Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ প্রজন্মের চোখ

অগ্নি-নিরাপত্তা প্রশিক্ষণ কেন নেবেন?

মো. সাইদুর রহমান

Muldhara পোস্ট করেছেন Muldhara
February 16, 2025
মধ্যে প্রজন্মের চোখ
0
অগ্নি-নিরাপত্তা প্রশিক্ষণ কেন নেবেন?

আগুন নিয়ন্ত্রণে দক্ষতা অর্জন ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0
শেয়ার
32
দেখেছেন
Share on FacebookShare on Twitter

আগুন একটি ভয়াবহ প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। তাই আগুন নিয়ন্ত্রণে দক্ষতা অর্জন ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নি নির্বাপক প্রশিক্ষণ কেবল আগুন নেভানোর কৌশল শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি জীবন রক্ষা, সম্পদ সুরক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। প্রত্যেক ব্যক্তির, বিশেষত অফিস, কারখানা, বিপণিবিতান ও আবাসিক ভবনের কর্মীদের অগ্নি নির্বাপক প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অগ্নিকাণ্ডের সময় মানুষ আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেয়, যার ফলে প্রাণহানির আশঙ্কা বেড়ে যায়। প্রশিক্ষণের মাধ্যমে তারা শিখতে পারে কিভাবে আগুন লাগলে দ্রুত পদক্ষেপ নিতে হয়, কোন ধরনের আগুনের ক্ষেত্রে কী ধরনের অগ্নি নির্বাপক ব্যবহার করতে হয়, এবং কিভাবে নিরাপদে স্থানত্যাগ করতে হয়।

লেখক মো. সাইদুর রহমান

গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে দেখা যায়, দেশে অগ্নিকাণ্ডের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ সালে দেশে ১৯ হাজারের বেশি অগ্নিকাণ্ড ঘটেছিল, যা ২০২৪ সালে বেড়ে ২৬,৬৫৯-এ পৌঁছেছে। অর্থাৎ দিনে গড়ে ৭৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন, ৯৯৯ অথবা ১০২ এবং স্থানীয় ফায়ার স্টেশনের ফোন নাম্বারে কল করে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে যোগাযোগ করা যায়। আগুনের ধরন বুঝে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করার ব্যাপারেও জানতে পারবেন।

সাধারণত সব ধরনের আগুন একইভাবে নেভানো যায় না। আগুনের ধরন অনুযায়ী নির্দিষ্ট অগ্নি নির্বাপক ব্যবহার করতে হয়। যেমন : পানির মাধ্যমে সাধারণ আগুন (কাঠ, কাগজ) নেভানো যায়, তবে ইলেকট্রিক বা তেলজাতীয় আগুনে পানি ব্যবহার বিপজ্জনক। ফোম ব্যবহার করা হয় তরল দাহ্য পদার্থের আগুন নেভাতে। কার্বন ডাই অক্সাইড বা ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করা হয় বৈদ্যুতিক আগুনে এবং অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার শিখতে পারবে। যেমন: ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হোস, অগ্নিনির্বাপক কম্বল ইত্যাদির সঠিক ব্যবহার জানা।

অনেক জায়গায় এগুলো থাকলেও, ব্যবহার না জানার কারণে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রশিক্ষণের মাধ্যমে এগুলোর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা সংকটময় মুহূর্তে কার্যকর ভূমিকা রাখতে পারে। এর গুরুত্বের উপর জোর দিয়ে, সরকারি ও বেসরকারি পর্যায়ে অগ্নি নির্বাপক প্রশিক্ষণের ব্যাপক উদ্যোগ নেওয়া উচিত। বিশেষত শিল্পপ্রতিষ্ঠান, হাসপাতাল ও জনবহুল এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা জরুরি।

অগ্নি নির্বাপক প্রশিক্ষণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি জীবন রক্ষাকারী দক্ষতা। সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারি। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে এ বিষয়ে আরও গুরুত্ব দেওয়া উচিত। আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে এখনই আমাদের সক্রিয় হতে হবে।  আগুন লাগলে কেবল ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। আমাদের প্রত্যেকেরই প্রাথমিক অগ্নি নির্বাপক জ্ঞান থাকতে হবে। যথাযথ প্রশিক্ষণ ও সচেতনতা গড়ে তুলতে পারলে অনেক প্রাণ ও সম্পদ রক্ষা করা সম্ভব।

লেখক : শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ট্যাগস: অগ্নি নির্বাপকঅগ্নি-নিরাপত্তাঅগ্নি-নিরাপত্তা প্রশিক্ষণমানবসৃষ্ট দুর্যোগ
আগের নিউজ

ইবি পাঠকবন্ধুর নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত

পরের নিউজ

ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও ইউরোপের নিরাপত্তা

Muldhara

Muldhara

পরের নিউজ
ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও ইউরোপের নিরাপত্তা

ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও ইউরোপের নিরাপত্তা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত