Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

নেতা-রাজনীতিবিদদের প্রতি কেন এই অসন্মান?

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 21, 2024
মধ্যে সম্পাদকীয়
0
বায়ুদূষণ: প্রয়োজন টেকসই পরিকল্পনা

উচ্চ করি শির—দৈনিক মূলধারা

0
শেয়ার
18
দেখেছেন
Share on FacebookShare on Twitter

ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার ‘প্রেসিডেন্ট দ্য ইলেক্ট’। খুব বেশি দিনের কথা নয়— চলতি বছরের শুরুর দিকে যখন তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার জন্য তাকে কোর্টে হাজির করা হয়, তখন একাধিকবার তাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। দ্য নিউ ইয়র্কার পত্রিকায় এরিক ল্যাচের এ সংক্রান্ত এক কলামের শিরোনাম হলো : Donald Trump is being ritually humiliated in court. অর্থাৎ, ডোনাল্ড ট্রাম্প আদালতে রীতিমত অপমানিত হচ্ছেন। এ বছরের এপ্রিলে যখন আদালত কক্ষে তার বিচার চলছিল, তখন অতিরিক্ত ঠান্ডার কারণে কক্ষের তাপমাত্রা এক বা দুই ডিগ্রি বাড়ানোর অনুরোধ জানানো হলে তার প্রতি ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়।

কেউই আইনের উর্ধ্বে নয়­— হোক তিনি প্রাক্তন রাষ্ট্রপতি, মন্ত্রি-এমপি বা একজন দারোয়ান। কিন্তু কোর্টে আসামীকে লক্ষ করে হাতাহাতি করা, গালি-গালাজ করা, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করা; এমনকি ভ্রম্নকুটি দেখানো বা বিড়বিড় করা হবে কেন? এটা কী ধরনের সংস্কৃতি? আমেরিকার মতো উন্নত দেশ বলেই সেখানে বিচারক আসামীর প্রতি অসম্মান প্রদর্শনের কারণে তিরস্কার বা জরিমানার ব্যবস্থা করেছেন। আর ট্রাম্পের ভাগ্য ভালো যে, নিউইয়র্ক আদালতের শুনানির সময় ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। নতুবা মব ট্রায়ালের পাশাপাশি মিডিয়া ট্রায়ালেও তিনি আরেক দফা বিপর্যস্ত হতেন। একবার কোর্ট রুমের দরজা প্রায় তার গায়ের ওপর এসে লেগে যাচ্ছিল, ঐ ঘটনা নিয়েও দেশটিতে তুমুল সমালোচনা দেখা দেয়।

আমেরিকার মতো উন্নত দেশের আদালতে আসামির প্রতি কতটা সদয় ও যৌক্তিক আচরণ করা হয়, তা ওপরের ঘটনা হতে সহজেই অনুমেয়। কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোর কোর্ট-কাচারিতে বিশেষত রাজনীতিবিদরা অহরহ অপমানিত ও অপদস্থ হচ্ছেন। তাদের কোর্টে হাজির করার সময় এমনভাবে লাইন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে, তা দেখে তারা তো বটেই, এমনকি এটা তাদের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও মনোবেদনার কারণ হয়ে উঠছে। তারা কোনো অন্যায়-অনিয়ম বা অপরাধ করলে আইন অনুযায়ী তাদের শাস্তি হবে, এটাই কাম্য। কিন্তু বিচারের আগে বিচার করা কিংবা তাদের মান-সম্মানে আঘাত করা কোনো বিবেকবান মানুষের কাম্য হতে পারে না। এটা কারোও জন্যই মঙ্গলজনক নয়।

মিডিয়া ট্রায়ালের ব্যাপারে এসব দেশের অনেক মানুষই আজ সচেতন। কিন্তু মব ট্রায়ালের কথা বলতে গেলে কোনো আলোচনাতেই নেই। রাজনীতিবিদদের কোর্টে উপস্থিত করার সময় তিরস্কার বা কটুক্তি করা এমনকি শারিরীকভাবে লাঞ্ছনার যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ন্যায়বিচারের স্বার্থেই তার পুনরাবৃত্তি বন্ধ করা প্রয়োজন। একসময়ের জনপ্রতিনিধি হিসেবে তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দেওয়া দরকার। কেননা, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যাদের গ্রেফতার ও বিচার করা হচ্ছে, আগামীকালই যে তারা আবার ক্ষমতায় এসে আজকের ক্ষমতাবানদের বিরুদ্ধে একইভাবে অন্যায় আচরণ করবেন না, তার কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া সেই ব্রিটিশ আমলেও রাজবন্দীদের প্রতি সদাচরণ করা হয় এবং জেলে ডিভিশন প্রদানসহ বিশেষ সম্মানের সাথে তাদের রাখা হয়। কিন্তু উন্নয়নশীল অনেক দেশে এখন রাজনীতিবিদদের সেই রাজবন্দীর মর্যাদা যেমন সঠিকভাবে দেওয়া হয় না, তেমনি তাদের সাথে চোর-ডাকাত কিংবা দাগি খুনির মতো আচরণ করা হয়, যা খুবই দুঃখজনক। এই কথা আমরা এর আগেও লিখেছি একাধিকবার। কিন্তু এসব দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন যে আসবে, তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

কোনো কোনো দেশে ক্ষুব্ধ জনতা কর্তৃক মানুষকে হেনস্তা বা হামলার ঘটনা প্রায়শ ঘটছে। অর্থাৎ, মব ট্রায়াল একদিকে যেমন কোর্টের বাইরে চলছে, তেমনি কোর্টের ভেতরেও রাজনীতিবিদদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেওয়া বা শারিরীক-মানসিকভাবে নাজেহাল করার প্রবণতা দেখা যাচ্ছে। যেই প্রক্রিয়ায় হোক, বিচারাঙ্গনের এই মব ট্রায়াল অনাকাঙিক্ষত ও অপ্রত্যাশিত।

ট্যাগস: মব জাস্টিজমব ট্রায়ালমিডিয়া ট্রায়ালরাজনীতিরাজনীতি বিজ্ঞানরাজনীতির খেলা
আগের নিউজ

বাংলাদেশে ‘কেয়ারগিভার’ পেশার সম্ভাবনা কতটুকু?

পরের নিউজ

শীতকালীন রোগ : সতর্কতা ও করণীয়

Muldhara

Muldhara

পরের নিউজ
শীতকালীন রোগ : সতর্কতা ও করণীয়

শীতকালীন রোগ : সতর্কতা ও করণীয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত