Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ ক্রাইম

বিএনপি নেতার কব্জায় যুবদল নেতার জমি!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

Muldhara পোস্ট করেছেন Muldhara
May 26, 2025
মধ্যে ক্রাইম
0
বিএনপি নেতার কব্জায় যুবদল নেতার জমি!

সিংগাইরে রেস্টুরেন্ট নির্মাণ করে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ।

0
শেয়ার
28
দেখেছেন
Share on FacebookShare on Twitter

মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে পাকা স্থাপনা (রেস্টুরেন্ট) নির্মাণ করে যুবদল নেতার জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঐ নেতা জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

সোমবার (২৬  মে) সরেজমিনে গিয়ে জানা যায়, জমি দখলকারী আনোয়ার হোসেন জয়মন্টপ ইউনিয়নের চর দূর্ঘাপুর এলাকার মৃত ছকেল উদ্দিনের ছেলে। তিনি জয়মন্টপ পুরাতন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নীলটেক মৌজায় আরএস ৮৭ দাগে মাত্র ৫ শতাংশ জমি ক্রয় করে তিন তলা ভবন নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু পাশের অন্যের জমিসহ দখল করেছেন ১০ শতাংশের বেশি পরিমান জায়গা। যেখানে পাকা স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন আবু জাফর নামে এক রেস্টুরেন্ট মালিককে। সেখান থেকে মাসিক ভাড়া বাবদ বিএনপি নেতা আনোয়ার পান ৮ হাজার করে টাকা করে।

অন্যদিকে, আনোয়ারের জোরপূর্বক দখল করা ঐ জমির বৈধ মালিক দাবিদার ইদ্রিস আলী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ও নীলটেক গ্রামের আরজুত আলীর ছেলে। আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েও তিনি পাননি কোনো প্রতিকার। সব বাঁধা নিষেধকে থোড়াই কেয়ার করে প্রভাব খাটিয়ে আনোয়ার হোসেন ঐ জায়গা দখল করেছেন বলে স্থানীয়রা জানান।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর ক্ষমতার দাপট দেখিয়ে আনোয়ার তার বিল্ডিংয়ের পশ্চিম পাশ ঘেষে আরো ৫ শতাংশ জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এ নিয়ে এলাকায় তার নিজ দলীয় নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।

এদিকে, গত বুধবার (২১ মে) জমির মালিক ইদ্রিস আলী বাদী হয়ে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার বরাবর আনোয়ার হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ প্রসঙ্গে ভুক্তভোগী মো. ইদ্রিস আলী বলেন, আমার বৈধ মালিকানাধীন জমি আনোয়ার হোসেন জোরপূর্বক দখল করতে গেলে আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করি। আদালত আমার পক্ষে রায় দেন এবং জায়গা বুঝিয়ে দেন। আনোয়ার সেই আদেশ অমান্য করে ঐ জমিতে স্থাপনা নির্মাণ করে ভাড়া দেন।

অভিযুক্ত মো. আনোয়ার হোসেন জমি দখলের কথা অস্বীকার করে বলেন, রেস্টুরেন্টের জায়গাসহ ওখানে আমার পৌনে ৬ শতাংশ জায়গা। আমি ভবন নির্মাণ করে বাকিটুকুতে ঘর তুলে রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়েছি। এর আগে ঘটনাস্থলে ‘কমিশন’ এসেছিল; আমার পক্ষে রিপোর্ট দিয়েছে।

এ বিষয়ে অধুনালুপ্ত মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, আপনার কাছ থেকে প্রথম জানলাম। আমি বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখব; সে যেই হোক, আমি কোনো অন্যায় কাজের সঙ্গে নাই।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, অভিযোগ হাতে পেয়েছি। আইনগতভাবে যতটুকু করার আমরা সেটা করব। সেই সঙ্গে যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটে, সেদিকে পুলিশের পক্ষ থেকে খেয়াল রাখা হবে।

ট্যাগস: জমি দখলজমি দখলের অভিযোগবিএনপি নেতামানিকগঞ্জসিংগাইর
আগের নিউজ

রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির কমিটি গঠন

পরের নিউজ

কাজে আসছে না ২০ কোটি টাকার সেতু

Muldhara

Muldhara

পরের নিউজ
কাজে আসছে না ২০ কোটি টাকার সেতু

কাজে আসছে না ২০ কোটি টাকার সেতু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত