Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ ধর্মকর্ম

পবিত্র শবেবরাতে করণীয় ও বর্জনীয়

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

Muldhara পোস্ট করেছেন Muldhara
February 3, 2026
মধ্যে ধর্মকর্ম
0
পবিত্র শবেবরাতে করণীয় ও বর্জনীয়

মহিমান্বিত রজনী শবেবরাত

0
শেয়ার
11
দেখেছেন
Share on FacebookShare on Twitter

মহান আল্লাহ তায়ালা তাঁর আদরের বান্দাদের প্রয়োজন মেটানোর জন্য নেমে এসেছেন প্রথম আসমানে। দয়ার দৃষ্টিতে দরদমাখা কুদরতি কণ্ঠে ডেকে ডেকে বলছেন, হে আমার আদরের বান্দা! আছো কি কেউ? যে দুনিয়ার মোহে ক্ষমতার লোভে ও অসৎ সঙ্গীদের ধোঁকায় পড়ে গুনাহের চোরাবালীতে আটকে গেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আছো কি কেউ? যে রিজিকের কষ্টে দিনাতিপাত করছো, অভাব যার পিছু ছাড়ছে না, আমার কাছে রিজিক প্রার্থনা করো, আমি তোমাকে অভাবমুক্ত করবো।

আছো কি কেউ? যে ঋণগ্রস্ত, কোনোভাবেই ঋণ শোধ করতে পারছো না, ঋণের বোঝা বইতে-বইতে তুমি আজ বড় ক্লান্ত, আমার কাছে পানাহ্ চাও, আমি তোমাকে ঋণমুক্ত করবো। আছো কি কেউ? যে বিপদগ্রস্ত, বিপদ যার নিত্যসঙ্গী, হাজারো ধরনের বিপদ অক্টোপাসের মতো যাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। আমার কাছে পরিত্রাণ চাও, আমি তোমাকে বিপদমুক্ত করবো।

এভাবে মহান আল্লাহ স্বীয় বান্দাদের ডাকছেন। আর কেনোই-বা ডাকবেন না? এ যে ‘পবিত্র শবেবরাত’। মহান আল্লাহ  পবিত্র এ রজনীতে তাঁর বান্দাদের জন্য দয়ার চাদর বিছিয়ে দেন। উন্মুক্ত করেন ক্ষমার সব দরজা। ফার্সী ভাষায় ‘শব’ অর্থ রজনী, আর ‘বরাত’ শব্দটি আরবী, এর অর্থ ‘মুক্তি’। সুতরাং শবেবরাত অর্থ ‘মুক্তির রজনী’। আরবী ভাষায় পবিত্র এ রজনীকে ‘লাইলাতুল বরাত’ বা ‘লাইলাতুম মিন নিছ্ফি শাবান’ বলা হয়। হাদীসের ভাষায় এ রাতকে লাইলাতুম মিন নিছ্ফি শাবান (মধ্য শাবানের রাত) নামেই ব্যক্ত করা হয়েছে।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি একে (কোরআনকে) নাযিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী। এ রাতেই প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। (সূরা দুখান: ৩-৪) উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় প্রায় বারোটি প্রসিদ্ধ তাফসীর গ্রন্থে ‘বরকতময় রাত’ দ্বারা শাবান মাসের ১৫তম রজনী তথা লাইলাতুল বরাত বলে বর্ণনা করা হয়েছে।

শরিয়তের অকাট্য দলিল হাদীস দ্বারাও এ রাতের শ্রেষ্ঠত্ব দিনের আলোর ন্যায় প্রমাণিত। সিহাহ্ সিত্তার অন্যতম নির্ভরযোগ্য হাদীস গ্রন্থ সুনানে তিরমিযী ও ইবনে মাযাহ্তে এ রাতের ফজিলত প্রসঙ্গে পৃথক অধ্যায় রচনা করে হাদীস বর্ণনা করা হয়েছে। হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহকে (সা.) শয্যাপার্শ্বে না পেয়ে খুঁজতে বের হলাম। অতঃপর তাঁকে জান্নাতুল বাকীতে পেলাম। আমাকে দেখে তিনি বললেন, হে আয়েশা! তুমি কি এই আশঙ্কা করছো যে, আল্লাহ ও তাঁর রাসূল তোমার উপর অবিচার করবেন? হযরত আয়েশা (রা.) বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গমন করেছেন। অতঃপর মহানবী (সা.) তাকে বললেন, তুমি কি জানো না; আজ ১৫ শাবান? প্রতি বছর এই রাতে মহান আল্লাহ তায়ালা প্রথম আসমানে অবতরণ করেন এবং ‘বনু কালব’ গোত্রের পালিত ছাগল পালের শরীরের পশমের চেয়েও অধিকসংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন। (তিরমিযী শরীফ, হাদীস নং-৭৩৯, মুসনাদে আহমদ, হাদীস নং-২৬০২৮)।

হযরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যখন শাবান মাসের ১৫ তম রজনী আসে, তখন তোমরা রাতে নামাজ পড়ো এবং পরবর্তী দিন রোজা রাখো। কেননা এ রাতে মহান আল্লাহ তা’য়ালা প্রথম আসমানে অবতরণ করেন অর্থাৎ বান্দার খুব কাছে চলে আসেন। অতঃপর বান্দাদের ডেকে-ডেকে বলতে থাকেন, আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক প্রদান করবো। আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তাকে বিপদমুক্ত করবো। এভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। (ইব্নে মাযাহ, হাদীস নং-১৩৮৮, (শুয়াবুল ঈমান, হাদীস নং-৩৮২২)।

হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) হতে বর্ণিত, রাসূলে কারীম (সা.) ইরশাদ করেন, ১৫ শাবানের রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের ক্ষমা করে দেন, তবে দুই ব্যক্তি ব্যতীত। এক. যে পরশ্রীকাতর, দুই. যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে। (মুসনাদে আহমদ, হাদীস নং-১৭৬)।

এ ছাড়া আরো অসংখ্য হাদীস গ্রন্থে লাইলাতুল বরাত বা শবে বরাতের ফযীলত সুদৃঢ়ভাবে প্রমাণিত। সুতরাং এই রাতে মুসলমানদের করণীয় হলো, নফল নামায, কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও ইস্তেগফার করা, কবর জিয়ারত করা এবং পরবর্তী দিন রোজা রাখা ইত্যাদি।

আল্লাহ তায়ালা রাব্বুল আলামিন এ রাতেও কয়েক শ্রেণীর লোকদের ক্ষমা না করার ঘোষণা দিয়েছেন। যথা: শিরককারী, অন্যায়ভাবে কাউকে হত্যাকারী, যিনাকারী, মাতা-পিতার অবাধ্য সন্তান, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, মদপানে অভ্যস্ত ব্যক্তি, পরশ্রীকাতর ব্যক্তি, অত্যাচারী শাসক, ঘুষ গ্রহণকারী এবং টাখনুর নিচে কাপড় পরিধানকারী। তবে এরা যদি স্বীয় অপরাধের উপর অনুতপ্ত হয়ে পরিপূর্ণরূপে তাওবাহ করে এবং ভবিষ্যতে এহেন অপরাধে লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প করে, তাহলে আশা করা যায় আল্লাহ তায়ালা তাদের ক্ষমা করে দিবেন।

এ রাতে হালুয়া, রুটি বা খিচুড়ি রান্না করা, খাওয়া বা বিতরণ করা উত্তম। কিন্তু মূল ইবাদত-বন্দেগী বাদ দিয়ে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়। এ রাতে আতশবাজী করে মুসুল্লিদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি করা মোটেই উচিত নয়।

ট্যাগস: দৈনিক মূলধারামহিমান্বিত শবেবরাতশবেবরাতশবেবরাতে করণীয়শবেবরাতে বর্জনীয়শবেবরাতের রাত
আগের নিউজ

শবেবরাত : মহিমান্বিত ও মুক্তির রজনি

পরের নিউজ

শিল্প, বাজার ও কর্মমুখী পাঠ্যসূচির গুরুত্ব

Muldhara

Muldhara

পরের নিউজ
শিল্প, বাজার ও কর্মমুখী পাঠ্যসূচির গুরুত্ব

শিল্প, বাজার ও কর্মমুখী পাঠ্যসূচির গুরুত্ব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত