Saturday, 17 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ প্রজন্মের চোখ

ফের করোনার হানা : সতর্কতা জরুরি

‎এস এম রেদোয়ানুল হাসান রায়হান‎

Muldhara পোস্ট করেছেন Muldhara
June 17, 2025
মধ্যে প্রজন্মের চোখ
0
ফের করোনার হানা : সতর্কতা জরুরি

কোভিডের হাত থেকে বাঁচতে সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। গ্রাফিকস : সোহেল আশরাফ

0
শেয়ার
7
দেখেছেন
Share on FacebookShare on Twitter

‎কিছুদিন আগেও মনে হচ্ছিল হয়তো করোনা মহামারি পুরোপুরি বিদায় নিয়েছে। জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে। স্কুল-কলেজ-অফিস আবার সরব। সামাজিক আচার-অনুষ্ঠান পালনেও নেই আগের মতো ভয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বিশেষ করে বেশ কিছু দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মধ্যে। আমাদের দেশেও কিছু কিছু এলাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা এবং সর্বোচ্চ সতর্কতা।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই নতুন ঢেউ শুরু হয়েছে একটি নতুন রূপ নিয়ে। অনেক সময় দেখা যাচ্ছে—পুরোনো উপসর্গগুলোর পাশাপাশি নতুন কিছু উপসর্গও দেখা দিচ্ছে, যা সাধারণ সর্দি-জ্বরের মতো মনে হলেও এটা রোগীকে মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, করোনার এই ধরণটি তুলনামূলকভাবে দ্রুত সংক্রমণ ঘটাতে পারে, যদিও অধিকাংশ ক্ষেত্রে লক্ষণ তুলনামূলকভাবে মৃদু; কিন্তু দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, বয়স্ক এবং শিশুদের জন্য এটি আবারও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

‎২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত করোনা ভাইরাস বিশ্ববাসীকে যেভাবে নাড়িয়ে দিয়েছিল, তাতে আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করেছি যে, একমাত্র সতর্কতা অবলম্বন করে চললেই কোভিড মহামারির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এখন পর্যন্ত এটাই একমাত্র কার্যকর চিকিত্সা বা উপায়। শুধু হাসপাতাল বা চিকিত্সাব্যবস্থার ওপর ভরসা করলে চলবে না, বরং এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে চাই ব্যক্তিপর্যায়ে সচেতন হওয়া। মাস্ক ব্যবহার, হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা এবং অসুস্থ হলে ঘরে থাকা—এসব বিষয় আমরা আগেও মানতাম, এখন আবারও এগুলো অভ্যাসে পরিণত করতে হবে। এছাড়া স্বাস্থ্য খাতকে প্রস্তুত রাখতে হবে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে। হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ, পর্যাপ্ত আইসিইউ ও সাধারণ বেড প্রস্তুত রাখা, চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেইসঙ্গে প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা এবং প্রয়োজনে আবারও টেস্টের সংখ্যা বাড়ানো দরকার। সরকার এসব বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে বলে গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, যা আমাদের জন্য স্বস্তিদায়ক।

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিশ্বের অনেক অঞ্চলে কোভিডের টিকা গ্রহণ কমে গেছে। মানুষ এখন আর আগের মতো স্বাস্থ্যবিধিও মেনে চলতে চাইছে না। ফলে এই সুযোগে নতুন করে সংক্রমণ বাড়াতে শুরু করেছে এই প্রাণঘাতী ভাইরাস।

টিকার বুস্টার ডোজ নেওয়া থেকে অনেকেই বিরত থাকছেন। অথচ এটি নেওয়া মানেই প্রতিরোধ শক্তি বাড়ানো। তাই নতুন করে টিকাদান কর্মসূচি সচল করা এবং মানুষকে উদ্বুদ্ধ করা জরুরি। জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব মহলকে একযোগে এগিয়ে আসতে হবে। প্রশাসনের দায়িত্ব যেমন নিয়মিত পর্যবেক্ষণ, তেমনি নাগরিকের দায়িত্ব স্বাস্থ্যবিধি মেনে চলা।

‎সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। ভুল তথ্য বা গুজব ছড়িয়ে মানুষকে ভয় দেখানো যাবে না, বরং নির্ভরযোগ্য উত্স থেকে তথ্য নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সবাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

‎লেখক : শিক্ষার্থী, ‎ ইসলামী বিশ্ববিদ্যালয়

ট্যাগস: করোনা ভাইরাসকরোনা সতর্কতাকরোনার নতুন ভ্যারিয়েন্টকোভিডকোভিড-১৯
আগের নিউজ

ইসরাইলের ‘সেলফ ডিফেন্স’ নাটক আর কতদিন?

পরের নিউজ

নির্বাচন যেন কেবল নিয়ম রক্ষার আয়োজন না হয়

Muldhara

Muldhara

পরের নিউজ
নির্বাচন যেন কেবল নিয়ম রক্ষার আয়োজন না হয়

নির্বাচন যেন কেবল নিয়ম রক্ষার আয়োজন না হয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত