Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ রাজনীতি

তুহুরা হত্যা মামলা: বাদি ও সাক্ষীকে নাশকতা মামলায় আসামী করে হয়রানির অভিযোগ

Muldhara পোস্ট করেছেন Muldhara
December 1, 2024
মধ্যে রাজনীতি, সারাদেশ
0
তুহুরা হত্যা মামলা: বাদি ও সাক্ষীকে নাশকতা মামলায় আসামী করে হয়রানির অভিযোগ

হত্যা মামলার বাদি নিহতের ভাই মামুন হোসেন ও সাক্ষী একই গ্রামের চায়ের দোকানদার বোরহান মোল্লাকে পাশের হরিরামপুর থানায় বিএনপির নাশকতা মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করে হয়রানির অভিযোগ উঠেছে।

0
শেয়ার
89
দেখেছেন
Share on FacebookShare on Twitter

সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডি গ্রামে পুত্রবধু ও তার পরকীয়া প্রেমিকের হাতে খুন হয় তহুরা বেগম (৫৫)। আর ঐ হত্যা মামলার বাদি নিহতের ভাই মামুন হোসেন ও সাক্ষী একই গ্রামের চায়ের দোকানদার বোরহান মোল্লাকে পাশের হরিরামপুর থানায় বিএনপির নাশকতা মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করে হয়রানির অভিযোগ উঠেছে।

তুহুরা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি লালমুদ্দিন ও নাশকতা মামলার বাদি বিএনপি নেতা দেলোয়ার হোসেন ঘনিষ্ঠ বন্ধু । দুই বন্ধুর যোগসাজসে হত্যা মামলাকে বাঁধাগ্রস্ত করতে বাদি ও সাক্ষীকে নাশকতা মামলার আসামি করা হয়েছে বলে নিহত তহুরার মামলার বাদী ও সাক্ষীর পরিবার এবং ওই এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন।

জানা যায়, আওয়ামী শাসনামলে ২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হামলা চালায়। এ ঘটনায় গত ২৯ অক্টোবর আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুলাল হরিরামপুর থানায় একটি মামলা করেন । আর এতে উদ্দেশ্যেমুলকভাবে আসামি করা হয় সিংগাইরের তহুরা বেগম হত্যা মামলার বাদি প্রবাসী মামুন ও রাজ সাক্ষী চায়ের দোকানদার বোরহান মোল্লাকে।

অনুসন্ধানে জানা যায়,২০২৩ সালের ১৩ অক্টোবর পারিবারিকভাবে নিহত তহুরা বেগম ছেলে মালয়েশিয়া প্রবাসী রাসেল বিশ্বাসের সাথে বিয়ে হয় আইরিন আক্তারের। এরপর চলতি বছরের ২ জানুয়ারি আইরিন আক্তারের স্বামী রাসেল বিশ্বাস আবার বিদেশ চলে যান। এরপর ১০জানুয়ারি রাতে পরকীয়া প্রেমিক ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের প্রভাষক লালমুদ্দিন আইরিন আক্তারের সাথে দেখা করতে বরুন্ডি গ্রামে আইরিন আক্তারের শ্বশুর বাড়ি যান। তাদের প্রেম-লীলার বিষয়টি শ্বাশুড়ি টের পেলে আইরনি আক্তার ও তার প্রেমিক লালমুদ্দিন ছুরি দিয়ে তহুরা বেগমকে হত্যা করেন। হত্যার পর লালমদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও আটক হযন গৃহবধু আইরিন আক্তার। এরপর নিহত তহুরা বেগমের ভাই প্রবাসী মো. মামুন হোসেন সিংগাইর থানায় ঐ দিনই একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এক নম্বর আসামি করা হয় গৃহবধু হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আলগীরচর গ্রামের আইরিন আক্তার এবং২ নম্বর আসামি করা হয় একই উপজেলার চালা ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে প্রভাষক লালমুদ্দিনকে। এরপর দুজনই আটক হলেও মাসখানেক পর হাইকোর্ট থেকে ছয়মাসের জামিনে আসেন। এদিকে গত জুন মাসে এজাহারভুক্ত দুই জনকেই অভিযুক্ত করে মামলার চার্জশিট দেয় থানা পুলিশ। মামলায় প্রধান সাক্ষী করা হয় সিংগাইরের জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা খেয়া ঘাটের চায়ের দোকানদার ছোট বরুণ্ডি গ্রামের বোরহান মোল্লাকে (৬৫)।

জামশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদল জানান, ‘মামলা হওয়ার আগে মামুন ও বোরহানকে আসামি করার বিষয়ে হরিরামপুর থেকে আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। মূলত মামুনের বোনের হত্যার সাথে জড়িত লালমদ্দিন নামের ঐ ব্যক্তিই চক্রান্ত করে হরিরামপুর থেকে আসামি করেছে। আসামি দেওয়ার দরকার হলে তো সিংগাইরে যে মামলা হয়েছে, আমরা এখানেই দিতে পারতাম। এখানে খুনের মামলার প্রতিহিংসায় এ কাজ করা হয়েছে।’

মাটিকাটা গ্রামের খালেক দেওয়ান জানান, ‘মামুন খুব নিরীহ ও ভদ্র একটা পোলা। সে ছোটবেলা থেকেই বিদেশে থাকে। এলাকায় কখনও সে রাজনীতি তো করেই নাই, তার সুযোগও পাই নাই। তুহুরা হত্যা মামলার আসামি লালমুদ্দিন চক্রান্ত করে মামুনের নাম দিয়েছে।’

মাটিকাটা বাজারের মুদি দোকানদার রহমত জানান, ‘মামুনের নাম কখনই নাশকতা মামলার আসামি হতে পারে না। অনেক বছর ধরে মামুন বিদেশে। আবার শুনলাম, চায়ের দোকানদার বোরহানকে আসামি করা হয়েছে। সে হলো বয়স্ক মানুষ। চা, সিংগারা আর পুরি বিক্রি করে। মামুনের বোনের হত্যা মামলার সাক্ষী সে। এ জন্যই তাকেও এই মামলায় আসামি করা হয়েছে।’

হত্যা মামলার বাদি মামুনের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামীর বোনের হত্যা মামলার আসামি লালমদ্দিনের ষড়যন্ত্রেই এই মামলায় আমার স্বামীকে আসামি করেছে।

সাক্ষী বোরহানের স্ত্রী জানান, মামুনের বোনের হত্যা মামলার সাক্ষী হওয়ায় আমার স্বামীকে আসামি করা হয়েছে। মিথ্যা মামলার কারণে সে চায়ের দোকান বন্ধ রেখে বাড়ি ছাড়া।

মামলার বাদি দেলোয়ার হোসেন দুলাল জানান, ‘স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করেই মামলার আসামি করা হয়েছে। তারপরও ভাত খেতে গেলে দুই একটা পড়তেই পারে!’

এদিকে প্রভাষক লালমুদ্দিনের সঙ্গে যোগসাজশ্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘আসামি মামুন হোসেন ও বোরহান মোল্লার ব্যাপারে থানা পুলিশ তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার সেটা নিবে। এতে আমার সমস্যা নাই।’

এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, নিরপরাধ কেউ আসামি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

ট্যাগস: মানিকগঞ্জমামলায় ফাঁসানোহত্যা মামলাহত্যার আসামি
আগের নিউজ

এইডস দিবস : প্রয়োজন কার্যকর পদক্ষেপ

পরের নিউজ

স্থানীয় যুব সমাজ তৈরি করছে মডেল মাদ্রাসা

Muldhara

Muldhara

পরের নিউজ
স্থানীয় যুব সমাজ তৈরি করছে মডেল মাদ্রাসা

স্থানীয় যুব সমাজ তৈরি করছে মডেল মাদ্রাসা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত