Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ জাতীয়

জাতীয় পতাকার মান অক্ষুন্ন রাখুন

ফারজানা ইসলাম

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 14, 2024
মধ্যে জাতীয়, পাঠকের অভিমত
0
জাতীয় পতাকার মান অক্ষুন্ন রাখুন

জাতীয় পতাকার মান অক্ষুন্ন রাখুন।

0
শেয়ার
37
দেখেছেন
Share on FacebookShare on Twitter

একটি স্বাধীন দেশের পতাকা সেই দেশটির সার্বভৌমত্বের প্রতীক। এই পতাকা সেই দেশ তথা রাষ্ট্রের পরিচয় বহন করে। তেমনি আমাদের দেশের স্বাধীনতার প্রতীক, লাখো শহীদের বুকের তাজা রক্তের অর্জন হচ্ছে লাল-সবুজের পতাকা।

পতাকাকে সম্মানের পাশাপাশি সঠিক নিয়মে উত্তোলন কিংবা এর সঠিক মাপে তৈরি ও সঠিকভাবে ব্যবহার করাও প্রয়োজন। এ সংক্রান্ত বিধি-বিধানও রয়েছে। কিন্তু আমরা তা অনেকে জানি না, যা দুঃখজনক। যেই পতাকার জন্য লাখো শহীদ নিজের বুকের তাজা রক্ত দিয়েছেন, তার মান অক্ষুণ্ণ রাখা আমাদের সকলের দায়িত্ব।

আগামীকাল ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। যে বিজয় ছিনিয়ে আনতে লক্ষ্য মানুষ তাদের প্রাণ দিয়েছেন, তাদের চাওয়া ছিল নিজস্ব একটি ভূখণ্ড, নিজস্ব পরিচয় ও নিজস্ব একটি পতাকা অর্জন করা। বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে থাকে নানা আয়োজন। এই আয়োজনকে ঘিরে অনেকে নানাভাবে তৈরি করেন জাতীয় পতাকা। আয়োজন শেষে লক্ষ্য করা যায় রাস্তাঘাট, মাঠ, ফুটপাতসহ বিভিন্ন জায়গায় পদদলিত হয় আমাদের জাতীয় পতাকা। যা কোনভাবেই কাম্য নয়। আমাদের সকলের উচিত পতাকার মাপ থেকে শুরু করে পতাকার রং, পতাকা উত্তোলনের নিয়ম ইত্যাদি সকল কিছু ভালোভাবে জেনে অনুষ্ঠান আয়োজন করা এবং আয়োজন শেষে সম্মানের সঙ্গে আমাদের পতাকাকে সংরক্ষণ করা।

লেখক ফারজানা ইসলাম

বাংলাদেশের জাতীয় পতাকা গাঢ় সবুজ রংয়ের আয়তক্ষেত্রের মাঝখানে একটা ভরাট রক্তিম বৃত্ত নিয়ে তৈরি। এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬। পতাকার মাঝখানের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘে্যর ৫ ভাগের একভাগ। পতাকা টানানোর সময় পতাকার অবমাননা হয় এমন জায়গায় তা না টানানোর ব্যাপারে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। দুটি পতাকা উত্তোলন করার ক্ষেত্রে ‘বাংলাদেশের পতাকা’ ডানদিকে উত্তোলন করতে হবে। বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না। যেসব ক্ষেত্রে অন্য কোনো দেশের সঙ্গে ‘বাংলাদেশের পতাকা’ একত্রে উত্তোলন করা হয়, সেক্ষেত্রে ‘বাংলাদেশের পতাকা’ প্রথমে উত্তোলন করতে হবে এবং নামানোর সময় শেষে নামাতে হবে। যে ক্ষেত্রে ‘বাংলাদেশের পতাকা’ অর্ধনমিত থাকে, সেক্ষেত্রে প্রথমে পতাকা সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে, তারপর নামিয়ে অর্ধনমিত অবস্থায় রাখতে হবে। পরবর্তীতে পতাকা নামানোর সময় পুনরায় সর্বোচ্চ স্থান পর্যন্ত উত্তোলন করতে হবে, তারপর নামাতে হবে।

উল্লেখ্য, ‘পতাকা’ কোনো ব্যক্তি বা জড়বস্তুর দিকে নিম্নমুখী করা যাবে না। ‘পতাকা’ সর্বদাই ঊর্ধ্বে এবং মুক্তভাবে থাকবে। পতাকাকে কখনও পদদলিত করা যাবে না। কোনো কিছু গ্রহণ, বহন বা ধারণ করার জন্য ‘পতাকা’ ব্যবহার করা যাবে না। ‘পতাকা’ দ্রুত উত্তোলন করতে হবে এবং নামানোর সময় সম্মানের সঙ্গে নামাতে হবে। পতাকার অবস্থা যদি এমন হয় যে, তা আর ব্যবহার করা যাবে না বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তা মর্যাদাপূর্ণভাবে সমাধিস্থ করে নিষ্পত্তি করতে হবে।

আসুন, আমাদের জাতীয় পতাকাকে তার যথাযথ মর্যাদা ফিরিয়ে দিয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। পতাকার মান অক্ষুন্ন রেখে দেশের প্রতি শ্রদ্ধাশীল হই।

লেখক: শিক্ষার্থী, রাজশাহী কলেজ, রাজশাহী

ট্যাগস: জাতীয় পতাকাবিজয় দিবসবিজয় দিবস-২০২৪মহান মুক্তিযুদ্ধশহিদশহিদ বুদ্ধিজীবী দিবসস্বাধীনতা
আগের নিউজ

ইবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

পরের নিউজ

সিরিয়ার সমীকরণ পালটে যেত এক যুগ আগেই!

Muldhara

Muldhara

পরের নিউজ
সিরিয়ার সমীকরণ পালটে যেত এক যুগ আগেই!

সিরিয়ার সমীকরণ পালটে যেত এক যুগ আগেই!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত