Friday, 16 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত পাঠকের অভিমত

চাঁদাবাজি : নতুন সরকারের পুরোনো চ্যালেঞ্জ

মোহাম্মদ আব্দুর রহমান

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 21, 2024
মধ্যে পাঠকের অভিমত, রাজনীতি
0
চাঁদাবাজি : নতুন সরকারের পুরোনো চ্যালেঞ্জ

সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই কেবল চাঁদাবাজি প্রতিরোধ করা সম্ভব।

0
শেয়ার
8
দেখেছেন
Share on FacebookShare on Twitter

২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এ বছর ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের ফলে ক্ষমতাসীন সরকার পদত্যাগে বাধ্য হয়। বলা বাহুল্য, এই জনপদের ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি ‘এক বিশাল ঘটনা’ হিসেবে বিবেচিত হচ্ছে দেশে-বিদেশে। জনগণের এ গণঅভ্যুত্থানকে দেশব্যাপী উত্সাহ ও আশার বাতিঘর হিসেবে দেখা হয়েছিল বটে। কিন্তু দুঃখজনক সত্য হলো, যে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, সর্বস্তরের মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছিল, তা এখনো রয়ে গেছে বহাল তবিয়তে! দেশ ও দেশের মানুষের ওপর এর কালো ছায়া রয়েছে এখনো।

লেখক মোহাম্মদ আব্দুর রহমান

বস্তুত, বহু কাল ধরেই চাঁদাবাজি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে এক দীর্ঘস্থায়ী সমস্যা। স্বাধীনতার পর থেকে এ সমস্যা বেড়েই চলেছে। একশ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনীতিবিদ এবং তাদের গুন্ডাপান্ডারা ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করে আসছে। এর ফলে স্বাভাবিকভাবেই ব্যবসায়ী ও সাধারণ জনগণের জীবনযাত্রা ক্রমশ হয়ে উঠেছে দুর্বিষহ। এমন একটি অবস্থায় গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল—নতুন সরকার চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। একটি স্বচ্ছ ও সুশাসিত বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা!

সন্দেহ নেই, চাঁদাবাজির চক্র এখনো সক্রিয় রয়েছে। নানাভাবে তারা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে যাচ্ছে। এতে করে কেবল ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষতিই নয়, বরং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতাও ব্যাহত হচ্ছে।

চাঁদাবাজির মূল কারণগুলোর মধ্যে একটি হচ্ছে দুর্বল আইন প্রয়োগ এবং বিচার বিভাগের অকার্যকারিতা। দেশে চাঁদাবাজির বিরুদ্ধে আইন থাকলেও তা প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় বিশাল ফাঁকফোকর। অনেক সময় চাঁদাবাজির অভিযোগে কাউকে আটক করা হলেও প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে অপরাধীরা পার পেয়ে যায়! পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তা চাঁদাবাজদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, যা এই সমস্যা আরো জটিল করে তুলেছে। তাছাড়া চাঁদাবাজির ফলে সমাজে অর্থনৈতিক বৈষম্য প্রকটতর হয়ে উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি ব্যবসায়-বাণিজ্যের পরিবেশ সংকুচিত হচ্ছে।

এই অবস্থায় সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই কেবল চাঁদাবাজি প্রতিরোধ করা সম্ভব। আর এজন্য সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সুশাসন। এসব বিষয় মাথায় রেখে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই চাঁদাবাজি রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো জবাবদিহিমূলক আচরণ করতে হবে। চাঁদাবাজি প্রতিরোধে চাই জনসচেতনতাও। জনগণকে চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে পালন করতে হবে সক্রিয় ভূমিকা, যাতে চাঁদাবাজির ঘটনা জনসমক্ষে আসে এবং অপরাধীদের মুখোশ খুলে যায়।

চাঁদাবাজি একটি দীর্ঘমেয়াদি সমস্যা, যা এক দিনে সমাধান হওয়ার নয়। কিন্তু সঠিক পদক্ষেপ ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটি প্রতিরোধ করা সম্ভব। সুতরাং, গণঅভ্যুত্থানের যে আশা ও উদ্দীপনা জাতির মধ্যে জাগ্রত হয়েছিল, তা কাজে লাগিয়ে একটি স্বচ্ছ, সুশাসিত ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের প্রধান লক্ষ্য। এই ‘কালো ছায়া’ থেকে দেশকে মুক্ত করে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

লেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

ট্যাগস: অন্তর্বর্তীকালিন সরকারচাঁদাবাজচাঁদাবাজিজনগণসরকার
আগের নিউজ

ভালো থাকার সূত্র কী?

পরের নিউজ

শীতার্তদের রক্ষায় এগিয়ে আসুন

Muldhara

Muldhara

পরের নিউজ
শীতার্তদের রক্ষায় এগিয়ে আসুন

শীতার্তদের রক্ষায় এগিয়ে আসুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত