Wednesday, 21 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ মতামত উপসম্পাদকীয়

জগৎ জুড়ে ছড়িয়ে পড়ুক মানবতার আলো

লায়ন শাহাদাত হোসেন

Muldhara পোস্ট করেছেন Muldhara
May 31, 2025
মধ্যে উপসম্পাদকীয়
0
জগৎ জুড়ে ছড়িয়ে পড়ুক মানবতার আলো

মানবতাকে জগত্ময় ছড়িয়ে দিতে হবে।

0
শেয়ার
6
দেখেছেন
Share on FacebookShare on Twitter

ফেসবুকে, টুইটার, ইউটিউব, পত্রপত্রিকা, টেলিভিশনের পর্দাসহ যে কোনো প্রচারমাধ্যমের দিকে তাকাই না কেন, মনে হয় যেন আমরা চরম অস্থিরতা, অস্থিতিশীলতা, নির্মমতাসহ নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছি। ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণ, নির্যাতন, মারামারি, হানাহানি এসব যেন আজকাল নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা সত্যি দুঃখজনক ও হতাশাব্যঞ্জক। এসব বিধিবহির্ভূত অনৈতিক কর্মকাণ্ড বা অনিয়ম ও বিশৃঙ্খলার বেড়াজাল থেকে কোনোভাবেই যেন আমরা বেরিয়ে আসতে পারছি না। চারদিকে তাকালে কোনো কিছুরই অভাব চোখে পড়ে না। অভাব অনুভূত হয় শুধু মানবিক মূল্যবোধ ও সহানুভূতির। এক কথায় বলা যায় অভাব চোখে পড়ে শুধু ‘মানবতা’র। কিন্তু যেভাবেই হোক, প্রতিকূলতার এই বেড়াজালকে ছিন্ন করে আমাদেরকে বেরিয়ে আসতে হবেই হবে।

বিবেক-বুদ্ধি আছে বলেই মানুষ সৃষ্টির সেরা জীব। এই বিবেক বুদ্ধির মাধ্যমে মানুষ ন্যায়-অন্যায় বুঝতে পারে। ন্যায়-অন্যায় বুঝতে পেরে পরার্থ রক্ষা করে জীবনযাপন করাকেই বলে মানবতা। মানবতা হচ্ছে মানব চরিত্রের অন্যতম প্রধান গুণ বা বৈশিষ্ট্য—যা কোনো ব্যক্তিকে প্রকৃত মানুষ হিসেবে বিশেষায়িত করে পরিচিতি দান করে। মানবতা মানব চরিত্রের এমন একটি গুণ বা বৈশিষ্ট্য যা কোনো ব্যক্তিকে মানুষের মাঝে অনন্তকাল বাঁচিয়ে রাখে, অর্থাত্ মানুষকে অমরত্ব দান করে। ক্ষুধার্তকে অন্ন দান, নিরাশ্রয়কে আশ্রয় দান, পীড়িতকে চিকিৎসা দান—এর সবই মানবতা। তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা নিবারণ করানো, এমনকি পথ ভোলা পথিককে সঠিক পথ দেখিয়ে দেওয়াটাও মানবিক গুণ এবং এগুলো মানবতার বহিঃপ্রকাশ।

পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে, ধর্ম মানবতাকে সমর্থন করে না। পৃথিবীতে এমন কোনো মানুষ হয়তো খুঁজে পেতে কষ্ট হবে, যিনি মানবতাকে সমর্থন করেন না। কিন্তু তারপরও মানবতা কেন সোনার হরিণের মতো?  মানুষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। মানুষ মানুষের অধিকার হরণ করছে। এর সবকিছুই হচ্ছে মানবিক মূল্যবোধ বা মানবতার অভাবে।

বিশ্লেষণ করে দেখা গেছে, দুর্দমনীয় লোভ এবং উচ্চাকাঙ্ক্ষার কারণে আমরা অনেকেই নিজের কাছে নিজে হেরে যাই। নিজের মধ্যে থাকা মানবতাকে গলা টিপে হত্যা করে অমানবিক কার্যকলাপে লিপ্ত হই। মানবতাকে ভুলে গিয়ে অমানবিক কর্মকাণ্ডের অতল গহবরে আমরা তলিয়ে যাই। পৃথিবীতে সমস্ত সম্পদ ফেলে রেখে সবাইকে ছেড়ে একদিন শূন্য হাতে চলে যেতে হবে—এমন নির্মম সত্যকে জেনেও সেই সত্যকে আমরা অনেক সময় ভুলে যাই। অর্থের প্রাচুর্য আর সম্পদের পাহাড় গড়ার লোভে জীবন রক্ষাকারী উপাদানগুলোকে জীবন বিধ্বংসী বা প্রাণঘাতী উপাদানে পরিণত করি। আমাদের বিবেক বুদ্ধি চিন্তা চেতনা এবং মানবতা এতটাই নিচে নেমে এসেছে যে, খাদ্যদ্রব্য, ফলমূল, জীবন রক্ষাকারী ওষুধে পর্যন্ত ভেজাল দিতে কিংবা নিম্নমানের নকল পণ্য উৎপাদনে আমরা দ্বিধাবোধ করছি না।

সীমাহীন লোভ ঐ মানুষগুলোকে অমানবিক মানুষে পরিণত করে। তাদের কারণে একদিকে চারপাশে নির্মমতা ছড়ায় অন্যদিকে ধ্বংসপ্রাপ্ত হয় মানবতা। কিন্তু না, আসুন সব ধরনের অমানবিক কর্মকাণ্ডকে আমরা ‘না’ বলি। সব ধরনের অমানবিক চিন্তা চেতনা এবং অমানবিক কর্মকাণ্ডের বলয় থেকে বেরিয়ে আসতে প্রাণপণে চেষ্টা করি। আমাদের অর্জিত সম্পদে অন্যদের যে হক বা অধিকার রয়েছে, এই অনুভূতিটুকু নিজেদের মধ্যে জাগিয়ে তুলি এবং চারপাশের মানুষের মাঝে ছড়িয়ে দেই। যুদ্ধ বিগ্রহ, অশান্তি, অস্থিরতা আমাদের কাম্য নয়। আমরা ন্যায়-নীতি, শান্তি ও মানবতার পক্ষে। আসুন মানবতাকে সবাই সমস্বরে বলি ‘হ্যাঁ’।

আসুন মানবতার পতাকাতলে দাঁড়িয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই এই মর্মে যে, কোনো মানুষকে আমরা নিরন্ন রাখব না। আমরা কোনো মানুষকে বিবস্ত্র থাকতে দেব না। কোনো মানুষকে আমরা বিনা চিকিৎসায় মরতে দেব না। আমরা কোনো মানুষের করুণ আর্তনাদ শুনতে চাই না। মানবতাকে আমরা জগত্ময় ছড়িয়ে দেব। মানবতার উজ্জ্বল আলোয় সমস্ত জগতকে আমরা আলোকিত করব। তাহলেই আমাদের ‘মানুষ’ বলে ডাকা সার্থক হবে।

লেখক : সমাজসেবক, প্রথম জেলা গভর্নর, ৩১৫বি২
ট্যাগস: অনিয়ম-বিশৃঙ্খলাঅনৈতিক কর্মকাণ্ডন্যায়-অন্যায়মানবতামানবতার আলো
আগের নিউজ

সিংগাইরে ৬ মাদক কারবারি গ্রেফতার

পরের নিউজ

ভোটার হতে এসে দালালসহ রোহিঙ্গা আটক

Muldhara

Muldhara

পরের নিউজ
ভোটার হতে এসে দালালসহ রোহিঙ্গা আটক

ভোটার হতে এসে দালালসহ রোহিঙ্গা আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত