Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করিতে হইবে

সম্পাদকীয়

Muldhara পোস্ট করেছেন Muldhara
November 13, 2024
মধ্যে আন্তর্জাতিক, মতামত
0
এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করিতে হইবে

সম্পাদকীয় । দৈনিক মূলধারা

0
শেয়ার
26
দেখেছেন
Share on FacebookShare on Twitter

কবি সুকান্ত ভট্টাচার্য লিখিয়াছেন: ‘এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার‘। পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত ও বঞ্চিত শিশুদের জন্য তিনি এক নতুন পৃথিবী গড়িবার অঙ্গীকার ব্যক্ত করিলেও সেই পৃথিবী আজও অধরা। যেখানে ফিলিস্তিন, লেবানন, ইউক্রেনসহ বিশে^র নানা দেশে যুদ্ধ, সংঘাত ও হানাহানির কারণে শিশুরা অকাতরে প্রাণ দিতেছে, যেখানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে প্রতিনিয়ত শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বাড়িয়া চলিয়াছে, সেইখানে প্রতীয়মান হয় সারা বিশ্বের শিশুদের জন্য সুকান্ত আজও প্রাসঙ্গিক।

শিশুরা ফুলের মতো পবিত্র। তাহারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বলা হয়: ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে‘। কিন্তু এইসব কথা নিছক বুলি ছাড়া আর কিছুই নহে। কেননা আজও  নিষ্পাপ শিশুরা যেভাবে নির্যাতিত এমনকি নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার শিকার হইতেছে তাহার খবর পড়িয়া আমাদের বিস্মিত, শিহরিত ও বিমূঢ় হইতে হয়।  গতকাল ইত্তেফাকের এক খবরে বলা হইয়াছে, চলতি বৎসরের ৯ মাসে দেশে হত্যার শিকার হইয়াছে ৪৫৪ জন শিশু। তাহাদের মধ্যে ৭৭ জনের বয়স শূণ্য হইতে ছয় বৎসর। বিশেষ করিয়া কিছুদিন আগে সিলেটের কানাইঘাট হইতে নিখোঁজ হওয়া শিশু মুনতাহা আক্তারকে (৫) অপহরণের পর যেইভাবে তাহাকে হত্যা করা হইয়াছে তাহা এখনও টক অব দ্য কান্ট্রি। তাহাকে হত্যা করিয়া লাশ গুম করিতে ডোবায় পুঁতিয়া রাখা হইয়াছিল। তাহাকে হত্যার সহিত জড়িত তাহারই এক সাবেক গৃহশিক্ষক ও প্রতিবেশি। বিষয়টি ভাবা যায়?

২০১৯ সালে প্রকাশিত ইউনিসেফের এক সমীক্ষায় দেখা যায়, প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জন তাহাদের অভিভাবক, শিক্ষক ও পরিচর্যাকারীদের নিকট হইতে সহিংস শাস্তি ও আগ্রাসী ব্যবহারের শিকার হয়। অথচ শৈশবে সহিংসতা হইতে তৈরি উদ্বেগ শিশুদের মস্তিষ্কের প্রবৃদ্ধিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করিতে পারে এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশকে ক্ষতিগ্রস্ত করিতে পারে। তাই পৃথিবীব্যাপী শিশুর প্রতি সব ধরনের নৃশংসতা ও সহিংসতা বন্ধ করিতে হইবে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান অনুযায়ী আরেকটি ভয়াবহ তথ্য হইল, গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে দেশে শিশু ধর্ষণ বৃদ্ধি পাইয়াছে ৯১ শতাংশ। আমাদের দেশে অনেক সময় বাবা—মায়ের ওপর প্রতিশোধ নিতে শিশুদের প্রতি নির্যাতন চালানো হয়। আবার তাহারা আত্মীয়—স্বজন ও পাড়া—প্রতিবেশি তথা পরিচিত মানুষদের মাধ্যমেও নির্যাতিত বা হত্যার শিকার হয়। যেমন— অভিভাবকদের পরকীয়ার বলি কিংবা পারিবারিক ও সামাজিক সহিংসতা ও প্রতিহিংসারও শিকার হয় তাহারা। অথচ শিশুর নিরাপত্তার প্রশ্নে সাংবিধানিক বিধান ও আইন রহিয়াছে। এই সংক্রান্ত আন্তর্জাতিক সনদেও আমরা স্বাক্ষর করিয়াছি। কিন্তু তাহা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ব্যর্থতা সীমাহীন ও অমার্জনীয়।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার এক বিশ্লেষণ অনুযায়ী ফিলিস্তিনের গাজা যুদ্ধে নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। আবার আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের মধ্যে ৪ লাখই ছিলো শিশু—কিশোর। আর যেসব নারী সম্ভ্রম হারান তাহাদের মধ্যে অর্ধেকই ছিলো কিশোরী। এমনকি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হিসাবে মতে, ২০২৪ সালের গণঅভূত্থানে নিহত হইয়াছে ১০৫ জন শিশু। অর্থাৎ সবখানে শিশুরাই যেন সহজ টার্গেটে পরিণত হইতেছে। ২০১৯ সালে প্রকাশিত ইউনিসেফের এক সমীক্ষায় দেখা যায়, প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জন তাহাদের অভিভাবক, শিক্ষক ও পরিচর্যাকারীদের নিকট হইতে সহিংস শাস্তি ও আগ্রাসী ব্যবহারের শিকার হয়। অথচ শৈশবে সহিংসতা হইতে তৈরি উদ্বেগ শিশুদের মস্তিষ্কের প্রবৃদ্ধিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করিতে পারে এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশকে ক্ষতিগ্রস্ত করিতে পারে। তাই পৃথিবীব্যাপী শিশুর প্রতি সব ধরনের নৃশংসতা ও সহিংসতা বন্ধ করিতে হইবে।

শিশুদের প্রতি এই নৃশংসতা ও  নিষ্ঠুরতার কি শেষ নাই? আমরা মনে করি, শিশু নির্যাতন ও হত্যা বন্ধে জাতীয় ও আন্তর্জাতিক আইনের বাস্তবায়ন সবচাইতে জরুরি। বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে ইহার সহিত জড়িত আসামীদের দ্রুতগতিতে গ্রেপ্তার ও বিচার সম্পন্ন করিয়া দণ্ড কার্যকর নিশ্চিত করা প্রয়োজন। যেই ধরনের শিশু নির্যাতন হউক না কেন, এ ক্ষেত্রে রায় কার্যকরের সময়সীমা বাঁধিয়া দিতে হইবে। তাহা হইলে বিচারহীনতার সংস্কৃতি হইতে বাহির হইয়া আসা সম্ভব হইতে পারে। পারিবারিক ও সামাজিক অশান্তি ও অস্থিরতার কারণেও শিশু নির্যাতন ও শিশুহত্যার মতো অপরাধ বৃদ্ধি পাইয়া থাকে। এইজন্য এই ব্যাপারেও আমাদের সজাগ ও সচেতন হইতে হইবে। উদ্বেগের বিষয় হইল, আমরা প্রযুক্তিতে উন্নয়ন করিতেছি ঠিকই; কিন্তু আমাদের মানবিক গুণাবলির কোনো উন্নয়ন হইতেছে না। তাই আমাদের একটি মানবিক পৃথিবী ও সমাজ গঠন করিতে হইবে এবং সুদৃঢ় করিতে হইবে পারিবারিক ও সামাজিক বন্ধন।

ট্যাগস: শিশুশিশুর প্রতি নৃশংসতাশিশুর প্রতি সহিংসতাসুকান্ত ভট্টাচার্য
আগের নিউজ

উপদেষ্টার দাবিতে মহাসড়ক অবরোধ

পরের নিউজ

শামুক গিলে খাচ্ছে ফসল

Muldhara

Muldhara

পরের নিউজ
শামুক গিলে খাচ্ছে ফসল

শামুক গিলে খাচ্ছে ফসল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত