Sunday, 18 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

আসামি ছিনতাই: দেশ কোন দিকে যাচ্ছে!

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
January 11, 2025
মধ্যে সম্পাদকীয়
0
হাতের লেখা কেন ভাল করবেন?

উচ্চ করি শির—দৈনিক মূলধারা

0
শেয়ার
13
দেখেছেন
Share on FacebookShare on Twitter

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা এ দেশে নতুন কিছু নয়। ঘটনাস্থল থেকে হাতকড়া পরা অবস্থায়, গাড়িতে নিয়ে যাওয়ার সময়, এমনকি থানা থেকে বলপূর্বক আসামি ছিনতাইয়ের বহু দৃষ্টান্ত রয়েছে। তবে গত কয়েক দিনের ঘটনায় উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বইকি।

সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের কাছ থেকে একটি মারামারি মামলার প্রধান আসামিকে গ্রেফতারের পর তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঐ ঘটনার রেশ না কাটতেই গত শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একজন এজহারভুক্ত আসামিকে পুলিশ গ্রেফতার করে থানাহাজতে রাখলে তাকে ছিনিয়ে নেওয়া হয়। তাকে ছিনিয়ে নিতে একটি রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনসমূহের উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা একদল কর্মী নিয়ে থানায় উপস্থিত হন। বিক্ষোভ প্রদর্শন, বাগ্বিতণ্ডা, হট্টগোল, পুলিশকে মারধর ও থানা ভাঙচুরের মাধ্যমে জোরপূর্বক ওসি ও সার্কেল এসপির সামনে থেকেই তারা আসামিকে ছিনিয়ে নিয়ে চলে যান। উদ্ভূত এই ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা জানি, আইনের দৃষ্টিতে সকলেই সমান; কিন্তু এই নীতি উন্নয়নশীল দেশসমূহে বলতে গেলে অকার্যকর ও অচল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে আসামিকে ছিনিয়ে নেওয়া পুলিশের কর্তব্যকর্মে সরসারি বাধাপ্রদানের শামিল। সরকারি কর্মচারীদের কর্তব্যকর্মে বাধাপ্রদানের বিষয়টি আমাদের পেনাল কোডের ১৮৬, ১৮৯, ৩৩২, ৩৩৩ ও ৩৫৩ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বিশেষত, ৩৩৩ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, ‘কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে সরকারি কর্মচারী হিসাবে তাহার কর্তব্যকর্ম সম্পাদন হইতে নিরস্ত বা ব্যাহত করিবার উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করিলে উক্ত ব্যক্তি ১০ বৎসর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হইবে।’

মনে রাখতে হবে, থানা থেকে এজহারভুক্ত আসামি ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে না পারলে থানা-পুলিশের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা যেটুকু ছিল, তা-ও বিনষ্ট হয়ে যাবে। এতে মানুষের অসহায়ত্ববোধ ও নিরাপত্তাহীনতা আরো বাড়বে নিঃসন্দেহে। তাই পুলিশের ন্যায়সংগত কাজে বাধা প্রদানকারীদের পরিচয় যা-ই হোক না কেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও উন্নয়নে তাদের অবশ্যই গ্রেফতার করতে হবে।

৫ আগস্টের পর এমনিতেই দেশের থানা-পুলিশ নানা সমস্যায় জর্জরিত। তাদের পরিবহন সমস্যা যেমন আছে, তেমনি কোথাও কোথাও জনবলের ঘাটতিও রয়েছে। জুলাই-আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি। এ অবস্থায় রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে দেশের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকদের সহায়তায় পুলিশের মনোবল বৃদ্ধিতে যেখানে কাজ করা প্রয়োজন, সেখানে তাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করা এবং কর্তব্যকাজে বাধা প্রদান করা একদমই উচিত নয়। এক্ষেত্রে আমাদের ধৈর্য, প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেওয়া প্রয়োজন।

উপর্যুক্ত ঘটনায় প্রমাণিত হয়, আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক অবস্থায় রয়েছে। অতীতে আমরা দেখেছি, স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকর্মীরা ধরাকে সরা জ্ঞান করে চলতেন। তাদের হুকুমমতো চলত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের চাঁদাবাজি, হামলা-মামলায় সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠত। ৫ আগস্টের পরও যদি একই সংস্কৃতি ও পরিস্থিতি বিরাজ করে, তাহলে পরিবর্তনটা কোথায় হলো? এটা বিচ্ছিন্ন ঘটনা হলেও দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে উদ্বেগজনক। এর পাশাপাশি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া, আবার সেই মামলা তুলে নেওয়া, মামলা-বাণিজ্যের আশ্রয় নেওয়া ইত্যাদিও যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পার্থক্য এই যে, আগে ছিল কম; কিন্তু এখন এ ধরনের মামলার সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে ও পাচ্ছে। সুতরাং, এখন যদি আসামি ছিনতাইয়ের ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিকট আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ভুল মেসেজ যাবে স্বাভাবিকভাবেই। আর তাতে করে জনমনে এই প্রশ্নও উঠতে পারে যে, তাহলে ঠিক কোন দিকে যাচ্ছি আমরা?

ট্যাগস: আসামি ছিনতাইজনগণপ্রতিহিংসার রাজনীতিরাজনীতিসম্পাদকীয়সরকার
আগের নিউজ

সেনাবাহিনী : নতুন সময়, নতুন স্বপ্ন

পরের নিউজ

ইবিতে ছাত্রলীগ‌ সহ–সভাপতি আটক

Muldhara

Muldhara

পরের নিউজ
ইবিতে ছাত্রলীগ‌ সহ–সভাপতি আটক

ইবিতে ছাত্রলীগ‌ সহ–সভাপতি আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত