োজন টাকা। টাকা আয়ের মূল উত্স চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো কর্ম। কিন্তু একজন সক্ষম ব্যক্তি যখন কাজহীন বা বেকার হয়ে পড়ে, তখনই তার ও পরিবারের মৌলিক চাহিদাতে আঘাত লাগে। একজনের ইনকামের পথ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক জনের মৌলিক চাহিদা পূরণে ঘাটতি দেখা দেয়। টাকা থাকলেই তো অন্ন, বস্ত্র বা বাকি চাহিদাগুলো মিটবে। তাই পাঁচটি মৌলিক চাহিদা নির্ভর করছে আয়ের ওপর।

দেশে কর্মসংস্থানের অভাব বহুদিনের। স্নাতক ডিগ্রিধারী লাখো বেকারের আর্তনাদ আত্মহত্যা পর্যন্তে পৌঁছেছে। প্রতি বছর বাড়ছে বেকারের সংখ্যা। বাংলাদেশের প্রধান অভিশাপ বেকারত্ব ও দুর্নীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৬৩ শতাংশে। আগের বছর একই সময়ে ছিল ৩ দশমিক ৯৫ শতাংশ। বিবিএসের তথ্য অনুযায়ী ২০২৩ সালে বেকারের সংখ্যা ছিল ২৫ লাখ ৫০ হাজার থেকে বেড়ে ২০২৪ সালে ২৭ লাখে পৌঁছেছে। কিন্তু বাস্তবিক চিত্র ভিন্ন। বিভিন্ন সংস্থার জরিপে দেশে অর্ধেক শিক্ষিত জনগোষ্ঠী বেকার। কত শিক্ষিত যুবক-যুবতি হতাশায় ও বিষণ্নতায় জীবন কাটাচ্ছে। তাদের নীরব যন্ত্রণা বোঝার মতো যেন কেউ নেই। একসময় তারা হতাশাগ্রস্ত জীবন ত্যাগ করে আত্মহত্যার পথ বেছে নেয়।

অন্যদিকে ব্যাংকঋণের উচ্চ সুদ, ডলারের দামে অস্থিরতা, বৈশ্বিক মন্দাসহ দেশে ব্যাবসায়িক অবস্থার চিত্রও অস্বাভাবিক। ব্যবসা করতে গেলে প্রয়োজন মূলধনের। মূলধনের স্বল্পতা ও চাকরির অনিশ্চয়তায় বহু যুবক-যুবতির জীবননাশ হয়েছে। দেশে রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পর বেকারের সংখ্যায় যুক্ত হয়েছে আরো বহু মানুষের। একদিকে দেশে বেকারের সংখ্যা ভারী, তার সঙ্গে নতুন করে বেকারের তালিকায় যুক্ত হয়েছে অনেকেই।  সরকারি- স্বায়ত্তশাসিত-বেসরকারি বহু প্রতিষ্ঠান থেকে ছাঁটাই হয়েছে অসংখ্য কর্মী। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে গার্মেন্টস বন্ধ ঘোষণা করেছে। রপ্তানিমুখী প্রতিষ্ঠান বন্ধ হওয়াতে একদিকে যেমন অর্থনৈতিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বেকারত্বের সংখ্যা ভারী হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা ও এলসি জটিলতায় অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। একটি গার্মেন্টসে শত থেকে হাজার হাজার কর্মী কাজ করে। একজন কর্মহীন ব্যক্তির সঙ্গে সঙ্গে দিশেহারা হয়ে যাচ্ছে তার পুরো পরিবার। অনেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই অনেক পরিবারে নেমে এসেছে হতাশার ছোঁয়া।

বেকারত্ব দেশের সামগ্রিক উন্নয়নের পথে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটায়। বিশাল একটি জনগোষ্ঠীকে বেকারের তালিকায় রেখে দেশের অগ্রযাত্রা কখনোই সম্ভব নয়। বেকারত্ব থেকে সৃষ্টি হয় সমস্যা। চুরি-ডাকাতি, মারামারি-হানাহানি, জুয়া, নেশা, মাদক, অবৈধ ব্যবসাসহ নানান অসামাজিক ও অনিয়মের পথ বেছে নেয় অনেকে। অন্যদিকে চাকরিচ্যুত হওয়ার পর একজন স্বাভাবিক মানুষের জীবনে শুরু হয় অস্বাভাবিক গতিবিধি। নানান অপকর্মে লিপ্ত হয়। পরিবারে শুরু হয় অশান্তি। বেকারত্ব দেশ, জাতি, পরিবার ও সমাজের জন্য অভিশাপ। দেশ পরিচালনায় যে বা যারাই থাকুন, তাদের উচিত দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। বেকারত্ব দূর করতে রাষ্ট্রীয় ভূমিকা রাখতে হবে। ব্যাবসায়িক পরিবেশ সৃষ্টি  ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কোনো উত্পাদনশীল কলকারখানাসহ কোনো প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়, সে বিষয়ে দৃষ্টি দিতে হবে। বন্ধ হওয়া কলকারখানা আবার চালুর ব্যবস্থা করতে হবে। চাকরিচ্যুত কর্মীদের পুনরায় বহালের ব্যবস্থা করতে হবে।

লেখক : শিক্ষার্থী, চট্টগ্রাম আইন কলেজ

ট্যাগস: কর্মসংস্থানতরুণ প্রজন্মতরুণ সমাজবেকারবেকারত্বমৌলিক চাহিদাশিক্ষিত বেকার
আগের নিউজ

রাজনৈতিক চিন্তা ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা

পরের নিউজ

নজরুল : সম্মানে, উপেক্ষায়

Muldhara

Muldhara

পরের নিউজ
নজরুল : সম্মানে, উপেক্ষায়

নজরুল : সম্মানে, উপেক্ষায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত