Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ জাতীয়

আতশবাজি ও ফানুস উড়ানো থেকে বিরত থাকুন

সাইমা বিভা

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 31, 2024
মধ্যে জাতীয়
0
আতশবাজি ও ফানুস উড়ানো থেকে বিরত থাকুন

নতুন বছরে আতশবাজি ও ফানুস উড়ানো থেকে বিরত থাকুন

0
শেয়ার
11
দেখেছেন
Share on FacebookShare on Twitter

ইংরেজি ক্যালেন্ডারের ১২ মাস ঘুরে জানুয়ারি আসে নতুন বছরের আবহ নিয়ে। এই দিনটিতে জীবনের পুরনো অধ্যায়কে বিদায় জানিয়ে নতুন লক্ষ্য স্থির করি আমরা। নতুন বছর উদযাপন একটি আনন্দঘন মুহূর্ত। নতুন বছর বা নিউ ইয়ার উদযাপন প্রতিটি দেশ বা জাতির কাছে একটি আলাদা আবহ নিয়ে আসে। নতুন বছর উপলক্ষে প্রায়শই আতশবাজি, ফানুস উড়ানোর মাধ্যমে থার্টিফার্স্ট নাইট উৎযাপন করা হয়। 

অনেক সময় যুবক -যুবতীরা উচ্চ শব্দে সাউন্ড বক্স  বাজিয়েও দিনটিকে স্মরণীয় করে রাখতে চায়। যা আমাদের সাময়িকভাবে আনন্দ দিলেও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। উচ্চশব্দের মিউজিক ও আতশবাজি ফোটানোর ফলে আশেপাশের মানুষের শান্তি বিঘ্নিত হতে পারে। মধ্যরাতে আতশবাজি ফোটানোর ফলে এর উচ্চ শব্দে ছোট শিশুদের ঘুমের ক্ষতি করে।

আতশবাজির ধোঁয়া শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে বাচ্চা ও বৃদ্ধদের। হাসপাতালে থাকা রুগীদের জন্য এটি ভোগান্তির সৃষ্টি করে। আতশবাজির উচ্চ শব্দ ও আলোর ঝলকানি আশেপাশের পশু-পাখির জন্য অত্যন্ত কষ্টদায়ক। রাতের বেলা পশু-পাখি আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে,মরেছে হাজার হাজার পাখি। যা আমাদের বাস্তুতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর।

উচ্চ শব্দে গান বাজানো পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি এই শব্দ দূষণ বন্যপ্রাণী এবং পাখিদের প্রাকৃতিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায়। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত শব্দ বন্যপ্রাণীর আচরণ পরিবর্তন করে এবং তাদের বাসস্থান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। বিশেষ করে শহুরে এলাকায় পাখিরা ভয় পায় এবং প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়। দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দে গান শুনলে শ্রবণশক্তি হ্রাস পেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, ৭০ ডেসিবেল-এর বেশি শব্দ মানুষের কান এবং স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকারক।

উচ্চ শব্দ মানুষকে মানসিকভাবে চাপগ্রস্ত করতে পারে। এর ফলে ঘুমের ব্যাঘাত, মাথাব্যথা, এবং মেজাজের তারতম্য দেখা দিতে পারে। নতুন বছরের উৎসবের সময় তরুণ প্রজন্ম উচ্চ শব্দে গান এবং পার্টির প্রতি আকৃষ্ট হয়। এর ফলে তাদের মধ্যে শ্রবণ সমস্যার পাশাপাশি একধরনের আসক্তি তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদে এটি তাদের মনোযোগ, পড়াশোনা এবং সামাজিক দায়িত্বের প্রতি নেতিবাচক প্রভাব ফেলে।

এছাড়া আতশবাজি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড এবং সালফার ডাই-অক্সাইড নির্গত হয়, যা বায়ুদূষণের প্রধান কারণ। বিশেষ করে ফানুস উড়ানো থেকে সহজেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। গত বছর গুলো তে আমরা দেখেছি ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ফানুস ওড়ানোর ফলে অগ্নিকান্ডের স্বিকার হয়েছে বিভিন্ন দোকান পাট ঘর-বাড়ি। এটি মানুষের জীবন এবং সম্পদের জন্য বড় হুমকি। নতুন বছর উদযাপন যেনো আমাদের প্রকৃতির উপর বিরুপ প্রভাব না ফেলে। একজন সচেতন নাগরিক হিসেবে সেদিকে লক্ষ্য রাখা জরুরী।

উচ্চশব্দের আতশবাজি ও দূষণ সৃষ্টি না করে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব উপায়ে উদযাপন করা জরুরি। অহেতুক খরচের পরিবর্তে টাকাটি সঞ্চয় করা বা প্রয়োজনীয় কাজে ব্যয় করা উচিত। মদ্যপান বা অন্য কোনো নেশা উদযাপনকে আনন্দময় নয়, বরং ক্ষতিকর করে তোলে।এছাড়াও প্লাস্টিক ব্যবহার বা পরিবেশের ক্ষতি করে এমন কাজ করা থেকে বিরত থাকা উচিত। পৃথিবীর বুকে একজন সচেতন নাগরিক হিসেবে এমন কোন কাজ করা উচিত নয় যা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

প্রিয় নাগরিক সমাজ , বছরের প্রথম সপ্তাহেই নিশ্চয়ই আপনার উদযাপনের বিরূপ প্রভাব হিসেবে আপনি এরকম কোন আকস্মিক ঘটনা সংবাদপত্র কিংবা টিভি নিউজে দেখতে চাইবেন না। আমরা যদি আনন্দের পাশাপাশি সচেতন থাকি, তবে আমাদের উদযাপন হবে সবার জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব। নতুন বছর উদযাপন হোক আনন্দময় এবং সবার জন্য নিরাপদ। শব্দ ও পরিবেশ দূষণ থেকে বিরত থেকে প্রাকৃতিক ও সৃজনশীল উপায়ে আনন্দ করার চেষ্টা করুন।

আতশবাজি ও ফানুস ওড়ানোর পরিবর্তে আলো দিয়ে ঘর সাজানো বা প্রিয়জনদের সঙ্গে একত্রে বসে গল্প করার মাধ্যমে উদযাপন হতে পারে এক অনন্য দৃষ্টান্ত। সেই সাথে ৭০ ডেসিবেল-এর নিচে সাউন্ড সিস্টেম ব্যবহার করা উচিত। নতুন বছর হোক সুস্থ, সুন্দর ও পরিবেশবান্ধব উদযাপনের প্রতীক।”একটি সুন্দর পরিবেশের জন্য আসুন আমরা দায়িত্বশীল হই।” শুভ নববর্ষ ২০২৫।

লেখক : শিক্ষার্থী, মৃৎশিল্প ভাস্কর্য বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 

ট্যাগস: আতশবাজিআতশবাজি ও ফানুসনববর্ষ-২০২৫ফানুস
আগের নিউজ

ঢালাও মামলা : ন্যায়বিচারের পথে বাধা

পরের নিউজ

২০২৫ সাল : নিরাপদ সড়ক চাই

Muldhara

Muldhara

পরের নিউজ
২০২৫ সাল : নিরাপদ সড়ক চাই

২০২৫ সাল : নিরাপদ সড়ক চাই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত