Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ প্রজন্মের চোখ

বিশ্ববিদ্যালয়ে বাড়ছে আত্মহত্যা : দায় কার?

আব্দুল কাদের জীবন

Muldhara পোস্ট করেছেন Muldhara
October 1, 2025
মধ্যে প্রজন্মের চোখ
0
বিশ্ববিদ্যালয়ে বাড়ছে আত্মহত্যা : দায় কার?
0
শেয়ার
13
দেখেছেন
Share on FacebookShare on Twitter

সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন তুলেছে। এর আগে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক সাবেক শিক্ষার্থীও নিজের জীবন শেষ করেন। দুঃখজনক হলেও সত্য, সরকারি পরিসংখ্যান ও গবেষণা বলছে— প্রতি বছর শতাধিক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। যার বড় অংশই ঘটছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে আত্মহত্যার ঘটনা বারবার আলোচনায় আসছে। শুধু গত বছরই বরিশাল বিশ্ববিদ্যালয়ে চার জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, যা আমাদের জন্য ভয়াবহ সতর্কবার্তা।

শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনে নানা জটিল কারণ কাজ করে। গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বড় ভূমিকা রাখছে মানসিক স্বাস্থ্য সমস্যা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা পরিবার থেকে দূরে গিয়ে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করেন। স্বাধীন জীবনের আনন্দ থাকলেও একাকিত্ব, পারিবারিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা, পড়াশোনার প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা ক্রমে হতাশ হয়ে পড়েন। কেউ কেউ কোলাহল থেকে নিজেকে গুটিয়ে নেন, আর শেষমেশ আত্মহননের পথ বেছে নেন।

তবে শুধু মানসিক চাপ নয়, সামাজিক বাস্তবতাও আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়। পারিবারিক কলহ, প্রেমে ব্যর্থতা কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের টানাপড়েনও বড় ভূমিকা রাখে। নেট দুনিয়ার অন্ধকার দিক— অনলাইন জুয়া, মাদকাসক্তি, পর্নোগ্রাফি কিংবা অতি উচ্চাভিলাষী জীবন যাপনের স্বপ্ন শিক্ষার্থীদের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করছে, আর যখন সেই স্বপ্ন ভেঙে যায় তখন তারা হতাশার গভীরে নিমজ্জিত হন।

গবেষণায় দেখা যাচ্ছে, আত্মহত্যার শিকার শিক্ষার্থীদের মধ্যে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এর কারণ হলো— একদিকে পারিবারিক নিয়ন্ত্রণ ও সামাজিক দৃষ্টিভঙ্গির চাপ, অন্যদিকে ক্যাম্পাস জীবনের প্রতিযোগিতা ও সম্পর্কের জটিলতা আটকে যাওয়া। সামাজিক লজ্জার ভয়ে অনেকেই সমস্যার কথা প্রকাশ করতে পারেন না, ফলে ভেতরে ভেতরে ভেঙে পড়েন।

প্রশ্ন হলো— দায় কার? শিক্ষার্থীর দুর্বলতা, নাকি পরিবার, সমাজ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের উদাসীনতা? সত্যি বলতে, দায় এককভাবে কারো নয়। তবে সবচেয়ে বড় দায় আমাদের সামাজিক কাঠামো ও রাষ্ট্রীয় অবহেলার। বিশ্ববিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্যসেবার কার্যকর ব্যবস্থা নেই। কোথাও নামমাত্র কাউনসেলিং ইউনিট থাকলেও সেখানে নেই পর্যাপ্ত জনবল বা প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ। ফলে শিক্ষার্থীরা সংকটে পড়লে সহায়তা পান না। রাষ্ট্রও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না। আমরা এখনো মনে করি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি মানেই ভবিষ্যত্ নিশ্চিত, অথচ বাস্তবে শিক্ষার্থীদের নানা সংকট মোকাবিলা করতে হয়।

সমাধান কী? প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যসেবাকেন্দ্র গড়ে তুলতে হবে, যেখানে থাকবে প্রশিক্ষিত কাউনসেলর ও মনোরোগ বিশেষজ্ঞ। প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার আয়োজন জরুরি। মনে রাখতে হবে— একজন শিক্ষার্থী শুধু নিজের জন্য নয় পরিবার, সমাজ এবং দেশের জন্যও অমূল্য সম্পদ। তাই তাদের জীবন রক্ষা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা।

লেখক : গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

(এই লেখা লেখকের একান্ত ব্যক্তিগত অভিমত; এ সংক্রান্ত কোনো দায় দৈনিক মূলধারা বহন করবে না)
ট্যাগস: আত্মহত্যাআত্মহত্যাপ্রবণতাদৈনিক মূলধারাবিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা
আগের নিউজ

মধ্যবিত্তের জন্য ডাল-ভাতও বিলাসিতা!

পরের নিউজ

চরিত্রহননের রাজনীতি যে কারণে পরিতাজ্য

Muldhara

Muldhara

পরের নিউজ
চরিত্রহননের রাজনীতি যে কারণে পরিতাজ্য

চরিত্রহননের রাজনীতি যে কারণে পরিতাজ্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত