Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

বিজয়ের চুয়ান্ন: কতটুকু এগোলাম আমরা

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 15, 2024
মধ্যে সম্পাদকীয়
0
বিজয়ের চুয়ান্ন: কতটুকু এগোলাম আমরা

উচ্চ করি শির—দৈনিক মূলধারা

0
শেয়ার
13
দেখেছেন
Share on FacebookShare on Twitter

আমাদের একটি বিজয় দিবস আছে। এই মহান দিবসটি পৃথিবীর সকল জাতির ‘নিজের করে পাওয়ার’ সৌভাগ্য হয়নি। পৃথিবীতে যুক্তরাষ্ট্রের পরে কেবল বাংলাদেশই ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিল এবং বিজয় অর্জন করেছিল। তবে এর জন্য বাংলাদেশকে বিশাল মূল্য চোকাতে হয়। এক সাগর রক্ত-ক্ষয়ের বিনিময়ে আমরা বিজয় অর্জন করি। বিজয়ের ৫৪ বছরে বহুক্ষেত্রেই আমরা আত্মশ্লাঘায় ভুগেছি! হয়তোবা ভুগছি এখনো। পাকিস্তানিদের পোড়ামাটি নীতির কারণে একাত্তরে তারা এই দেশটিকে নিমর্মভাবে ধ্বংস করেছে। বাংলাদেশ বিজয় অর্জন করলে ধ্বংসস্তূপের তলায় চাপা-পড়া সদ্য স্বাধীন দেশটিকে নিয়ে বিশ্বের অনেকে বড় বড় অর্থনৈতিক বিশেষজ্ঞই ঠাট্টা করতেন। এমনো বলা হতো যে, বাংলাদেশ যদি তার অর্থনৈতিক উন্নয়ন সমস্যার সমাধান করতে পারে, তাহলে বুঝতে হবে, পৃথিবীর যে কোনো দেশই উন্নতি করতে পারবে। বলা বাহুল্য, বিজয়ের ৫০ বছর পার হতেই এই উত্তর স্পষ্ট হয় যে, বাংলাদেশ তা পেরেছে। শত সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশে বিগত অর্ধশতকে অর্থনৈতিক সামষ্টিক প্রবৃদ্ধি ৭৩ গুণ বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বেড়েছে ১৫ গুণ, বিপুলসংখ্যক মানুষ বিদ্যুতের আওতায় এসেছে এবং মানুষ সুপেয় পানির সুবিধা পাচ্ছে। শিক্ষার সুযোগ বেড়েছে নিশ্চয়ই, যদিও শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

বিজয়ের ৫০ বছর পর আমরা বিশ্বের কাছে প্রমাণ করতে পেরেছি, অসীম আকাশের মতোই সম্ভাবনার উজ্জ্বল দিগন্তে আমরাও ফানুস উড়াতে পারি। ব্যর্থতার পরিসংখ্যান সকলেই জানেন, তবে অর্জন যা হয়েছে, তা সার্বিক ব্যর্থতাকে ছাপিয়েই বিশ্বের নিকট সমীহ অর্জন করেছি আমরা। সেই অভাবনীয় অর্জন দিনদিন মূর্ত হয়ে উঠছে সমাজ ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে। আর এইভাবেই বাংলাদেশের অগ্রযাত্রার প্রত্যয়দীপ্ত পদশব্দ স্পষ্ট হয়ে উঠেছে। আমাদের নতুন প্রজন্ম এটা যেন কখনো ভুলে না যায়— স্বাধীনতার পরবতীর্কালে আমাদের যে অর্জন সম্ভব হয়েছে— তার নেপথ্যে রয়েছে আমাদের সূর্যসন্তানদের আসমুদ্র রুধিরধারার আত্মত্যাগ। আমরা যদি বাংলাদেশকে একটি কল্যাণকর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি, তবেই না এই নিযুত নিযুত মানুষের আত্মত্যাগের প্রতি সত্যিকারের সম্মানজ্ঞাপন করা হবে। আমাদের অভীষ্ট লক্ষ্য সেটাই হওয়া উচিত। এক্ষেত্রে আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন বাজেটে বিভিন্ন খাতে দুর্নীতি ও অদক্ষতা এখনো সহনশীল পর্যায়ে উন্নীত হয়নি। অনেকের মতে, দুনীর্তি ও অদক্ষতার জন্য আমাদের বাজেটের হয় অপচয় ৩০ শতাংশের কাছাকাছি। এটা সহনশীল ন্যায্যমাত্রার চেয়ে অনেক বেশি। এই অপচয়ের লাগাম যদি টেনে ধরা যেত, তাহলে আমরা আরো ২৫ শতাংশ উন্নয়ন কাজ বেশি করতে পারতাম!

মনে রাখতে হবে, উন্নয়ন বাজেটের অর্থ জনগণের অর্থ। তাই এর অপচয় রোধ করাটা দেশপ্রেমেরও অংশ। আমাদের মধ্যে এই দেশপ্রেমের ঘাটতি পূরণ করতে হবে। আরেকটি বিষয় হলো, আমরা দেখতে পাই, দেশের উন্নয়নযাত্রায় বহু ক্ষেত্রেই দেশের বিভিন্ন খাতে মনোপলি ব্যাপার রয়ে গেছে। অনেকে মনে করেন, আমাদের অর্থনীতির ভেতরে নীরবে রক্তক্ষরণ ঘটছে রাঘববোয়াল দুর্নীতিবাজ, ঋণখেলাপি এবং লুটেরাদের কারণে। ব্যাংকগুলোর অবস্থা কতোটা খারাপ, তা অনেকের মনেই আশঙ্কা তৈরি করে। তারল্য সংকট ক্রমশ বাড়ছে। বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় লক্ষ কোটি টাকা। সুতরাং, দেশ এগিয়ে যাচ্ছে— এটা নিয়ে যেমন কারো মধ্যে সংশয়ের অবকাশ নেই, তেমনি এই অপচয় ও দুনীর্তিও প্রশমিত করার মাধ্যমে দেশপ্রেমের পরিচয় দেওয়ার মধ্যেও কোনো সংশয় নেই। জনগণের অর্থের যে কোনো ধরনের অপচয় রোধ করাই হোক আমাদের আজকের বিজয় দিবসের শপথ।

বাংলাদেশ এখন আর কারো অবহেলার পাত্র নয়। বিজয়ের এই ক্ষণে আমরা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করছি একাত্তরে আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ এবং সর্বতোভাবে সহযোগিতা করা ভারতসহ সকল বন্ধুরাষ্ট্র, প্রতিষ্ঠান ও প্রথিতযশা ব্যক্তিবর্গকে। সকলের অপার অবদানের সমন্বয়েই আমরা বিজয় অর্জন করতে পেরেছিলাম।

 

 

ট্যাগস: জাতীয় স্বাধীনতাবিজয় দিবসবিজয় দিবস-২০২৪মহান বিজয় দিবসস্বাধীনতা যুদ্ধ
আগের নিউজ

১২ দিনের ছুটিতে যাচ্ছে ইবি

পরের নিউজ

১৬ ডিসেম্বর: বাঙালির আত্মপরিচয়ের ঠিকানা

Muldhara

Muldhara

পরের নিউজ
১৬ ডিসেম্বর: বাঙালির আত্মপরিচয়ের ঠিকানা

১৬ ডিসেম্বর: বাঙালির আত্মপরিচয়ের ঠিকানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত