Tuesday, 20 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত পাঠকের অভিমত

আর্থ সামাজিক উন্নয়ন ও নারী নিরাপত্তা

উপ-সম্পাদকীয়

Muldhara পোস্ট করেছেন Muldhara
November 17, 2024
মধ্যে পাঠকের অভিমত
0
আর্থ সামাজিক উন্নয়ন ও নারী নিরাপত্তা

নারী নিরাপত্তা রক্ষায় প্রশাসনকে পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

0
শেয়ার
41
দেখেছেন
Share on FacebookShare on Twitter
সেকালের পুরোনো নিরাপত্তা বিষয়ক ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে রাষ্ট্র ও সমাজের সুরক্ষার জন্য নতুন নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও এক্ষেত্রে কেবল পিছিয়ে থেকেছে নারীর নিরাপত্তার বিষয়টি। এমনকি এখনো ঘরের চার দেয়ালের বাইরে প্রতিটি পদক্ষেপে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিদিন পত্রিকার পাতা, টেলিভিশন খুললেই দেখতে পাওয়া যায় নারীর প্রতি নানা সহিংসতার ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এসব খবরে সয়লাব থাকে হররোজ। ঘরে-বাইরে, অফিসে-আদালতে, রাস্তায়, গণপরিবহনে, শপিংমলে, রেস্টুরেন্টে—কোনো ক্ষেত্রেই নারীরা নিরাপদ নন! এমনকি নিজের আপনজনের কাছেও নয়। ফলে প্রশ্ন উঠে আসছে, নারীরা নিরাপদ কোথায়? কীভাবে নিশ্চিত হবে নারীর নিরাপত্তা?

বস্তুত, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অবদানও কোনো অংশে কম নয়। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ২০২০ সালের এক গবেষণায় বলা হয়েছে, দেশজ উৎপাদনে (জিডিপি) নারীর অবদান ২০ শতাংশ। এর মধ্যে সংসারের ভেতর ও বাইরের হিসাব ধরলে তাদের অবদান হবে ৪৮ শতাংশ। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশ পোশাক শিল্প থেকে আসে যার ৫৪ শতাংশ কর্মী নারী। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রবাসীদের একটি অংশ নারী কর্মী। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে, ১৯৯১ থেকে ২০২১ সাল পর্যন্ত ৯ লাখ ৩৫ হাজার ৪৬৬ জন নারী প্রবাসে কাজ করতে গেছেন। দেশের চা শিল্পের অধিকাংশ কর্মীই নারী।

কৃষি তথ্য সার্ভিসের তথ্য অনুযায়ী, দেশের মোট কর্মক্ষম নারীদের বেশিরভাগ কৃষিখাতে নিয়োজিত। বীজ সংরক্ষণ থেকে শুরু করে ফসল উৎপাদন, বিপনন, প্রক্রিয়াজাতকরণ—প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ রয়েছে। পশু পালন, মৎস চাষ, হস্ত ও কুটির শিল্পসহ বিভিন্ন কলকারখানায় নারীরা কাজ করছে। সেনাবাহিনী, পুলিশ, বিমান চালনাসহ বিভিন্ন চ্যালেঞ্জিং পেশাতেও তাদের অংশগ্রহণ বাড়ছে। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং আন্তর্জাতিক অনেক সংস্থায় নারীরা কাজ করছেন। আর এর ফলে সচল থাকছে দেশের অর্থনীতি।

বিদেশের মাটিতে গিয়েও ফুটবল, কাবাডি, সাঁতার, ভারোত্তোলনে স্বর্ণ পদক জিতে দেশের নামকে উজ্জ্বল করেছেন নারীরা। এক কথায়, নারীদের অবদান সমাজে ও রাষ্ট্রে কোনো দিক থেকে কম নয়। অথচ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা!

‘বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করেছে নারী অর্ধেক নর।’ অর্থাৎ নারী পুরুষ উভয়ের মিলিত প্রচেষ্টাতেই তৈরী হয়েছে সব কিছু। সুতারং, নারীকে বাদ দিয়ে একটি দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। একটি দেশের অর্থনৈতিক চাকা তখনই সচল থাকবে যখন নারী পুরুষ এক সাথে কাজ করবে। আর এ কারণেই পরিবার থেকে শুরু করে সকল ক্ষেত্রেই নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন নির্ভয়ে কাজ করতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। তাদেরকে কাজে অনুপ্রাণিত করতে হবে।
নারী নিরাপত্তা রক্ষায় প্রশাসনকে পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। নারী অধিকার নিয়ে কাজ করা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাগুকে এগিয়ে আসতে হবে। সর্বোপরি, মানুষের মধ্যে মানবিকতা বোধ জাগ্রত করে নারীদের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে হবে। নারীরাও যেন নির্ভয়ে ও নিসংশয়ে সম্মানের সাথে সমাজে বাঁচতে পারে—প্রত্যাশা এটাই।

লেখক : হৃদি সরকার। শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ট্যাগস: আর্থ সামাজিক উন্নয়নকৃষিখাতজিডিপিনারী নিরাপত্তাসহিংসতা
আগের নিউজ

গ্রামে পড়াশোনা কি হারিয়ে যাচ্ছে?

পরের নিউজ

২১ নভেম্বর ঢাকার যেসব রাস্তা এড়িয়ে চলবেন

Muldhara

Muldhara

পরের নিউজ
২১ নভেম্বর ঢাকার যেসব রাস্তা এড়িয়ে চলবেন

২১ নভেম্বর ঢাকার যেসব রাস্তা এড়িয়ে চলবেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত