Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত পাঠকের অভিমত

নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে কবে?

মোছা. রোকেয়া সুলতানা

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 8, 2024
মধ্যে পাঠকের অভিমত
0
নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে কবে?

গৃহ নির্যাতনের শিকার নারীরা আমাদের সমাজের নিপীড়িত অংশ।

0
শেয়ার
17
দেখেছেন
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে নারী অধিকারের কথা বলা হলেও আমাদের সমাজে নারীরা পারিবারিকভাবে বিভিন্ন অত্যাচার ও নিপীড়নের শিকার। নারী নির্যাতনের ক্ষেত্রগুলোর মধ্যে পারিবারিক সহিংসতায় গৃহ-নির্যাতন একটি উদ্বেগজনক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

নারী নির্যাতন বৈশ্বিক সমস্যা। তবে বাংলাদেশে পারিবারিক গৃহ-নির্যাতন একটি দীর্ঘস্থায়ী সামাজিক সমস্যা। পারিবারিক সহিংসতার শিকার হওয়া একজন নারীর ন্যায়বিচার ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, যা সমাজের জন্য লজ্জাজনক এবং নারীদের সমঅধিকার প্রতিষ্ঠায় বৈষম্য সৃষ্টি করে।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ নারী তাদের জীবনের কোনো না কোনো সময় গৃহ-নির্যাতনের শিকার হন। এই প্রেক্ষাপটে আমরা গত ২০ অক্টোবর পত্রিকায় প্রকাশিত ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ১৩ বছর বয়সি কল্পনার কথা বলতে পারি। যে সাড়ে চার বছর ধরে একটি বাসায় কাজ করত, কিন্তু দিনশেষে নির্যাতনের শিকার হয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়। তার ওপর নির্যাতনের চিহ্ন—সামনের চারটি দাঁত ভাঙা, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ছঁ্যাকা দেওয়ার ক্ষত, বুক, পিঠসহ সারা শরীরে আঘাতের দাগ। এছাড়া মানসিক ট্রমা তো আছেই। স্বভাবতই প্রশ্ন, কোথায় নিরাপদ নারী?

পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের ছোট করে দেখা নারী নির্যাতনের অন্যতম কারণ। আমাদের সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা নারীদের অধিকার ও মর্যাদাকে দমিয়ে রাখে। এছাড়া পর্যাপ্ত শিক্ষার অভাব ও দারিদ্র্য নারীদের তাদের প্রতি হওয়া অন্যায়কে মেনে নিতে বাধ্য করে।

আমাদের দেশে প্রশাসনিক ব্যবস্থায় নারী নির্যাতন প্রতিরোধে রয়েছে বিভিন্ন সীমাবদ্ধতা। প্রয়োজনীয় আইন থাকা সত্ত্বেও তার যথাযথ বাস্তবায়নের অভাবে অপরাধীরা আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিচারের শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। যার ফলে নারী নির্যাতন হতেই থাকে। এছাড়া নারী নির্যাতনের পেছনে আরো একটি অন্যতম কারণ হলো সামাজিক চাপ ও নারীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়। যার ফলস্বরূপ অনেক নারী সামাজিক অপবাদ ও পরিবারের সম্মানের কথা ভেবে নির্যাতনের কথা গোপন রাখতে বাধ্য হয়। যা দিনের পর দিন একজন নির্যাতিত নারীর মধ্যে মানসিক চাপ বাড়াতে থাকে।

বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক সহিংসতার অন্যতম কারণ হলো যৌতুক। বাংলাদেশ মহিলা পরিষদ ২০২১-এর তথ্য অনুযায়ী, নির্যাতনের শিকার হওয়া নারীদের মধ্যে ৮০ শতাংশই যৌতুকের শিকার। যৌতুকের কারণে নারীর গৃহ-নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি ঘটছে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা। যা শুধু সেই নারীর জীবনে নয়, বরং পরবর্তী প্রজন্মের জীবনেও ফেলছে মারাত্মক প্রভাব।

নারীর প্রতি সহিংসতার প্রভাব সুদূরপ্রসারী। এই নির্যাতন শারীরিক আঘাতকে ছাড়িয়ে, মানসিকভাবেও একজন নারীকে অস্তিত্বহীন করে তোলে। যা একজন নির্যাতিত নারীর স্বাভাবিক জীবনযাপনকে চরমভাবে বাধাগ্রস্ত করে। অনেকে মানসিক চাপ সহ্য করতে না পারার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়।

পারিবারিক সহিংসতায় নারী নির্যাতন প্রতিরোধে পরিবারের পাশাপাশি সমাজের প্রত্যেক সদস্যকে সচেতন হতে হবে। গড়ে তুলতে হবে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার মানসিকতাও। নারীকে অবহেলার চোখে না দেখে বা দুর্বল না ভেবে, বরং পরিবারের অন্য সদস্যদের মতো যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। যেখানে আইনের সহায়তা প্রয়োজন, সেখানেই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বাড়ানোর বিকল্প নেই।

গৃহ-নির্যাতনের শিকার নারীরা আমাদের সমাজের নিপীড়িত অংশ। এই সমস্যার সমাধান কেবল আইন বা প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সম্ভব নয়, বরং আমাদের মনোভাব ও পারিবারিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে। প্রতিটি নারীকে তার অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচার সুযোগ সৃষ্টি করতে পারলে, আমরা সত্যিকার অর্থে তখনই একটি সভ্য ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব।

লেখক : শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ

ট্যাগস: গৃহ নির্যাতননারী অধিকারনারী নির্যাতননারীর প্রতি সহিংসতা
আগের নিউজ

ক্ষমতার আয়নায় ম্যাকিয়াভেলিয়ানিজম

পরের নিউজ

শিক্ষার উদ্দেশ্য: শিক্ষকের দায় কতটুকু?

Muldhara

Muldhara

পরের নিউজ
শিক্ষার উদ্দেশ্য: শিক্ষকের দায় কতটুকু?

শিক্ষার উদ্দেশ্য: শিক্ষকের দায় কতটুকু?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত