Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ রাজনীতি

তারেক রহমান ও সাংবাদিক সাইদুরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

মূলধারা ডেস্ক

Muldhara পোস্ট করেছেন Muldhara
May 9, 2025
মধ্যে রাজনীতি
0
তারেক রহমান ও সাংবাদিক সাইদুরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের মোজাহারের পাম্প থেকে শুরু হয়ে নিউমার্কেট পাকা পোল প্রদক্ষিণ শেষে পোস্ট অফিসে এসে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

0
শেয়ার
21
দেখেছেন
Share on FacebookShare on Twitter

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আপত্তিকর অপপ্রচারণা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরাতে বিশাল বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের মোজাহারের পাম্প থেকে শুরু হয়ে নিউমার্কেট পাকা পোল প্রদক্ষিণ শেষে পোস্ট অফিসে এসে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। “দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সাইদুর রহমান জিন্দাবাদ, সাইদুর ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বহিস্কার বহিস্কার, রোমেলের বহিস্কার চাই, সাইদুর ভাইয়ের ভয় নাই, রাজপপ ছাড়ি নাই শ্লোগানে সাতক্ষীরার রাজপথ প্রকম্পিত হয়ে উঠে।

“দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সাইদুর রহমান জিন্দাবাদ, সাইদুর ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বহিস্কার বহিস্কার, রোমেলের বহিস্কার চাই, সাইদুর ভাইয়ের ভয় নাই, রাজপপ ছাড়ি নাই শ্লোগানে সাতক্ষীরার রাজপথ প্রকম্পিত হয়ে উঠে।

কালিগঞ্জের জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুগ্ম আহবায়ক মাহাসিন আলম, সাতক্ষীরা জেলা যুবদলের সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাসেউল করিম রোমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, কলারোয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শহর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ ও  শামিম হোসেন রাজা, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফারহান মাসুক, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপন, সাতক্ষীরা শ্রমিকদলের নেতা রেজাউল ইসলাম রেজা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পী।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের আপন ভাগ্নে খালিদ মন্জুর রোমেল স্যোসাল মিডিয়াতে আপত্তিকর মন্তব্য করেন। রোমেল তারেক রহমান সম্পর্কে বলেন, তারেকরা লন্ডনে থাকলে বাংলাদেশ ভালো থাকবে। রোমেল প্রিয় নেতার সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেন। এছাড়াও জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম কারিগর এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কলম সৈনিক দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে রোমেলসহ কলারোয়ার একটি কুচক্রিমহল ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। সাইদুরের ভাবমূর্তি নষ্টের জন্য তারা পাঁয়তারা করছে। অবিলম্বে মিথ্যাচার এবং আপত্তিকর প্রচারণা বন্ধ না করা হলে অসৎ চক্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরো বলেন, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কারোর কথা বলার সুযোগ ছিলো না, তখন সাইদুর রহমান লেখনির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ করে গেছেন। জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন। আজ দলের ভালো সময় একটি অসৎ চক্র পরিকল্পিতভাবে সাইদুরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। সাতক্ষীরাতে নব্য কোন ফ্যাসিস্ট তৈরি হতে দেয়া হবে না। অসুস্থ্ এবং অপরাজনীতিমুক্ত সাতক্ষীরা বির্নিমানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা এখনো জনাব তারেক রহমানের রাজনীতির স্পিরিট ধারণ করতে পারছে না, তাদের রাজনীতি সাতক্ষীরাতে চলবে না। অপপ্রচারকারীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাতক্ষীরা জাতীয়তাবাদী পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করতে হবে। নতুবা রাজপথে কঠিন আন্দোলনের মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

ট্যাগস: জুলাই-আগস্ট আন্দোলনতারেক রহমানসাতক্ষীরাসিনিয়র সাংবাদিক সাইদুর রহমান
আগের নিউজ

ইবি : ছাত্রলীগের টর্চার সেল এখন পাঠাগার

পরের নিউজ

ভারত-পাকিস্তান সংঘাত : এরপর কী?

Muldhara

Muldhara

পরের নিউজ
ভারত-পাকিস্তান সংঘাত : এরপর কী?

ভারত-পাকিস্তান সংঘাত : এরপর কী?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত