Monday, 19 October 2026
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তার নীতি
  • যোগাযোগ
  • লগইন
  • রেজিস্টার
Muldhara - Bangla Daily
Advertisement
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
Muldhara - Bangla Daily
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
প্রচ্ছদ প্রজন্মের চোখ

টেকসই উন্নয়নের পথে চ্যালেঞ্জ

প্রজ্ঞা দাস

Muldhara পোস্ট করেছেন Muldhara
January 15, 2025
মধ্যে প্রজন্মের চোখ
0
টেকসই উন্নয়নের পথে চ্যালেঞ্জ

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এসডিজির লক্ষ্যসমূহ অর্জনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

0
শেয়ার
13
দেখেছেন
Share on FacebookShare on Twitter

উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃত্তি, সামাজিক স্থিতিশীলতা ও পরিবেশগত ভারসাম্য একত্রে বজায় রাখার মাধ্যমে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি সেসব উন্নয়ন কর্মকাণ্ড যাতে ভবিষ্যত্ প্রজন্মের চাহিদা পূরণে সক্ষম হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ রেখে পরিকল্পিত উন্নয়নই হলো টেকসই উন্নয়ন।

সমাজ, পরিবেশ, সংস্কৃতি ও অর্থনীতি—এই চার স্তম্ভের ওপর ভর করেই টেকসই উন্নয়নের মূলভিত্তি প্রতিষ্ঠিত। টেকসই উন্নয়ন হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন-সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। পরিবর্তনশীল পৃথিবীতে ক্ষমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয়ে ‘রূপান্তরিত আমাদের পৃথিবী : ২০৩০ সালের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’ শিরোনামে প্রস্তাবনা গৃহীত হয়েছে।

পৃথিবীর সব দেশ এ লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এসডিজির লক্ষ্যসমূহ অর্জনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। টেকসই উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ দারিদ্র্য বিমোচন। সেক্ষেত্রে যার যার যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর তথ্য অনুসারে, বাংলাদেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার। এই সংখ্যাটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে বড় একটি বাধা। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে এবং পাশাপাশি টেকসই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা উন্নয়নের জন্য উৎসাহিত করতে হবে।

দ্বিতীয় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ দূষণ। দূষণের ফলে উষ্ণায়নের পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং মাঝে মাঝে অনিয়মিত বন্যা ও খরা দেখা দিচ্ছে। প্রতি বছর গড়ে ৫ হাজার বর্গকিলোমিটার ভূমি বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন হ্রাস এবং জনজীবন হুমকির মুখে পড়ছে। তৃতীয়ত, উন্নত প্রযুক্তি থেকে বঞ্চিত থাকা টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি বড় বাধা। বাংলাদেশের গ্রামীণ এলাকার ৩৬ শতাংশ শিক্ষার্থী ডিজিটাল প্রযুক্তি থেকে বঞ্চিত। এই সংখ্যা একটি দেশের প্রযুক্তির ক্ষেত্রে চরম দুর্বলতা প্রকাশ করে। এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। চতুর্থত, চিকিৎসা খাতে চরম ঘাটতি। ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র তথ্য অনুসারে, বাংলাদেশে ১ হাজার ৬৬৭ জন রোগীর বিপরীতে চিকিৎসক রয়েছেন এক জন। তাছাড়াও কোভিড ১৯-এর মহামারি বাংলাদেশের চিকিৎসা-ব্যবস্থা দুর্বলতা আরো গভীরভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

অন্যদিকে, অতিদরিদ্র ও দারিদ্র্যের হার কমাতে প্রয়োজনে বিশেষ কর্মসূচি হাতে নিতে হবে। নীতিকাঠামো বিন্যাস এমনভাবে করতে হবে, যাতে আর্থসামাজিক অগ্রগতি ন্যায্যভাবে সুবণ্টিত হয়। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশনব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। এসব খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ব্যবস্থাপনা ও তদারকি বাড়াতে হবে। শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে মানোন্নয়ন ও জাগরণ ঘটাতে হবে। জ্বালানি খাতকে বর্তমান বাজেটে অগ্রাধিকার দিলেও তা বাস্তবায়নে কঠোর তদারকি প্রয়োজন। গ্যাসের ক্ষেত্রে প্রাপ্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে স্থলভাগ ও সমুদ্র অনুসন্ধান চ্যালেঞ্জ মোকাবিলায় জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি জনগণকে নবায়নযোগ্য ও গ্রিন জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে হবে। এতে পরিবেশ যেমন রক্ষা পাবে, জলবায়ু পরিবর্তন মোকাবিলাও সহজ হবে।

লেখক : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

ট্যাগস: এসডিজিজলবায়ু পরিবর্তনটেকসই উন্নয়নদারিদ্র্যদারিদ্র্যতা
আগের নিউজ

দাবানল: প্রকৃতির প্রতিশোধের নমুনা

পরের নিউজ

তরুণরাই আনবে নতুন পৃথিবী

Muldhara

Muldhara

পরের নিউজ
হাতের লেখা কেন ভাল করবেন?

তরুণরাই আনবে নতুন পৃথিবী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • আলোচিত
  • কমেন্টস
  • সর্বশেষ
যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

যশোরে দিনেদুপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

February 20, 2025
সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

সিএণ্ডএফের `লীগ-আসাদের’ দালালি-দুর্নীতি

December 14, 2025
রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

রুয়াপ নির্বাচন স্থগিত, কবে হবে ভোট?

October 17, 2025
সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

সরকার গ্রুপ মাতালো টেবিল টেনিসে

December 17, 2025
ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

ইতিহাস গড়তে ভোট দিচ্ছেন মার্কিনরা

0
পুলিশি অভিযানে গতি এসেছে

পুলিশি অভিযানে গতি এসেছে

0
জয়ের পথে ট্রাম্প!

জয়ের পথে ট্রাম্প!

0
জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

জলবায়ু পরিবর্তন: ভবিষ্যৎ এবং করণীয়

0
বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026

সাম্প্রতিক খবর

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

বিইইউ পেলো পূর্ণাঙ্গ কমিটি, প্রশিক্ষণ শুরু

October 14, 2026
বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

বসুন্ধরায় নির্মাণ খাতের মানোন্নয়নে মতবিনিময়

October 5, 2026
বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

বিইইউ : বসুন্ধরা ইঞ্জিনিয়ারদের নতুন নেতৃত্ব

October 1, 2026
রাজনীতিতে ‘আত্মজিজ্ঞাসা’ কেন প্রয়োজন

এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে?

September 27, 2026
Facebook Twitter Youtube RSS
muldhara logo

Daily Muldhara - Reliable Source for News & Opinion.

আমাদের সাথে থাকুন

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

  • News Special
  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • উপসম্পাদকীয়
  • কৃষিজ
  • ক্রাইম
  • খেলাধুলা
  • চিঠিপত্র
  • জাতীয়
  • তথ্যপ্রযুক্তি
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • পাঠকের অভিমত
  • প্রজন্মের চোখ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশেষ প্রতিবেদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সংগঠন
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য
  • সাহিত্যাঙ্গন
  • স্বাস্থ্য

ঠিকানা

H-G/44, Block-G, Road: E/1, Eastern Housing, 2nd Phase, Rupnagar, Dhaka-1216, Bangladesh.

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
কোন নিউজ পাওয়া যায়নি
সমস্ত নিউজ দেখুন
  • সর্বশেষ
  • রাজনীতি
  • জাতীয়
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্য খেলা
  • বিনোদন
  • জবস
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষা
    • স্বাস্থ্য

© 2025-2026 দৈনিক মূলধারা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত