Tuesday, 6 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত সম্পাদকীয়

স্বাধীনতার স্বপ্ন মূল্যবান, তবে পথটা বিপজ্জনক

সম্পাদকের কলম

Muldhara পোস্ট করেছেন Muldhara
February 12, 2026
মধ্যে সম্পাদকীয়
0
স্বাধীনতার স্বপ্ন মূল্যবান, তবে পথটা বিপজ্জনক

উচ্চ করি শির

0
শেয়ার
7
দেখেছেন
Share on FacebookShare on Twitter

মানবসভ্যতার ইতিহাসে প্রতিটি জাতিরই এক অনিবার্য আকাঙ্ক্ষা হইল স্বাধীনতা অর্জন। প্রতিটি সচেতন জনপদই স্বাধীনতা চাহিয়াছে—নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার, আত্মমর্যাদার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতের উপর নিজস্ব নিয়ন্ত্রণ; কিন্তু ইতিহাসের গভীরে দৃষ্টি দিলে দেখা যায়, বহু ভূখণ্ড কাগজে কলমে স্বাধীন বটে, তাহার পরও ‘কিন্তু’ থাকিয়া যায়। উপমহাদেশের একটি জনপদের দিকে তাকাইলে দেখা যায়, সেইখানে স্বাধীনতার আকাঙ্ক্ষা বারবার জাগ্রত হইয়াছে; কিন্তু পূর্ণতা পায় নাই। বাহ্যিক পরিবর্তন ঘটিয়াছে, ক্ষমতার রূপান্তর ঘটিয়াছে, নূতন নূতন আশা জন্ম লইয়াছে—তবু স্বাধীনতার গভীর অনুভূতি অধরাই রহিয়াছে। কেন এমন হয়? এই প্রশ্নের উত্তর খুঁজিতে গেলে প্রথমেই সামনে আসে দায়িত্ববোধের প্রশ্ন। স্বাধীনতা মানে আত্মশাসন। আর আত্মশাসন মানে দায়িত্ব গ্রহণের ক্ষমতা। যেই সমাজ দায়িত্বকে ভয় পায় বা দায়িত্বের ধারাবাহিকতা বজায় রাখিতে ব্যর্থ হয়, সেইখানে স্বাধীনতা প্রায়শই স্লোগানে সীমাবদ্ধ থাকে।

এই জনপদের মানুষ শত শত বত্সর ধরিয়া পরাধীন ছিল। কেন স্বাধীন হইতে পারে নাই? তাহার কারণ হইল, স্বাধীন হইতে হইলে দায়িত্বশীল হইতে হয়। বাঙালিরা দায়িত্বশীল জাতি হিসাবে গড়িয়া উঠে নাই। এই জনপদের মানুষ হইল কথার রাজা। গলাবাজি, বিতর্ক, বড় বড় কথা—এই সকলের মধ্যে তাহারা নিজেদের শক্তি খুঁজিয়া পায়। আর তাহাদের কথার সহিত কর্মের ব্যবধান বিশাল। এই জন্য বহু বত্সর পূর্বে কবি জীবনানন্দ দাশের মাতা বলিয়াছিলেন—‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ দুঃখের বিষয় হইল, এই পঙিক্ত যেন সময়ের সীমানা অতিক্রম করিয়া আজও এক অস্বস্তিকর আয়না ধরিয়া রাখে—যেইখানে দেখা যায়, কথায় আমরা তুবড়ি ছুটাই, কিন্তু দায়িত্বে পিছাইয়া পড়ি।

তবে কেবল অভ্যন্তরীণ দুর্বলতা দিয়াই ইতিহাস ব্যাখ্যা করা যায় না। বিশ্বরাজনীতির বাস্তবতা দেখায়, কিছু অঞ্চল সকল সময় বৃহত্তর শক্তির অদৃশ্য টানাপড়েনের মধ্যে আবদ্ধ থাকে। এই শক্তিগুলি কখনো সরাসরি উপস্থিত থাকে না—কিন্তু অর্থনীতি, কূটনীতি কিংবা অভ্যন্তরীণ বিভাজনের মাধ্যমে প্রভাব বিস্তার করে। এই কারণে ইতিহাসের আরেকটি নির্মম অধ্যায় রহিয়াছে। তাহা হইল—পৃথিবীর বিভিন্ন জনপদে যাহারা প্রকৃত স্বাধীনতার স্বপ্ন দেখিয়াছেন, তাহাদের প্রায়শই করুণ পরিণতি ঘটিয়াছে। এমনকি কখনো দেখা যায়, বহু বত্সর পরে হইলেও সেই স্বপ্নদ্রষ্টাদের স্মৃতি বা আশ্রয়স্থল পর্যন্ত ধ্বংস করা হইয়াছে। বিশ্ব ইতিহাসে ইহার বহু দৃষ্টান্ত রহিয়াছে। রোমান সাম্রাজ্যের পতনের পর বহু স্মারক ভাঙিয়া ফেলা হইয়াছিল প্রতিশোধের ভাষায়। কিছু অঞ্চলে প্রাচীন ঐতিহ্য ধ্বংস করা হইয়াছে ক্ষমতার নূতন বয়ান প্রতিষ্ঠার উদ্দেশ্যে। এই সকল ঘটনা আমাদের শিক্ষা দেয়—স্থাপনা ভাঙা কখনো শুধু স্থাপত্যের বিরুদ্ধে আঘাত নহে, ইহা একটি ধারণার বিরুদ্ধে দীর্ঘদিনের অপেক্ষমাণ প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। ইহার আরো একটি কারণ হইল—একটি জনপদের স্বাধীনতার আকাঙ্ক্ষা বহু ক্ষেত্রেই একমুখী থাকে না। একদিকে থাকে মুক্তির স্বপ্ন, অন্যদিকে থাকে সেই স্বপ্নের বিরোধিতা—যাহারা স্বাধীনতার ধারণাকেই প্রশ্ন করিয়াছে। সময়ের স্রোতে একসময় তাহারা সেই প্রতীকগুলিকেই লক্ষ্য করিয়াছে। বস্তুত, যদি একটি সমাজ নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং ইহার পাশাপাশি বহিরাগত শক্তির অদৃশ্য প্রভাবের মধ্যে আবদ্ধ থাকে, তাহা হইলে স্বাধীনতা একটি অর্ধসমাপ্ত প্রকল্প হইয়া দাঁড়ায়। তখন স্বাধীনতা থাকে; কিন্তু সার্বভৌমত্বের গভীরতা অনুপস্থিত থাকে।

একটি জনপদের প্রকৃত স্বাধীনতা নির্ভর করে তিনটি বিষয়ের উপর—দায়িত্বশীল নাগরিক চেতনা, শক্তিশালী প্রতিষ্ঠান এবং ইতিহাসের প্রতি সম্মান। এই তিনটির মধ্যে যে কোনো একটি দুর্বল হইলে স্বাধীনতা ঝুঁকির মধ্যে পড়ে। ইতিহাস বারবার দেখাইয়াছে, স্বাধীনতার স্বপ্ন যত মূল্যবান, তাহার পথ তত বিপজ্জনক। যাহারা সেই পথ ধরিয়া হাঁটেন, তাহাদের পরিণতি বহু ক্ষেত্রেই নির্মম হয়। ইহাই কিছু জনপদের ট্র্যাজেডি।

ট্যাগস: দৈনিক মূলধারাবাংলাদেশের রাজনীতিসম্পাদকের কলমস্বাধীনতাস্বাধীনতা অর্জনস্বাধীনতা রক্ষা
আগের নিউজ

গ্যাসবেলুন : প্রাণ ঝরলেও টনক নড়ছে না

পরের নিউজ

ক্ষমতার হস্তান্তরও মসৃণ ও শান্তিপূর্ণ হউক

Muldhara

Muldhara

পরের নিউজ
স্বাধীনতার স্বপ্ন মূল্যবান, তবে পথটা বিপজ্জনক

ক্ষমতার হস্তান্তরও মসৃণ ও শান্তিপূর্ণ হউক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026

সাম্প্রতিক খবর

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
উত্তরবঙ্গের ঈদযাত্রা : স্বস্তি ও শঙ্কার দোলাচল

সারে ভেজাল, কৃষকের সর্বনাশ

September 19, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত