Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত

চর দখল: ভাঙা-গড়ার খেলায় মানুষের হস্তক্ষেপ

সম্পাদকীয়

Muldhara পোস্ট করেছেন Muldhara
November 11, 2024
মধ্যে মতামত
0
চর দখল: ভাঙা-গড়ার খেলায় মানুষের হস্তক্ষেপ

দৈনিক মূলধারা—উচ্চ করি শির

0
শেয়ার
26
দেখেছেন
Share on FacebookShare on Twitter

ভৌগলিক অবস্থান এবং ভূ-প্রকৃতির গঠনশৈলীর কারণে ‘চর’ এই জনপদে অত্যাধিক পরিচিত। আমাদের জাতীয় জীবনেও চরের প্রভাব ও ভূমিকা ব্যাপক। দেশের ছোট—বড় প্রায় সকল নদীতেই রহিয়াছে চরের অস্তিত্ব। এই সকল চরের কোনো কোনোটি স্থায়ী ভূমিতে পরিণত হয়, সেইখানে গড়িয়া উঠে মানববসতি, আবার কোনোটিতে এপারের মানুষ ওপার যাইয়া ঘর বাঁধে। প্রকৃতির রুদ্র আচরণের সহিত যুদ্ধ করিয়াই চরের মাটি কামড়াইয়া তাহারা টিকিয়া থাকে। এই সংস্কৃতি চলিয়া আসিতেছে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। তবে প্রকৃতিকে তাহারা যুদ্ধ করিয়া পরাস্থ করিতে পারিলেও স্বজাতির নিকট তাহারা যেন বড্ড অসহায়! কারণ, দখল সংস্কৃতি। কবি নজরুল তাহার বিখ্যাত গানে লিখিয়াছেন, নদীর একূল ভাঙে, ও কূল গড়ে এই তো নদীর খেলা (রে ভাই), এই তো বিধির খেলা। কিন্তু বিধির এই খেলায় যখন মানুষ হস্তক্ষেপ করে তখন তাহা হইয়া উঠে সহিংস।

সম্প্রতি কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মায় জাগিয়া উঠা চর দখলকে কেন্দ্র করিয়া দুই পক্ষের সংঘর্ষের ঘটনা আমাদের দৃষ্টিগোচর হইয়াছে। এই সংঘাতে গুলিবিদ্ধ হইয়া এক ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হইয়াছেন। বস্তুত, মাঝেমধ্যেই চর দখল এবং ইহা লইয়া সংঘর্ষের ঘটনা ঘটে। নূতন চর জাগিয়া উঠিলেই সেইখানে দখলদাররা হুমড়ি খাইয়া পড়ে, শুরু হয় জবরদখলের প্রতিযাগিতা। প্রাগৈতিহাসিক কাল হইতে অদ্যাবধি এই চরের দখল লইয়া কী পরিমাণ দাঙ্গা-হাঙ্গামা, খুন-খারাবির ঘটনা ঘটিয়াছে, তাহার কোনো ইয়ত্তা নাই। ইহার কারণ, নূতন চরে না থাকে কোনো সামাজিক নিয়ম কানুন, না থাকে রাষ্ট্রীয় আইনের বালাই! বরং এইখানে বিরাজমান থাকে অনেকটা ‘জোর যাহার মুল্লুক তাহার’ অবস্থা। যাহার লাঠির জোর যত বেশি, তাহার অধিারই সেইখানে আইন হইয়া উঠে।

অতীতে জমিদার-জোতদাররা লাঠিয়াল বাহিনী পুষিত চর দখল এবং তাহাতে নিজেদের আধিপত্য বজায় রাখিবার জন্য। এমনই চর দখলের ঘটনাকে উপজীব্য করিয়া প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্রকার নারায়ণ ঘোষ নির্মাণ করিয়াছেন তাহার বিখ্যাত ছবি ‘লাঠিয়াল’। তৈরি হইয়াছে মানিক বন্দোপধ্যায়ের ভূবন বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। নদী ভাঙনে একদা সর্বস্বান্ত হওয়া মানুষ নূতন চরে নূতন করিয়া বসতি স্থাপনের স্বপ্ন দেখিলেও দখলবাজদের দৌরাত্মের কারণে তাহাদের স্বপ্ন স্বপ্নই থাকিয়া যায়।

কীভাবে দখল হইয়া যায় এই চর? চরাঞ্চলের বাসিন্দাদের ভাষ্যানুযায়ী, নদীতে চর জাগিয়া উঠার খবর পাওয়ামাত্র বাঁশের খুটিঁ গাড়িয়া নিশানা দিয়া রাখে দখলদাররা। ইহার পর চরের বুকে তুলিয়া দেওয়া হয় অতি উচ্চ টং ঘর। ইহার ফলে এক অঘোষিত আইন হইয়া যায়! এক একটি টং ঘরের আশপাশের বিস্তীর্ণ জমির মাঝে কাহারো প্রবেশের অনুমতি থাকে না। আর এই সীমানার মধ্যে গরু-মহিষ ছাড়িয়া দিলেই চরটি সম্পূর্ণরূপে দখলে চলিয়া আসে! অতঃপর চরটি পূর্বপুরুষের সম্পত্তি কিংবা ঐ ভূমি সরকারের নিকট হইতে লিজ নেওয়া হইয়াছে বলিয়া প্রচার চালায় দখলবাজ মহল। কতিপয় ক্ষেত্রে আদালতে মামলা ঠুকাইয়া দেওয়া হয়, যাহার ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাহারা চরের মালিক বনিয়া যাওয়ার অবকাশ পায়।

দেশের অর্থনীতিতে চরাঞ্চলের গুরুত্ব কোনো অংশে কম নহে। তথাপি চরবাসীদের উন্নয়নে দৃশ্যমান কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন নাই। আইন করা হইয়াছে যে, যেই জায়গায় চর জাগিয়া উঠিবে, নদী ভাঙনের পূর্বে সেই জায়গার মালিক যিনি বা যাহারা ছিলেন, পূর্বের দালিল দস্তাবেজ দেখিয়া তাহা নিরূপন করিয়া মালিকানা বুঝাইয়া দিতে হইবে। এই সকল কাজ তদারকির জন্য ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রি্রজিংয়ের (সিডিএসপি-বি) ন্যায় উদ্যোগও গ্রহণ করা হইয়াছে। প্রচলিত আইন অনুযায়ী, যখন কোনো জমি নদীতে বিলীন হইয়া যায়, তখন তাহাকে ‘শিকস্তি’ জমির অন্তভুর্ক্ত করা হয় এবং ইহার খাজনা নেওয়া বন্ধ থাকে। ইহার পর যদি ৩০ বৎসরের মধ্যে ঐ জমির চর জাগিয়া উঠে, তখন প্রকৃত মালিকের আবেদনের প্রেক্ষিতে ঐ ‘পোয়স্তি’ জমিকে বন্দোবস্ত দেওয়া হয়। এই সুস্পষ্ট আইন সত্বেও আজিও কেন চর দখল লইয়া মানুষকে প্রাণ হরাইতে হয় তাহা কর্তপক্ষকে ভাবিয়া উদ্যোগ লইতে হইবে।

ট্যাগস: এডিটোরিয়ালচরবাসীর কান্নাচল দখলনদী ভাঙনমতামতসম্পাদকীয়
আগের নিউজ

স্যার-বিষয়ক জটিলতা

পরের নিউজ

চুয়াডাঙ্গায় থানা দখলের লড়াইয়ে যা ঘটেছিল সেদিন

Muldhara

Muldhara

পরের নিউজ
চুয়াডাঙ্গায় থানা দখলের লড়াইয়ে যা ঘটেছিল সেদিন

চুয়াডাঙ্গায় থানা দখলের লড়াইয়ে যা ঘটেছিল সেদিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত