আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের পাবনা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৮ সদস্যের এই নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান সিনহা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবেল শেখ।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনক্রমে ঘোষিত এ কমিটিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তরুণ ও সক্রিয় কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়া চক্রের নেতারা জানান, নতুন এই কমিটি জেলার ক্রীড়া অঙ্গনের উন্নয়ন, যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মিজানুর রহমান সিনহার নেতৃত্বে ও রুবেল শেখের সার্বিক পরিচালনায় পাবনা জেলার ক্রীড়া অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে এবং সমগ্র পাবনাকে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে, সুন্দর সুশীল সমাজ ব্যবস্থার জন্য আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র পাবনা জেলা শাখা কাজ করে যাবে। স্টুডেন্টরা খেলার মাঠে ফিরলেই বিদায় নিবে মাদক এবং স্মার্ট ফোনের ক্ষতির প্রভাব। এই ক্রীড়া চক্রটি মাদক মুক্ত সমাজ গড়া এবং সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টির সেতু বন্ধু হিসাবে কাজ করবে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি।













